Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই নেতা বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল।প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেব। তবে সেটি অফিশিয়াল হবে তফশিল ঘোষণার পরে।” শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয়…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের ৮ টি মসজিদে ২০০ শিশু- কিশোর টানা ৪০ দিন ২০০, ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় প্রতিযোগীতায় অংশ গ্রহন করে ৮ জন শিশু- কিশোর ৮ টি বাইসাইকেল পুরস্কার অর্জন করেছে। এর সাথে আরো ১৪০ জন শিশু – কিশোরকে ব্যাগ ও খাতা কলম পুরস্কার দেয়া হয়। শক্রবার (৩ অক্টোবর) সাকালে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাসার মাদ্রাসা মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা কাজী মহিউদ্দিন এর সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনা অতিথি ছিলেন বায়ো ফার্মা লি ঃব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লকিয়ত উল্লাহ মিলন। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: পদ্মা-মেঘনাসহ ইলিশের বিচরণ রয়েছে এমন নদ-নদীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই নির্দেশ মোতাবেক ঝালকাঠির সুগন্ধা, বিষখালীনও হলতা নদীতে রাত ১২ টা থেকে শুরু হবে মৎস্য দপ্তরের অভিযান। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং কোষ্টগার্ড টানা ২২ দিনের অভিযানের জন্য সকল প্রস্তুতি নিয়েছে। নিষেধাজ্ঞা এবং বৈরী আবহাওয়া থাকায় ঝালকাঠির সকল নদীতে ও আগে থেকেই মাছ ধরা নৌযান নোঙর করে রাখছেন জেলেরা। তবে মৌসুমী জেলেদের আনাগোনা দেখাগেছে নলছিটির মাটিভাঙ্গা, সদরের দেউরী ও দিয়াকুল, রাজাপুরের চল্লিশ কাহনীয়া এবং কাঠালিয়ার বিষখালী নদীর কয়েকটি পয়েন্টে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষে জেলা মৎস্য কর্মকর্তা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘আ. লীগকে নিয়ে ড. ইউনূসের সরকার ছেলেখেলা করছে। রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি নির্বাহী আদেশে এগুলো বন্ধ করলেন উনি যদি আবার এই ধরনের কথা বলেন— তাহলে উনি যে ভয়ে আছেন, ভয় পাচ্ছেন, আবার আগের জায়গায় ফেরত দিতে চাচ্ছেন এটা প্রমাণ হয়ে যায়। তাহলে ওনাদের ছেলেখেলার অর্থ কী? এরকম— আমি যেভাবেই হোক না কেন ক্ষমতায় থাকব। ক্ষমতায় থাকার জন্য, চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য যখন যা খুশি তাই বলব।’ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গ তুলে সম্প্রতি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সরকারকে…

Read More

বলিউড বক্স অফিসে নতুন করে ঝড় তুলতে আসছে তারকা জুটি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। বহুল আলোচিত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ অবশেষে গত ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে। শশাঙ্ক খৈতানের পরিচালনায় নির্মিত এ ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আর সেই উন্মাদনা ছড়িয়ে দিতে মুক্তির পর থেকেই জাহ্নবী-বরুণ ব্যস্ত রয়েছেন টানা প্রচার অভিযানে। সম্প্রতি সিনেমা নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী-বরুণ। এ আলাপচারিতায় তারা জানান, ‘বাওয়াল’ সিনেমার শুটিং করতে গিয়ে মেঝেতে ঘুমিয়েছেন তারা। স্মৃতিচারণ করে বরুণ বলেন, ‘আমরা প্যারিসে যাচ্ছিলাম। কারণ ‘বাওয়াল’ সিনেমার শুটিং দেশটির নরম্যান্ডিতে হচ্ছিল। আমরা একটি লাউঞ্জে ছিলাম; যেখানে সোফায় ঘুমানোর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  গাজার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। খবর আলজাজিরার শুক্রবার সকালে গাজার উপকূলে এ নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা। এ বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন। ইসরায়েল বলছে, গাজার দিকে যাওয়া এসব নৌযান অবরোধ ভঙ্গের চেষ্টা করছে, অন্যদিকে কর্মীরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করছেন। ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, তারা ফ্লোটিলা থামাবে। তাদের দাবি, এসব জাহাজ ‘বৈধ…

Read More

স্পোর্টস ডেস্ক কেনিয়াকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের সেমিফাইনালে ৭ উইকেটে জিতে নিশ্চিত করল বিশ্বকাপের টিকিট। ১৭তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে। আসছে আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। জিম্বাবুয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ২০২২ সালে। তবে ২০২৪ সালের বিশ্বকাপে জায়গা করতে পারেনি তারা, উগান্ডার কাছে হেরে বিদায় নিয়েছিল বাছাইপর্বেই। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে কেনিয়া। কিন্তু তাদের ইনিংস থেমে যায় মোটে ১২২ রান তুলেই। দলের পক্ষে একমাত্র লড়াই করেন রাকেপ প্যাটেল। তিনি করেন ৪৭ বলে ৬৫ রান। বাকিদের ব্যাটিং ছিল হতাশাজনক। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে…

Read More

ইসলাম ও জীবন ডেস্ক প্রশ্ন: আমি একজন কাঠমিস্ত্রি। মানুষের বাড়িতে বাড়িতে মিস্ত্রির কাজ করি। কখনো কখনো হিন্দু বাড়িতেও কাজ করতে হয়। আর কাজ দীর্ঘ হওয়ার কারণে অনেকদিন পর্যন্ত সেখানে অবস্থান করতে হয়। তখন হিন্দু বাড়িতেই খেতে হয়। এ অবস্থায় কি আমার জন্য হিন্দু বাড়িতে খাওয়া বৈধ হবে? উত্তর: হিন্দু বা বিধর্মীদের তৈরি হালাল খাবার মুসলমানের জন্য খাওয়া জায়েজ। আর প্রয়োজনে তাদের বাড়িতেও খানা খাওয়া জায়েজ। তাই আপনি কাজ করতে গিয়ে প্রয়োজনে হিন্দু বাড়িতে খানা খেতে পারবেন। তবে তাদের জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া হারাম। তাই তাদের বাড়িতে মুরগি ইত্যাদির গোশত খাওয়া থেকে বিরত থাকতে হবে। অন্য ধর্মের মানুষরাও আল্লাহর বান্দা।তাদের সঙ্গে ভালো আচরণও…

Read More

টেকনাফ প্রতিনিধি  কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান; পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১ অক্টোবর বুধবার রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করেছে এবং যারা সেখানে ছিলেন তাদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে। বিবিসির অনুমান, নৌকাগুলো থেকে ৪৪৩ জনকে আটক করা হয়েছে। জাহাজ দখলের সময় অনেকের ওপর জলকামান দিয়ে আক্রমণ করা হয়। ইসরায়েল জানিয়েছে, আটককৃত সবাই নিরাপদ ও সুস্থ আছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করার পর কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আটক কর্মীদের আশোদ বন্দরে আনা…

Read More