- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে আহমদ রফিক বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ রাতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলে মারা যান তিনি। ২০১৯ সাল থেকে আহমদ রফিকের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে। সে বছর চোখে অস্ত্রোপচার করা হলেও অবস্থার তেমন পরিবর্তন হয়নি। ২০২৩ সালে তিনি প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন। আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশ পদক পেয়েছেন। এছাড়া…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরের বাশঁতৈল ইউনিয়নের গায়েরাবেতীল কাহারতা গ্রামের কাঠ ব্যবসায়ী ফরহাদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মতিয়ারকে গ্রেফতার করেছে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিয়ারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গত ২৭ সেপ্টেম্বর শনিবার কাঠ ব্যবসায়ী ফরহাদ হত্যাকান্ডের ঘটনায় নিহত ফরহাদের বাবা মো.বানিজ উদ্দিন বাদী হয়ে মতিয়ারকে প্রধান করে আরও ৩-৪ জনকে অজ্ঞাত করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন।উল্লেখ্য গত২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে মির্জাপুরের সোনালীয়া আবুল মার্কেটে একটি চায়ের দোকানে ফরহাদ নামে এক কাঠ ব্যবসায়ী চা খেতে বসেন এবং সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে গায়েরাবেতীল সোনালীয়া আবুল মার্কেট এলাকার…
তজুমদ্দিন প্রতিনিধি ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তারেক রহমান ও খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতাকর্মীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে (০১ অক্টোবর) বুধবার তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন ভুট্টু, যুবদল নেতা আলহাজ্ব জাহিদুর রহমান মিরন ও তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপনের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তজুমদ্দিনের বিএনপির একঝাঁক নেতৃবৃন্দ। বুধবার বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত তজুমদ্দিনে শশীগঞ্জ শ্রী শ্রী কেন্দ্রীয় কালি মন্দির, পশ্চিম পাড়া হরি মন্দির, শশীগঞ্জ বাজার শ্রী শ্রী কালি মন্দির, ছোট ডাওরী বাজার দুর্গা মন্দির, শিবশক্তি মন্দির , ভুবন ঠাকুর বাজার শিব মন্দির সহ তজুমদ্দিনের…
কুলিয়ারচর প্রতিনিধি, আবিদ হাসান কাজল কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা শাখা’র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।মো. আরিফুল ইসলাম’কে প্রধান সমন্বয়কারী এবং মো. পারভেজ মিয়া, তোফাজ্জল হোসেন তপু, মিজানুর রহমান ও মো. দেলোয়ার হোসেন’কে যুগ্ম সমন্বয়কারী করে ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।গত ২৯ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন এর স্বাক্ষরিত এক পত্রমূলে এ তথ্য জানা যায়।কমিটিতে সদস্য হলেন-মো. ফখর উদ্দিন মোবারক, মো. রাজিব মিয়া, মো. জিল্লুর রহমান, মোছা. তানজিনা আক্তার, মাহমুদুল হক শামীম, প্রিন্স আসিফ ইকবাল, মো. অমিত হাসান, সাইফুল ইসলাম, মো. অনিক হোসেন, মো.…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর মহিলা নেত্রীরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে নির্বাচন পরবর্তী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে মহিলাদল আয়োজিত প্রস্তুতি সভায় অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, হাওয়া বেগম, আশা আক্তার ও কোহিনুর বেগম প্রমুখ। সভায় টাংগাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকুর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে রেইডিং টিম। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উদয় সাগর গ্রামে নিজ বাড়ি থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী মোছাঃ আঞ্জুআরা বেগম (৩৮)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই মোঃ এনামুল হক, এএসআই মোঃ আবু বকর সিদ্দিক, এসআই মোঃ মোস্তাফিজার রহমানসহ একাধিক সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামীদ্বয়কে তাদের বসতবাড়ির উত্তর পাশের শয়নকক্ষে ফেন্সিডিল গণনারত অবস্থায় আটক করা হয়। পরে…
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁর বদলগাছীতে “বদলগাছী সাংবাদিক সংস্থার” দপ্তর সম্পাদক মরহুম আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদোস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী, বাংলাদেশ জামাতে ইসলামী বদলগাছী শাখার সাবেক আমীর মো. জাহাঙ্গীর আলম, মরহুমের ছোট জামাতা মো. সাজ্জাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। প্রয়াত আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আশরাফুল ইসলাম ছিলেন একজন সৎ ও নির্ভীক মানুষ। পরে…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রা সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের শ্যামল কয়েলের বসতঘরে গত ২৯ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়ে। ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয় এবং পরবর্তীতে ঘর নির্মাণে সহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় খুলনা জেলা বিএনপির সদস্য ও…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস এখন অনিয়ম, দুর্নীতি ও ভোগান্তির কেন্দ্রস্থলে পরিনত হয়েছে। সাবরেজিষ্টারের নাম নিয়ে অফিস স্টাফ এবং এক শ্রেণীর দলিল লেখক প্রকাশ্যে ঘুষ আদায় করছেন। ফলে জমি কেনাবেচার জন্য আসা মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। জানা যায়, জমির দলিল সম্পাদনের ক্ষেত্রে জমি বিক্রেতার স্বত্ব নিশ্চিত করার জন্য পর্চা, খাজনা-খারিজ, এনআইডি, ছবিসহ আনুসঙ্গিক কাগজপত্র নিশ্চিত হওয়ার পর সরকারি রেজিস্ট্রেশন ফি ১হাজার একশ টাকা ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দলিল মূল্যের সাড়ে ৭ ভাগ ও পৌর এলাকায় সাড়ে ৯ভাগ হারে কর জমা দিতে হয়। তারপরই একটি দলিল সুষ্ঠুভাবে সম্পাদনের কথা। কিন্তু সেই নিয়ম অনেক সময় মানা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শাপলা প্রতীকের বিকল্প হিসেবে কলম-মোবাইল-কম্পিউটার-সোফাসহ ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব প্রতীকের মধ্য থেকে একটি প্রতীক বেছে নিতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নামের দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হয়, যা পরবর্তীসময়ে পরিবর্তন (শাপলা,…