- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৯২ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক পথ ধরে হাঁটলে চোখে পড়ে এক জরাজীর্ণ ভবনের ব্যানার—রাজা রামমোহন রায় লাইব্রেরি। এটি ঢাকার প্রথম পাঠাগার হিসেবে পরিচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত এই লাইব্রেরি। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে দিয়ে ঢাকা কলেজিয়েট স্কুলের পাশ ধরে এগোলে ডান পাশে নজরে আসে এই প্রাচীন স্থাপনা। প্রথমে লাইব্রেরিটি ভবনের দ্বিতীয় তলায় ছিল। কিন্তু সময়ের স্রোতে ভবনের দেয়ালে জন্ম নেয় একটি বিরাট বট গাছ। যা ভবনকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে পাঠাগারটি বর্তমানে ব্রাহ্ম মন্দির ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। কালের বিবর্তনে এই পাঠাগারের অস্তিত্বের ওপর ঝুঁকি তৈরি হয়েছে। এখন পাঠাগারটি প্রায় পরিত্যক্ত। একসময় হাজার হাজার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হইনি আমি। আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের (সিইসি) গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং আমাদের ওপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব।’ শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করছি তবে সরকার দ্বারা সুবিধাভোগী নই। আমরা কোনো ভাগবাটোয়ারার অংশীদারও নই; তাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত…
নজরুল ইসলাম (কাজল) ভোরের বাংলা নিউজ প্রতিবেদক স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করে বাংলাদেশ আজ একটি নতুন পথচলার দিশায় এগিয়ে যাচ্ছে—উন্নয়নশীল দেশের গণ্ডি পেরিয়ে উন্নত দেশের কাতারে পৌঁছানোর স্বপ্নে বিভোর জাতি। এই অভিযাত্রায় প্রশাসনের প্রতিটি স্তরের কর্মচারীই নিঃসন্দেহে এক অনন্য শক্তি। তাদের নীরব শ্রম, নিষ্ঠা ও দক্ষতা আজকের এই অগ্রগতির মূলে রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কর্মচারীরা দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নিরবচ্ছিন্ন প্রশাসনিক সহায়তা দিয়ে চলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, দেশের এই গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী এখনো তাদের ন্যায্য আর্থিক ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। ২০১৫ সালের পে-স্কেল: বাস্তবতা ও ব্যর্থতা বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালে ঘোষিত ৮ম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন।…
ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারী বৃষ্টিপাত নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। শনিবার (০৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া ভারী বৃষ্টির সতর্কতায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। পূর্বাভাসে জানানো হয়, রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর এবং রাজশাহী বিভাগের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পর্তুগালের জাতীয় সংসদ অভিবাসীদের নিয়ন্ত্রণে গত জুলাই মাসে সাংবিধানিক আদালত এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যাখ্যাত আইনটি আংশিক সংশোধন করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংসদীয় আসনের ডানপন্থীদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পুনরায় অনুমোদন দিয়েছে। এ অভিবাসন আইনে জনপ্রিয় ‘জব সার্চ ভিসা’ বাদ দেওয়া হয়েছে, তবে একে উচ্চ যোগ্যতা সম্পন্ন ভিসা হিসেবে পরিবর্তিত করা হয়েছে। অর্থাৎ যাদের উচ্চ যোগ্যতা রয়েছে, তারাই এ ভিসায় আবেদন করতে পারবেন। উচ্চ যোগ্যতা সম্পন্ন বিষয় কি হবে এটি সরকার নির্ধারণ করবেন। পারিবারিক পুনর্মিলন ভিসার ক্ষেত্রে কিছু কঠোরতা দেওয়া হয়েছে। পর্তুগালের নিয়মিত হওয়ার পর বা রেসিডেন্ট কার্ড পাওয়ার পর পরিবার আনার ক্ষেত্রে– পর্তুগালে আসার আগে বৈবাহিক সম্পর্ক…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা, চাকরি বা ভ্রমণের স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীর জন্য সাক্ষাৎকারে (ইন-পার্সন ইন্টারভিউ) উপস্থিত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম কেবল নতুন আবেদনকারীদের জন্য নয়, বরং যারা ভিসা নবায়ন করতে চান তাদের জন্যও প্রযোজ্য হবে। আগে কী ছিল? গত কয়েক বছর ধরে কিছু ভিসা ক্যাটাগরিতে “ইন্টারভিউ ওয়েভার” বা সাক্ষাৎকার ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ ছিল। যেমন— ১৪ বছরের নিচের শিশু, ৭৯ বছরের বেশি প্রবীণ বা নির্দিষ্ট সময়ের মধ্যে একই ধরনের ভিসা নবায়নকারীরা সরাসরি কাগজ জমা দিয়ে ভিসা পেতে পারতেন। কোভিডের…
লাইফস্টাইল ডেস্ক ভেতরটা নরম আর হালকা লালচে–বাদামি, অনেকটা গুলাব জামুনের মতো গোলাপজাম। বাঙালির উৎসব আয়োজনে এর বিকল্প নেই। আর সেটি যদি হয় নিজের ঘরে তৈরি করা, তাহলে তো কথাই নেই। আজকাল বাইরের চেয়ে বাসায় বানানো ডেজার্টের চাহিদা বেশি। নিচে সহজ রেসিপি রইলো, এই ছুটিতে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্য-বন্ধু-স্বজনদের। উপকরণ ডো-এর জন্য: ডো তৈরিতে লাগবে খোয়া (মাওয়া) ১ কাপ, ময়দা ২ টেবিলচামচ, সুজি ১ টেবিলচামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ঘি/তেল ১ টেবিলচামচ এবং দুধ ২–৩ টেবিলচামচ (ডো বাঁধার জন্য)। সিরার জন্য: মিষ্টি বানাবেন সিরা লাগবে না? এতে চিনি ২ কাপ, পানি ২ কাপ, এলাচ ২–৩টা, গোলাপ জল আধা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) সকালে আল-ফালাহ মিলনায়তনে ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। অর্থাৎ রমজান শুরু হতে ঠিক ১৩৮ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি এ তথ্য জানিয়েছে। সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের সূচনার জন্য নতুন চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১মিনিটে সংযুক্ত আরব আমিরাত সময়ে উদিত হওয়া শুরু করবে। তবে সেই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর অস্ত যাবে, ফলে ঐ সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এজন্য, রমজান শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এমনটাই অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। রমজানের শুরুতে…