- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
টেকনাফ প্রতিনিধি কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ জন অপহৃত উদ্ধার।৩ জন অপহরণকারী আটক। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর রবিবার রাত ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া টেকনাফ কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৩ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট ৩ জন অপহরণকারীকে আটক করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা…
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির জেলা সমন্বয়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম। এছাড়াও ব্র্যাকের শিক্ষা কর্মসূচি গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবস্থাপক জুলেখা আকতার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, আব্দুর রউফ মিয়াসহ বিভিন্ন…
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাসাইল উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন তিনি। জানা গেছে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত রবিবার রাতে বাসাইল সাহাপাড়া মধ্যবাড়ী ও সাহাপাড়া পূর্ববাড়ী পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনও সঙ্গে ছিলেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন প্রশাসনের এই কর্মকর্র্তা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান,, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকদের প্রশিক্ষণ কর্মশালায় বলেন আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর এক সময় চারটি স্তর ছিল; জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম সরকার। এখন গ্রাম সরকারটি কার্যকর নেই, বিলুপ্ত হয়েছে। বর্তমানে তিনটি স্তর রয়েছে—জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা; এ হলো স্থানীয় সরকার কাঠামো। তিনি আরও বলেন, , জেলা ও উপজেলা পরিষদও মূলত উপজেলা পর্যায়ে কাজ করে। তার মানে কোন কাজটি হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। ইউনিয়ন পরিষদ আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর প্রাচীনতম স্তর। আমাদের দুইটি নাম, একটি সরকার, অপরটি স্থানীয় সরকার।…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর আলিম ও ফাযিল ১ম বর্ষ ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সীরাতুন্নবী (সা:) উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে চার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সোমবার (২৯ সেপেম্বর) সকালে মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে আলিম ও ফাযিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, দাখিল পরীক্ষা-২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে আবারো দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে প্রায় দশ লাখ টাকার সিগারেট ও মসলাজাতীয় মালামাল। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বনপাড়া বাজারের মৃধাপাড়া রোডের আলিম মার্কেটের ‘পূজা স্টোর’ নামের মুদি দোকানে এই চুরির ঘটনা ঘটে। পূজা স্টোরের মালিক নিরধ কুমার সাহা জানান, সোমবার সকালে দোকান খুলে দেখি উপরের টিন কাটা এবং দুটি সিসি ক্যামেরা ঢাকা অবস্থায় আছে। চুরি হয়েছে সন্দেহে মালামাল যাচাই করে দেখা যায় প্রায় দশ লাখ টাকার সিগারেট ও মসলাজাতীয় মালামাল চুরি হয়েছে। তিনি তাৎক্ষণিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন…
দুমকী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ছাত্র হিজবুল্লাহ দুমকি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অকাল প্রয়াত এ শিক্ষার্থী দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের বাসিন্দা ও মো. জাহাঙ্গীর হোসেনের পুত্র।পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার রাতে মারা যান…
বিপ্লব চৌধুরী বাংলার আকাশ-বাতাসে শরতের হিমেল হাওয়া বইতে শুরু করলেই মর্ত্যবাসী অনুভব করে, দেবী দুর্গার আগমনী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। এটি শুধু পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি জাতিগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। দুর্গাপূজা যেমন ধর্মীয় ভক্তির অনন্য প্রকাশ, তেমনি সামাজিক সংহতি, শিল্প-সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক মহোৎসব। উৎপত্তি : দেবী মহাশক্তির আরাধনা দুর্গাপূজার উৎপত্তি মূলত অসুরবিনাশিনী শক্তির পূজা থেকে। পুরাণকথা অনুযায়ী, অসুররাজ মহিষাসুর দেবতা ও মানবজাতির ওপর চরম অত্যাচার শুরু করলে দেবতারা মহাশক্তির আশ্রয় নেন। তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরসহ সকল দেবতা তাদের ঐশ্বরিক শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে আবির্ভূত…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন খুঁজে খুঁজে জামায়াত-শিবির মতাদর্শের কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল তথ্য উপদেষ্টা মাহবুব আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে তো আছেই। এরপর যে সব ছেলেরা সেই বিশেষ ইসলামপন্থি দলটির যারা এক সময়ে ছাত্রজীবনে শিবির করেছেন… তারপরে তারা ক্যাডার সার্ভিসের সুযোগ পেয়েছেন কিন্তু এরপরও যদি তারা শিবিরের (ইসলামী ছাত্রশিবির) ক্যাডারে থাকেন, তাহলে এই রাষ্ট্রপতি একটা ফাংশনাল রাষ্ট্র হবে না, এই রাষ্ট্রটি একটি আর্টিক্যুলেট রাষ্ট্র হবে না।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন। তিনি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সস্ত্রাসী পাহাড়ের…