- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
Author: admin
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে মরণোত্তর বীমা দাবি বাবদ গ্রাহকের ২ লাখ ৬৭ হাজার টাকার চেক হস্তান্তর করেছে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড। শনিবার(৪ অক্টোবর) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাঙ্গাইল এর নলুয়া ব্রাঞ্চ অফিসের উদ্যোগে বাসাইল সদর ইউনিয়নের নাইকানীবাড়ি মিয়াবাড়ি চৌরাস্তায় সম্প্রতি এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। কোম্পানির বি.এম. জনাব শামসুজ্জামান লালন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত বীমা গ্রাহকের পরিবারের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন। বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সোনালী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের এর এফ এ ফারুক হোসেন ভূইয়া এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সদস্য…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রথম দিন অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্টাল উদ্ধার ও মা ইলিশ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জীবিত ইলিশ ছেড়ে দেওয়ার দৃশ্য দেখে দুই পাড়ের মানুষের মাঝে তুমুল হইচই পড়ে যায়। বিষয়টি স্থানীয়দের মাঝে এই প্রথম ও বিরল দৃশ্য বলে সর্বসাধারণের মাঝে সোরগোল পড়ে যায় । উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মা ইলিশ নিধন বন্ধ করতে প্রথমেই জেলদেরকে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন। ৪ অক্টোবর সকাল ১১ টায় ইলিশ সংরক্ষণ কর্মসূচি নিরাপত্তা উপলক্ষে পৌরসভায় জেলেদের মাঝে চাল…
মোঃ সজিব সরদার শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, প্রশাসনিক দপ্তর ও ক্যাম্পাসজুড়ে ফিরে এসেছে সেই চেনা কোলাহল, শিক্ষার্থীদের পদচারণা আর প্রাণবন্ত একাডেমিক আবহ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন জানান, “২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ অক্টোবর পর্যন্ত সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।” এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে নানা প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর-ধনবাড়ীর প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে নিজের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি সম্বলিত লিফলেট বিতরণ করছেন। তারই অংশ হিসেবে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল ও কৃসকদলের নেতাকর্মীদের উদ্যোগে ইউনিয়নের ১নং ওয়ার্ড হলদিয়ার বিভিন্ন এলাকায় স্বপন ফকিরের পক্ষে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাবুল হোসেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: দুলালুর…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মাদক ছেড়ে দাও মাঠে আলো ছড়াও এ স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে মধুপুরে বেরীবাইদ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার বেরিবাইদ সরকারি প্রাথমীক বিদ্যাললয়ে মাঠে বেরীবাইদ স্পোর্টিং ক্লাবের আয়োজন এই ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় খেলার মাঠের চার পাশে হাজার হাজার জনতার উপস্থিতিতে বৈকালিক মনোরম পরিবেশে খেলা দেখার জন্য উপচে পরা মানুষের আগমন যেন এক মিলন মেলায় পরিনত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আসাদুল ইসলাম আজাদঅন্য মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে তারা এ অভিনন্দন বার্তা বিনিময় করেন। অভিনন্দন বার্তায় ড. ইউনূস তার বক্তব্যে বলেন, ৫০ বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন অর্জন তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের প্রধানমন্ত্রী লি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি এ বৈঠকে দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। দুই দিনের সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন একিন্চি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন হবে। পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করা হবে।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি আলকরা ইউনিয়নের বাকগ্রামের কৃতি সন্তান অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব এর উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লাটিমী – বান্দেজলা সড়কটি বেহাদশায় পরিনত হয়েছে। লাটিমী থেকে আলকরা বাজারের হয়ে বান্দেজলা পর্যন্ত সড়কটিতে অনেক ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে চলাচলে অনউপযুক্ত হয়ে পড়ছে।। এ অবস্হা দেখে অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কা করে দেন।। ৩ অক্টোবর শক্রবার সকালে ৮ ট্রাক আদলা, ইট, রাবিশ দিয়ে মানুষজন ও যানচলাচলের উপযুক্ত করে দেয়ার চেষ্টা করেন।। এই সময় উপস্হিতি ছিলেন অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব। এবং বাজার কমিটির সভাপতি …
বড়াইগ্রাম (নাটোর ) প্রতিনিধি: নাটোরে নগদ অর্থ লেনদেনকে কেন্দ্র করে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সদর উপজেলার কেশবপুর বটতলা গ্রামে এক সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী রবিন বলেন, প্রায় পাঁচ মাস আগে বিবাদী মির্জাপুর দিয়ার গ্রামের বাসিন্দা সেন্টু আলী ট্রাক্টরের একটি বডি জামানত রেখে তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নেন। পরে আরও ৫০ হাজার টাকা নেয়ার সময় প্রতিশ্রুতি দেন যে, দেনা শোধ করতে না পারলে ট্রাক্টরটি রবিনের নামে দিয়ে দিবে। তবে এর পর দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও গত ২৪ সেপ্টেম্বর দুপুরে সেন্টুসহ অজ্ঞাত ৫/৬ জন রবিনের বাড়িতে গিয়ে জোরপূর্বক…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম বলেছেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের শক্তিই হলো গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে রাষ্ট্রীয় গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির প্রধান লক্ষ্য।” শনিবার (৪ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতির বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাড. মোমরেজুল ইসলাম আরও বলেন, “বিএনপি কখনোই সহিংসতা বা ষড়যন্ত্রের পথে বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি। দেশের বর্তমান সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা…