Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আজ ৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিমানবন্দরে পৌঁছাবেন। এর আগে গত বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান নুরুল হক নুর।’

Read More

শুভ সমদ্দার  ‎শনিবার (৪অক্টোবর ) পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন। ‎ এ সময় ‎তিনি নাজিরপুর উপজেলার শ্রীরাম কাঠি সহ একাধিক বাজারে গিয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে সঙ্গে মতবিনিময় করেন এবং জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন । ‎ তিনি ‎উক্ত কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের জানান ‎আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য শহর-গ্রাম—সকল এলাকায় পৌঁছাবো। ‎বিএনপি যদি আমাকে “ধানের শীষ” প্রতীক নিয়ে পিরোজপুর-১ আসনের মনোনয়ন দেয়, তাহলে আমি জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে পিরোজপুর-১ কে একটি মডেল জেলা রূপে প্রতিষ্ঠা করব। ‎ ‎এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম তৌহিদ জেলা…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়; এখান থেকে আয় করাও যায়, জানা যায় অনেক কিছু। আর ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছে। অনেকেই আছেন ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করার চেষ্টা করছেন, পারছেন না। আপনার প্রোফাইলে তেমন একটা ভিউ দেখা যায় না। ভীষণ দুশ্চিন্তা আপনার মনে, কী করবেন ভেবে পাচ্ছেন না। চলুন জেনে নেওয়া যাক, আপনি এমন কিছু করুন, যা করলে আপনার ফেসবুকে লাখো ভিউ পৌঁছে যাবে। ফেসবুক শুধু চালালেই হবে না, জানতে হবে কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়। সে জন্য…

Read More

বিনোদন ডেস্ক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয়। নিয়মিত নানা মুহূর্তের ছবি ও সচেতনতার বার্তা শেয়ার করে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকেন তিনি। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় এলেন এই তারকা। নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ও ভুয়া প্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’ পোস্টের শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পাস থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী কোর্সে নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদের নাম: অফিসার ক্যাডেট শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম): ১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। ২) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত। প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে। আজ শনিবার, ৪ অক্টোবর ইংরেজি, ১৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ১১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— নামাজের সময়সূচি > ফজর- ৪:৩৭ মিনিট। > জোহর- ১১:৫০ মিনিট। > আসর- ৪:০৪ মিনিট। > মাগরিব- ৫:৪৭…

Read More

স্পোর্টস ডেস্ক ইউরোপা লিগের গ্রুপ পর্বে রোমার বিপক্ষে লিলের জয় হয়তো অনেকেই আশা করেছিলেন। কিন্তু যা ঘটল রোমার স্টাদিও অলিম্পিকোতে, তা ইউরোপা লিগের ইতিহাসেই বিরল ঘটনা হয়ে থাকবে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রোমার সামনে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু লিলের তুর্কি গোলরক্ষক বারকে ওজের হয়ে উঠলেন সত্যিকারের নায়ক। তিনি টানা তিনটি পেনাল্টি বাঁচিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। খেলার শুরুতেই লিড নেয় লিল। মাত্র ৬ মিনিটে ফিনল্যান্ডের হাকন হ্যারাল্ডসন গোল করে এগিয়ে দেন ফরাসি ক্লাবকে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতেই। তবে ৮৪ মিনিটে রেফারির বাঁশিতে পেনাল্টি পায় রোমা। প্রথমে শট নেন ইউক্রেনের স্ট্রাইকার আরতেম দোভবিক। ওজের তাঁর প্রচেষ্টা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় আম বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. কামাল হোসেন শিকদার জানান, প্রায় ২৫ শতাংশ জমিতে তিনি রেন্ট্রি, মেহগনি, নারিকেল, সোলমসহ বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে মাটি খনন করে সেখানে আম বাগান করার উদ্যোগ নেন। পরে ৩০ হাজার টাকার বেশি খরচ করে আম গাছের চারা রোপণ করেন। কিন্তু রোপণের পর একই এলাকার আলতাফ শিকদার, তার স্ত্রী খাদিজা বেগম ও মো. হাসানুল কবির বাচ্চু দেশীয় অস্ত্র দিয়ে সব চারা কেটে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত আলতাফ শিকদার অভিযোগ অস্বীকার করে জানান,…

Read More

দিরাই-শাল্লা  প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ অক্টোবর বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  গণভবন কখনোই সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (০৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, কয়েক দিন ধরে দেখা যাচ্ছে অনেকের মনেই দুঃখ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে কেন জাদুঘর বানাতে হবে। তাদের ভাষ্যয় ‘জাদুঘর হবে জাদুঘরের জায়গায়।’ প্রথম কথা হচ্ছে, গণভবন কখনোই সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না। এটা মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, যাকে পরে প্রধানমন্ত্রীর বাসভবন বানানো হয়েছে। একটা সময় এখানে বসেই গুম, খুন, লুটপাটের সব আয়োজনসহ জুলাই হত্যাযজ্ঞের পরিকল্পনা…

Read More