- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
স্পোর্টস ডেস্ক টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। গোল করাতেও সাহায্য করেছিলেন। তবে মেসির নিষ্প্রভ দিনেই হোঁচট খেয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার গোল না পাওয়ার রাতে জয়রথ থামল ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। আগের তিন ম্যাচে মেসি একাই করেছিলেন পাঁচ গোল। এ ম্যাচেও বেশ দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পাননি। এ ম্যাচে গোল না পেলেও ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি। ম্যাচের ১২তম মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্স লাইন থেকে শট নিয়েছিলেন বালতাসার রদ্রিগেজ।…
শার্শা উপজেলা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। এতে অংশ নেন শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন। মানববন্ধনে বক্তারা…
টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের শহর ও উপজেলা নতুন কমিটি অনুমোদন টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল শহর ১১ বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় সদর উপজেলা ১১ বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়ে। জেলা কমিটির আহ্বায়ক মো. জোবায়ের আহমেদ রিপন এবং সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল ফারুকী এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটির আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব জেলা কমিটির আহ্বায়ক সদস্য সচিব ও অন্য অন্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা পূর্ব–পশ্চিম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ডিইডব্লিউইই) নির্মাণ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) চূড়ান্তকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার এর সভাপতিত্বে উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত প্রভাব ও প্রতিকারমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)-এর বিশেষজ্ঞরা। তাঁরা জানান, এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় গতি আসবে, তবে নির্মাণকালীন ও নির্মাণ–পরবর্তী সময়ে বায়ু ও শব্দদূষণ, পানি দূষণ এবং জীববৈচিত্র্যের ওপর কিছু প্রভাব পড়তে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় বিশেষ প্রযুক্তি, সবুজায়ন এবং…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে দাদীর বিরুদ্ধে দুই বছর বয়সী নাতিকে জুসের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে নূর ইসলাম নামের শিশুটি মারা যায়। ওইদিন বিকালে উপজেলার ইকড়ি গ্রামের শাহাদাত শাহ’র বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু নূর জেলার গুরুদাসপুর উপজেলার সোনাবাজু পুর্বপাড়া গ্রামের শাকিল আহম্মেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র সন্তান।অভিযুক্ত দাদীর নাম সখিনা বেগম (৪৫)। তিনি সোনাবাজু পুর্বপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। এদিকে, শিশুটি মারা যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজন দাদীকে ঘরের জানালার সাথে বেঁধে ব্যাপক গনপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি, গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি। মাহফুজ আলম বলেন, গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ নিয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মানে ব্যবসায়ীক প্রতিবন্ধকতা ও অর্থনীতি পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্টির আয়োজনে শহরের সুখ নগর এলাকায় তাদের নিজ কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মোঃ সামিউল হুদা সুমেলের সভাপতিত্বে ও পরিচালক কায়সার আলী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির পরিচালক আব্দুল লতিফ হক্কানি, সভাপতি সামিউল হুদা সুমেলে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক স্বপন,…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে অমর একুশে বইমেলা ২০২৬ চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক বাংলা একাডেমি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সে পরিকল্পনা স্থগিত করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে লিসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে এটি চূড়ান্ত করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি। শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্যরা, আবেদন করা সিনেমার প্রতিনিধিরা, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য চলতি মাসের শুরুর দিকে সিনেমা আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ…
ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। যারমধ্যে ছয়জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। দখলদার ইসরাইল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও থামছে না আগ্রাসন। এরইমধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না। এছাড়া তিনি গাজায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…