- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
Author: admin
অনলাইন ডেস্ক দিনাজপুরের ঘোড়াঘাটে ভালো ফলন এবং বেশি লাভের আশায় অনলাইনে বেগুনের বীজ কিনে বেশ কয়েকজন কৃষক প্রতারণার শিকার হয়েছেন। বীজ রোপণের চার মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গাছগুলোতে কোনো ফুল বা ফল আসেনি। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, বীজ বপন থেকে শুরু করে চাষাবাদে তাদের ইতোমধ্যে ছয় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। এই সম্পূর্ণ অর্থই লোকসানে পরিণত হতে চলেছে। কৃষি বিভাগের বক্তব্য, অনলাইনে বীজ কেনার আগে কৃষি দপ্তরের সঙ্গে আলোচনা করা আবশ্যক ছিল। তাহলে কৃষি কর্মকর্তারা তাদের প্রয়োজনীয় পরামর্শ দিতে পারতেন। এখন ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ বা প্রণোদনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বলগাড়ি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক একজন শিক্ষক মোমবাতির মতো, নিজে জ্বলে অন্যদের আলো দেন। শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার পরিশ্রম, ভালোবাসা আর ত্যাগ লুকিয়ে থাকে। কিন্তু সেই ত্যাগের কথা আমরা কতবার ভাবি? প্রিয় শিক্ষক কে—এই প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারি। কিন্তু কখনো কি সেই শিক্ষকের বলেছেন, ‘ধন্যবাদ আপনাকে, আপনি আছেন বলেই আমি আজকের আমি।’ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখান কীভাবে মানুষ হতে হয়। তবু জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই তাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা। তবে আজ কেন শিক্ষকদের নিয়ে এত কথা। কারণ আজ রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। আজকে একটি ধন্যবাদ, হাসি, আর একটুখানি সম্মানের মাধ্যমে কৃতজ্ঞতা…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয়। তবে অন্যান্য অঞ্চলে এর সক্রিয়তা অপেক্ষাকৃত কম। মৌসুমি বায়ুর সক্রিয়তা বেশি থাকায় দেশের উত্তরে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের তিন বিভাগের জন্য ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ১০টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। তবে কোন ডিপার্টমেন্ট সেটি জানা যায়নি। শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় গ্রেফতার করে থানায় নিয়ে…
উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে শনিবার ভোররাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর অফিসসহ ১০টি দোকান ভষ্মীভূত হওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ। ফায়ার সার্ভিস জানান এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সদ্য প্রয়াত চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান মিয়াজীর কবর জিয়ারত করেন গুনবতী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ জিয়া, যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আলম সেলিম, আজাদ আল মাহমুদ, মেহেদী হাসান মিনার, মোঃ মমিন, ৭নং ওয়ার্ড যুবদল সাধারন সম্পাদক শিপন,রগুনবতী ইউনিয়ন সেচ্ছাসেবক দল আহ্বায়ক জামাল উদ্দিন।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১৪ ই সেপ্টেম্বর ২০২৫ রোববার পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স সেন্টারে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এমদাদুর রহমান। পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদের সাথে পরামর্শ ক্রমে ২৮ সেপ্টেম্বর নতুন সভাপতি তার ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিষ্টার মাহবুবুর রহমান সুমন এবং ট্রেজারারের দায়িত্ব পান কুতুবুজ্জামান শামীম। প্রায় ২০ বছরের পুরোনো সামাজিক প্রতিষ্ঠান ছাতক ইসলামিক সোসাইটি ইউকে দীর্ঘ ধরে সিলেটের বিভিন্ন এলাকায় এবং ব্রিটেনে নানাবিধ সামাজিক কাজ পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশে ৩ টি…
কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রতারিত ষাটোর্ধ ছকিনা বেগম কেঁদে কেটে বললেন, বাবা মুই ভিক্ষা করি খাং। মাটি কাটার কাম করি সারা জীবনের জমা সাড়ে ৬লাখ টেকা সমিতিত থুছং। এলা শোনোং সমিতিত টেকা নাই। মুইতো এ্যালা পাগোল হয়া যাম! কথাগুলো বলে উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন তিনি। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় অবস্থিত ‘বেসরকারি দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি’ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে সহস্রাধিক সদস্যদের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। নিজেদের গচ্ছিত অর্থ ফেরৎ না পেয়ে প্রতারিতরা শনিবার দুপুরে জোড়গাছ নতুন বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জানা গেছে,…
ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আংগারিয়া ক্রিয়া সংঘ ১–০ গোলে আংগারিয়া এফসিকে পরাজিত করে শিরোপা জয় করে। আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহিদ হোসেন খানের সভাপতিত্বে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মো. নাসিম উদ্দিন আকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মো. কাজী গোলাম সরোয়ার স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলহাস খলিফা এবং ব্যাংক কর্মকর্তা মো. গোলাম মাহফুজ টিটু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,…
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে মরণোত্তর বীমা দাবি বাবদ গ্রাহকের ২ লাখ ৬৭ হাজার টাকার চেক হস্তান্তর করেছে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড। শনিবার(৪ অক্টোবর) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাঙ্গাইল এর নলুয়া ব্রাঞ্চ অফিসের উদ্যোগে বাসাইল সদর ইউনিয়নের নাইকানীবাড়ি মিয়াবাড়ি চৌরাস্তায় সম্প্রতি এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। কোম্পানির বি.এম. জনাব শামসুজ্জামান লালন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত বীমা গ্রাহকের পরিবারের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন। বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সোনালী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের এর এফ এ ফারুক হোসেন ভূইয়া এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সদস্য…