- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
স্পোর্টস ডেস্ক ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম রোমাঞ্চ। তবে দুবাইয়ে জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শিরোপা হাসল ভারতেরই মুখে। রোববার রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। ম্যাচ জয়ের নায়ক তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত অর্ধশতক পূর্ণ করেছেন। ফাইনালের শুরুটা ছিল পাকিস্তানের দাপটে। টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান ঝড়…
স্টাফ রিপোর্টার,বরিশাল বিকাশ ও কনফেকশনারির দোকানে গিয়ে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জিম্মায় নিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে। আটক যুবক আরিফ হোসেন জানিয়েছেন-তিনি ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, সকাল দশটার দিকে ওই যুবক তার দোকানে প্রবেশ…
হাটহাজারী প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পূর্বের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আপডেট জানানো হয়। প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতাধীন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন। ওয়ার্ড/ইউনিয়ন ভিত্তিক মনিটরিং টিম, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিমকে বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি। আযান ও নামাজের সময় শব্দ নিয়ন্ত্রিত করা এবং মাইকের ব্যবহার এড়িয়ে সাউণ্ড সিস্টেম ব্যবহারের অনুরোধ করা হয়। গুজব প্রতিরোধে টিম গঠন এবং ফেসবুক মনিটরিং এর মাধ্যমে উস্কানিমূলক পোস্ট বা গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। গাইবান্ধা ভেরামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটিসহ স্থানীয় যুবকদের উদ্যোগে ও মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় নৌকা বাইচ দেখতে ঘাঘট নদী দু’পাড়ে হাজার হাজার মানুষ উপচেপড়া ভীড় করে। নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাকিব বিশ্বাস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাকিব বিশ্বাস লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের মনির বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে নির্মাণাধীন দুইতলা ভবনে খেলছিল রাকিব ও তার বন্ধুরা। ভবনটির দুইতলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সংযোগে রাকিব অসাবধানবসত হাত দিয়ে ফেলে। এতে সে বিদ্যুতায়িত হয়ে তার শরীরের বিভিন্নস্থানে ঝলসে যায়। এসময় স্থানীয় লোকজন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আমরাই পারি ও অবলম্বন আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তথ্য অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামানে সাঁওতালি নাচ ও গান পরিবেশন ও আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা তথ্য অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলা…
বরগুনা প্রতিনিধিঃ “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রানিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ বিভাগ, বরগুনা এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে পশু হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, বরগুনা জেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় জলাতঙ্ক বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিথী দেবনাথ।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিশ্বে প্রতি পাঁচটি অকালমৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী হৃদরোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। শতকরা ৮০ ভাগ হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধযোগ্য হলেও বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ মৃত্যু ঘটে হৃদরোগে। উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আজ (২৮শে সেপ্টেম্বর ২০২৫) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি” শীর্ষক এক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরেন জনস্বাস্থ্য ও হৃদরোগ বিশেষজ্ঞগণ। এই আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। এ বছর দিবসটির প্রতিপাদ্য “ডোন্ট মিস এ বিট”। ওয়েবিনারে জানানো…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীতে ইসলাম ধর্মের প্রতি মুগ্ধ হয়ে দিপু মন্ডল(২০)নামের এক তরুণ সনাতন হইতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছে।ওই তরুনের বর্তমান নাম রাখা হয়েছে লাবিব ইসলাম।তিনি কালিহাতী উপজেলার সিংহটিয়া গ্রামের দিপক চন্দ্র সরকারের ছেলে,তার মায়ের নাম লিপি সরকার।ওই তরুনের জন্ম তারিখ ২০ মার্চ ২০০৬,জাতীয় পরিচয় পত্র নং ৩৩২২১৯৬৯৪৪।ওই তরুন বলেন,আমি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পরে থেকে বাবা মায়ের কাছেই বড় হতে থাকি এবং বাবা মায়ের বেধে দেয়া সনাতন ধর্ম পালন করতে থাকি।কিন্তু আমি যখন বুঝতে শিখেছি তখন হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রতি আমি সন্দেহ পোষণ করি,এর পর মহান রবের নিকট হইতে প্রেরিত…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সুদূর প্রবাসে থেকে নিজ গ্রামের সমাজকে কি ভাবে সুন্দর পরিবেশ ও উন্নয়নের মাধ্যমে সবাই কে নিয়ে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকা যায়,,এবং গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করা যায় সে ভাবনা থেকে প্রবাসী আমিরুল আলম রিপনের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে এই আয়োজন করা হয়,।। ২৭ সেপ্টেম্বর শনিবার গ্রামবাসীর উদ্যোগে বিকেল ৪টা স্থানীয় নুরানী মাদ্রাসা মিলনায়তনে গ্রামের শান্তি শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে বর্তমান পরিস্থিতির উপর এক আলোচনা সভা অনুষ্ঠীত হয় ! এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতা অলিউর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট্য আলেমে দ্বীন জামায়াত নেতা এটিএম মাসুম, সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক…