Author: admin

বরিশাল প্রতিনিধি  বরিশালে ১ হাজার ৬৫৫ টি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ হাজার ৭৮২ জন সদস্য/সদস্যাকে মোতায়েন করা হয়েছে।‎‎বরিশাল রেঞ্জের পটুয়াখালী জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।‎‎সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পটুয়াখালী পৌরসভার শ্রী শ্রী মদনমোহন আখরাবাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্দির, নন্দকানাই সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ দুর্গাপূজা মন্দির এবং শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, ভূরিয়া। পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার বাহিনীর এ কর্মকর্তা।‎‎প্রতিটি মন্দির…

Read More

মো নুর আল জান্নাত শিক্ষা, প্রযুক্তি, নারী সুরক্ষা ও সামাজিক অগ্রগতির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিশু ও যুব নেতৃত্বকে শক্তিশালী করা। বাংলাদেশের তরুণরা আজ নতুন উদ্ভাবন, নতুন চিন্তা এবং সাহসী উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনছে। কেউ তৈরি করছে বিশ্বমানের অ্যাপ, কেউ সফটওয়্যার, আবার কেউ সমাজ পরিবর্তনের লক্ষ্যে সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তুলছে। প্রযুক্তি ও সামাজিক প্রভাবের এই ধারায় নতুন সংযোজন ScriptySphere, যা গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা ও প্রোগ্রামার ফজলে রাব্বি। ২০০৬ সালে জন্ম নেওয়া ফজলে রাব্বি ছোটবেলা থেকেই কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি অনুরাগী ছিলেন। কোড লেখা ও ওয়েব প্রোজেক্ট করার অভিজ্ঞতা তাঁকে দেখিয়েছে—প্রযুক্তি কেবল একটি পেশা নয়, এটি পরিবর্তনের…

Read More

গাজীপুর প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কালীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল খায়ের, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে পৌর এলাকার মনসাতলা দুর্গা মন্দির ও কালীগঞ্জ বাজারস্থ কালীবাড়ী পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। এসপি বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে…

Read More

জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম খান বাচ্ছু’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮সেপ্টেম্বর) বিকালে কাঞ্চনপুর দক্ষিণ পাড়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড.আহমেদ আযম খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, ইন্জিনিয়ার সোহরাব হোসেন,উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন…

Read More

দুমকী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকীতে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।‎‎সোমবার সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।‎‎পরে তাঁকে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করেন।‎‎অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিদর্শক এস.এম. শাহীন…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় পৌরসভার সিকদার পাড়া খেয়াঘাটে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, সহ সভাপতি মোঃ মামুন সিকদার, মৎস্য অফিসের ক্ষেত্র…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়া পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারী ওসমান গনির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে তৎকালীন পৌর মেয়র আশরাফুল আলমের আত্মীয় হওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পৌরসভার মেথর পদে চাকরিতে যোগ দেন। কিন্তু চাকরিতে যোগদানের পর থেকেই তাঁর চলাফেরা শুরু হয় পৌর মেয়রের মতো। কর্মকর্তাদের তোয়াক্কা না করে নিয়মিত দাপট দেখাতে থাকেন তিনি। অভিযোগ রয়েছে, চুক্তিভিত্তিক কর্মচারী হয়েও ওসমান গুরুত্বপূর্ণ পৌর ডিজিটাল ল্যাবে দায়িত্ব নেন। এ সময় তিনি নীতিমালা লঙ্ঘন করে গোপনীয় তথ্য ফাঁস করেন। এছাড়া কথিত কিছু সাংবাদিককে ম্যানেজ করে পৌরসভার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করানোর…

Read More

নওগাঁ প্রতিনিধি   :নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে গত ২২/২৩ অর্থবছরে হয়েছে দুর্নীতি, লোক দেখানোর কাজ করে বাজেটের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে আধাইপুর ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টনের বিরুদ্ধে। গত ২২/২৩ অর্থবছরে আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের মিষ্টি আলার মোড় হইতে মসজিদ পর্যন্ত রাস্তার সংস্কারে হয়েছে দুর্নীতি। ১.৭৪.০২২ টাকার বরাদ্দ থাকলেও কাজ হয়েছে মাত্র ৩৫ থেকে ৪০ হাজার টাকার। মিষ্টি আলার মোড় হইতে মসজিদ পর্যন্ত, রাস্তা সংস্কারে কোনরকম মাটি দিয়েছে আর কর্মসূচির লোক দাঁড়াই মাটি সমান করানো হয়। ১লক্ষ্য ৭৪ হাজার ২২ টাকার কাজ করার কথা। সেখানে ৩৫ থেকে ৪০ হাজার টাকার কাজ হয়েছে। রাস্তায় কিছু কিছু জায়গায় …

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা জানি না তারা কার হয়ে কাজ করছে। বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভিতরে ও বাইরে। তারা সুসংগঠিত—এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার নিউইয়র্কের একটি হোটেলে অধ্যাপক ইউনূস রবার্ট এফ. কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধিদলের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। বৈঠকে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিরা। আসন্ন নির্বাচন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এ দুর্গোৎসব। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অষ্টমী। আজ দেবী দুর্গার পূজা হবে পাঁচ নৈবেদ্য—অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য দিয়ে। নির্জলা উপবাসে থেকে নারী-পুরুষ, শিশু, কিশোর ও প্রবীণরা একসঙ্গে দেবীকে অর্পণ করবেন পুষ্পাঞ্জলি। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধীপূজা। তবে আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘কুমারী পূজা’। এ পূজায় একটি কুমারী বালিকাকে দেবীর প্রতীক ধরে তার মধ্যে বিশুদ্ধ নারীত্বের রূপ কল্পনা করে ভক্তরা দেবীজ্ঞানে পূজা করেন। হিন্দু শাস্ত্রমতে, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত,…

Read More