- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
নওগাঁ প্রতিনিধি : “ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে সদর উপজেলার ৩০টি মন্দিরে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের এই মহা শারদীয় উৎসবে নতুন পোষাকে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সেই চেতনায় অসহা ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুন্ম সাধারণ সম্পাদক,সমাজ সেবক ও সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটের সময় নওগাঁ শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার ক্লাব মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় ৫…
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রাম আদালতগুলো গত এক বছরে মোট ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করেছে। নিষ্পত্তি হওয়া এসব মামলা গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা ছিল। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। এতে এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ২ হাজার…
ভুক্তভোগী সমিতা রানী নীলফামারী প্রতিনিধি: দীর্ঘ ১৩ বছরেও কোন পুঁজোয় স্বামীর কাছ থেকে একটা সিঁদুরের কৌটাও ভাগ্যে জোটেনি সমিতার। মাত্র কয়েক মাসের সংসার জীবনে মিলেছে তুচ্ছ-তাচ্ছিলতা আর নানান শারিরীক ও মানসিক যন্ত্রণা। স্বামীর সংসার থেকে বিতারিত হয়ে খেয়ে না খেয়ে স্বামীর সংসারের আশায় বুক বেঁধেই রয়েছেন তিনি। বলছি, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বামনা-বামনী হরিসভাপাড়া গ্রামের শ্রী রতন চন্দ্র রায়ের স্ত্রীর কথা। ১৩ বছর আগে হিন্দু ধর্মীয় অনুশাসন মেনে সমিতার বিয়ে হলেও, মাত্র কয়েক মাসের মধ্যেই স্বামীর সংসার থেকে বিতারিত হয়ে বয়স্ক বাবার বাড়ীতে অসহায় দিন যাপন করছেন সমিতা। জানতে চাইলে, ভুক্তভোগী সমিতা রানী বলেন, “জেলার জলঢাকা উপজেলার বামনা-বামনী হরিসভাপাড়া এলাকার…
স্টাফ রিপোর্টার গৌরনদী (বরিশাল) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদসদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘অনেক বিলম্ব হলেও সরকার বুঝতে পেরেছে যে, নির্বাচন ছাড়া তাদের আর কোনো কাজ নেই। সোজা নির্বাচনের দায়িত্ব মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনূস বিশ্বমঞ্চে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কেউ কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়।’ তিনি বলেন, ‘দেশে যত নৈরাজ্য, সামাজিক সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে, তত বেশি নিরীহ মানুষকে ব্যবহার করার সুযোগ তৈরি হবে। আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের নেতৃত্বে পরিচালিত হবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা।’ বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায়…
লোহাগড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা লোহাগড়ার ইতনা, রাধানগর, কামঠানা, লোহাগড়া রথখোলা, ছাতড়া ও লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার সদস্য ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ…
মোঃ সজিব সরদার সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার যা চলে যায়, তা আর ফিরে আসে না। মৃত্যুর মতোই সময়ও কখনো ফেরার নয়, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, সময়কে নষ্ট করা মৃত্যুর চেয়েও মারাত্মক। কারণ সময়ের অপচয় কেবল ব্যক্তির জীবনকে নয়, পুরো পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের গতিকেও ব্যাহত করে। বর্তমান প্রজন্মের মধ্যে উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক তরুণ নিজেদের মূল্যবান সময় মোবাইল, নেশা, অকারণে আড্ডা বা রাজনৈতিক অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে ব্যয় করছে। ফলস্বরূপ তারা শিক্ষার সুযোগ হারাচ্ছে, দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ছে এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের সক্ষমতা প্রমাণে অক্ষম হচ্ছে। তবে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছে, তারা ইতিমধ্যেই…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সনাতন ধর্মীয়দের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গাইবান্ধা পৌর শহরের আদর্শ কলেজের সামনে রামকৃষ্ণ আশ্রম মন্দিরে জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় গুরুত্বের মধ্যদিয়ে কুমারী পূজা উদযাপন করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। এ সময় অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য-এই পাঁচ উপহারে দেবীদুর্গা কে পূজিত করা হয় । কুমারী পূজাটি করা হয় বেলা ১১টায় এবং যা শেষ হয় দুপুর ১টায়। পরে প্রসাদ বিতরন করা হয়। এর আগে, মহাঅষ্টমী পূজা শুরু হয় সকাল ১০টায় । আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব…
স্পোর্টস ডেস্ক বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায়ের কি তবে সমাপ্তি হয়ে গেলো! সাকিব নিজে এখনও অবসরের ঘোষণা দেননি। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না। গতকাল সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে নিজের এমন কঠোর অবস্থানের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। ফলে সাকিবের অনানুষ্ঠানিক অবসর হয়ে গেলো, বলা যায়। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরেই তৈরি হয়েছে এমন জটিলতা। গত দুইদিন ধরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাল্টাপাল্টি ভার্চ্যুয়াল লড়াই চলছিল সাকিবের। এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন, সাকিবের আর জাতীয় দলে ফেরার সুযোগ নেই। আসিফ মাহমুদ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে টানা ৪ দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রোববার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হবে…
বিনোদন ডেস্ক ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। রোববার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, লাল রঙের গোলাপ ফুলের ডালায় সাদা ফুল দিয়ে ইংরেজিতে লেখা ‘সরি’ আর তার পাশেই নজরে আসে আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ১৭’ সিরিজ। এ নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। বিশেষ করে নারী ভক্তদের নজরে আসার পর থেকে, অনেকেই নিজের টাইমলাইনে মনের ক্ষোভ আর হতাশা প্রকাশ করে নানারূপ মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি রীতিমতো ভাইরাল। এক নেটিজেন লিখেছেন, ‘আমিও এমন সরি ডিজার্ভ করি’। আরেকজন লিখেছেন, ‘আমার এমন করে সরি বলার মতো কেউ নেই কেন ভাই?’ আরেক ভক্ত তো মনের দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমরা…