- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
শেখ ফয়সাল আহমেদ সারাদেশের মতো রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয়ের ভিতর উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী পালিত হচ্ছে। রাজধানীর সবচেয়ে বড় পূজা মন্ডপ ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ, পল্টন কমিটি সেন্টারের অস্থায়ী মন্দির, মিরপুর ২ নাম্বার মন্দির, আমবাগান গ্রীন রোডের মন্দির ও খামারবাড়ি মন্দিরে শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের ভিতর উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ কুমার বিশ্বাস, অনিতা ভট্টাচার্য, শিমুল ঠাকুর সহ বেশ কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বলেন পূজা উদযাপন নিয়ে সন্তোষ প্রকাশ করেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গা উৎসব পালিত হচ্ছে। খামারবাড়ি মন্দিরে ভৌমিক, অনিন্দ বাবু,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার (১ অক্টোবর) তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। ১ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই সফর। সফরকালে তিনি তুরস্কের বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে। এছাড়া, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান সফরকালে Turkish…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকার আজ দুপুরে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে সংবাদমাধ্যম জিটিওর প্রতিষ্ঠাতা সাংবাদিক মেহেদি হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জনগণের বিভিন্ন ধরনের মতামত আছে। কেউ এমনও বলেন, এই সরকার ৫ বছর, ১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক। কিন্তু আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। মূল সাক্ষাৎকারের তিন মিনিটের একটি ভিডিও ক্লিপ জিটিওতে সোমবার রাতে প্রচার করা হয়। বিবিসি ও আলজাজিরার সাবেক এ সাংবাদিক নেপালের সঙ্গে তুলনা করে বাংলাদেশে এই সরকার নির্বাচন অনুষ্ঠানে বেশি বিলম্বের কারণ জিজ্ঞেস করেন। তিনি বলেন, নেপালের অন্তর্বর্তী নেতা ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের…
স্পোর্টস ডেস্ক আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এরই মধ্যে বিসিবি নির্বচন থেকে মনোনায়ন প্রত্যাহার করে নিলে তিনি। আজ বুধবার (১ অক্টোবর) দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থীতা বাতিলের শেষ সময়। এই সময়ের কিছুক্ষন আগেই সরে দাঁড়ালেন তামিম। এ ছাড়া মিরপুরে দেখা গেল সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরুদের মতো হেভিওয়েট প্রার্থীদেরও। ধারণা করা হচ্ছে তারাও পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ. বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাঁপায় পথচারী মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার সাজু পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির ভূইয়া (৫৮) উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত মান্নান ভূইয়ার ছেলে। গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে মানসিক ভারসাম্যহীন জাকির ভূইয়া মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে গেছে। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে তাদের অবহিত করেন। তারা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।##
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভূমধ্যসাগরে গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (প্রায় ২০০ নটিক্যাল মাইল) দূরে অবস্থান করছে এই নৌবহর। এতে অংশগ্রহণ করছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে আন্তর্জাতিক সক্রিয়রা। তারা জানাচ্ছেন, ইসরায়েলের হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহর বাধার মুখে পড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবহরের সব জাহাজে অংশগ্রহণকারীরা অবস্থান করছেন এবং যাত্রা অব্যাহত রেখেছেন। জাহাজগুলোতে মানবিক সহায়তা বহন করা হচ্ছে। এতে খাবার, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য জরুরি সরঞ্জাম রয়েছে। নৌবহরের একটি জাহাজে থাকা ক্রোয়েশিয়ার আইনজীবী মোরানা মিলজানোভিচ জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমা বা অন্য দেশের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খাগড়াছড়ির বর্তমান অবস্থা কী? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করা হয়েছিল যাতে হিন্দু ধর্মাবলম্বীরা ভালোভাবে পূজা উদযাপন করতে না পারেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে করতে হয়। তারা যাতে ভালোভাবে এটা উদযাপন করতে না পারেন, পাহাড়ের ঘটনাটা ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। সেটিই তারা করার চেষ্টা করেছে, কিন্তু…
ছবি সংগ্রহীত মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁর বদলগাছীতে হাঁস মারাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে আব্দুল লতিফ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল লতিফ পেশায় একজন ট্রাক চালক। তিনি উপজেলার সদর ইউনিয়নের পিন্ডিরা গ্রামের (বদলগাছী মহিলা কলেজ সংলগ্ন) মৃত খোকা মন্ডলের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন (সোমবারে) লতিফ ড্রাইভারের একটি হাঁস ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আহত হলে লতিফের পরিবার হাঁসটি জবাই করে মাংস ফ্রিজে সংরক্ষণ করেন। সেই হাঁসকে কেন্দ্র মঙ্গলবার দুপুর আনুমানিক ১১টার দিকে একই ইউনিয়নের সোহাসা গ্রামের আব্দুল জলিলের ছেলে ভ্যান চালক সবুজ হোসেন আসলে লতিফের…
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার নাহিম সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা…