- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই প্রধান উপদেষ্টা বলেননি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, যিনি প্রধান উপদেষ্টার সাক্ষাতকারটি অনুবাদ করেছেন, সেখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। প্রধান উপদেষ্টা কখনই বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তিনি কেবল আওয়ামী লীগের স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনোভাবেই উল্লেখ করেননি যে, নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনুবাদে যদি কোনো বক্তব্য আংশিকভাবে বা প্রেক্ষাপট ছাড়াই নেওয়া হয়, তাহলে তা ভুল অর্থ প্রকাশ করতে…
উজিপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ঐতিহ্যবাহী মারকাযুল করীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ২৯ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার মিলনায়তন কেন্দ্রে প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে ও মুহতামিম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আনিচুর রহমান শরীফ , প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আবুল বাশার, সহকারি পরিচালক মাওলানা হাবিবুর রহমান,…
কয়রা (খুলনা)প্রতিনিধ :ফরহাদ হোসাইন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের উপস্থিতিতে কয়রায় কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় কয়রা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাহস ও সততার প্রশংসা করেন এবং দলীয় কর্মকাণ্ড সঠিকভাবে উপস্থাপনের আহ্বান জানান। তারা বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও অভিযোগ তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির…
আন্তর্জাতিক ডেস্ক গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহর থেকে তাদের আটক করা হয়। ওই দুই শিশু ইসরায়েলি দখলদারদের (সেটেলার) একটি বাড়ির ওপর নজরদারি করছিল বলে দাবি করা হয়। তবে স্থানীয় বাসিন্দা ও বিদেশি মানবাধিকার কর্মীদের তোপের মুখে প্রায় আধা ঘণ্টা পর দুই শিশুকেই ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল। আটক হওয়ার সময় দুই শিশু আতঙ্কিত হয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সশস্ত্র এক সেনার সামনে কাঁদতে কাঁদতে হাত ধরে দাঁড়িয়ে আছে তারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই শিশুরা আসলে নিজেদের বাড়ির কাছেই ফুটবল খেলছিল। স্থানীয় বাসিন্দা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এবার ১৩ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যােগে সোমবার বিকেলে প্রতিটি মণ্ডপ পরিদর্শন এবং অনুদান প্রদান করা হয়। নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২ টি, নগরবাড়ী গ্রামে ১ টি, নারান্দিয়া গ্রামে ২ টি, কদমতলী গ্রামে ১ টি, নাগা গ্রামে ১ টি, লুহুরিয়া গ্রামে ১টি, পালিমা গ্রামে ৪ টি এবং দক্ষিণ মালতী গ্রামে ১ টি দুর্গাপূজা হচ্ছে। এক রঙ্গের পাঞ্জাবি পরিহিত কমিটির সদস্যদের মোটরসাইকেলের শোভাযাত্রাটি এলাকার সবার নজর কাড়ে। ব্যক্তিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে হিন্দু সমাজ। মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের বিরুদ্ধে মামলা হয়েছে। দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি দিশা আক্তার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ওই দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, সংবাদকর্মী দিশা আক্তার গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তথ্য ও বিজ্ঞাপন সংগ্রহের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যান। এসময় তার সাথে ছিলেন আমাদের সময় এর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক বাঙালির কন্ঠের শামীম রেজা ও দৈনিক ভোরের আওয়াজ এর আব্দুর মুনতাকিন জুয়েল। তথ্যের প্রয়োজনে সহকর্মীরা অন্যান্য কক্ষে এবং দিশা আক্তার উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের…
মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক ও এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ন আহবায়ক স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মোঃ মেহেদী হাসান সিকদার,সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন মিয়া।…
বাকৃবি প্রতিনিধি: ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ ও নেদারল্যান্ডস ফুড পার্টনারশিপ আয়োজিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বছরের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘প্রকৃতি ভিত্তিক সমাধান’, যার লক্ষ্য জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত ৩০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের ওয়াগেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ওম্নিয়া ভবনে। সেখানে দলগুলো তাদের বাস্তবায়িত প্রকল্প আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রদর্শন করে। পিচিং রাউন্ড, সম্মানিত জুরি বোর্ডের…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদাবাজির মামলায় ছাত্রদলের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার আসামি আটুয়া গ্রামের ইকবাল, হারোয়া গ্রামের বেলাল হোসেন বিদ্বান এবং বনপাড়া সরদার পাড়ার কামরুল ইসলাম ও রনি বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বনরূপা আবাসিক এলাকার ইরাক প্রবাসী তৌহিদুল ইসলাম তালেবের স্ত্রী মোছাঃ খাদিজা খাতুনকে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। এমনকী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাৎক্ষণিকভাবে তাকে গহনা বিক্রি করে তিন লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করে তারা। এ…
কুলিয়ারচর প্রতিনিধি, আবিদ হাসান কাজল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে উছমান মিয়ার ছেলে ওয়াসিম (১৮) নামে এক যুবক নিখোঁজ ও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, সিয়াম (১৮), আরিফ (১৭), তুহিন (১৬) ও আনাস (১৫)। তাঁরা সকলেই নলবাইদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক একসাথে নদীতে মাছ ধরতে নামেন। এসময় অপর পাড়ে যাওয়ার জন্য সাঁতার কাঁটার মুহূর্তে হঠাৎ করে নদীর স্রোতে তারা তলিয়ে যেতে থাকেন। উপস্থিত স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে আহত অবস্থায় পাশ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ…