Author: admin

ছবি সংগ্রহীত।  ভোরের বাংলা নিউজ ডেস্ক  আজ সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। এর সঙ্গে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। ঢাকা বিভাগসহ দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এমন বৃষ্টি আজ প্রায় সারা দিন ঢাকা ও আশপাশের অঞ্চলে থেমে থেমে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালের পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় রাজধানী…

Read More

নওগাঁ প্রতিনিধি  :ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচী স্বৈরাচারের দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলার মহাদেবপুর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় । ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আজাদ হোসেন এর সভাপতিত্বে সেক্রেটারি মুফতী মারেফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের এমপি পদপ্রার্থী মুফতী নাছির বিন আসগর সাহেব। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হাফেজ সুমন সাবেক সভাপতি মাওলানা জাকারিয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা…

Read More

  উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট সৈয়দ মাইনুল হক ইন্তেকাল করেন – ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধে ৬ টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৯) বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিনি ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ গঠিত হওয়ার সময় সর্বোচ্চ ভোটে বিজয় লাভ করে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান শোক প্রকাশ করে।

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি রাজাপুর উপজেলা সদরের বিভিন্ন মার্কেটে দোকানদারসহ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণকালে বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ গোলাম আজম সৈকতের সাথে কুশল বিনিময় করে তার উদ্যোগকে স্বাগত জানান।…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনা-১ আসনের আগামী দিনের কান্ডারী, বরগুনা জেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মুহিবুল্লাহ হারুন আমতলীর গাজীপুর বাজারে এক গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, নায়েবে আমির মোহাম্মদ নাজমুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব মীর খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাকুর তালুকদার, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন ফকির, আঠারোগাছিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস, কুকুয়া ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম শামীমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। গণসংযোগে বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়ার…

Read More

টেকনাফ প্রতিনিধি  কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ১২টি মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫)সহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃতরা, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার বাসিন্দার মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), লেদা ২৪ নং পুরাতন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দার মৃত আঃ হামিদের ছেলে মোঃ ছালাম (১৮), পুরান স্টেশন এলাকার বাসিন্দার ছৈয়দ নূরের ছেলে মোঃ আনোয়ার হোসাইন (২৭)। র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর বিকালে সিপিসি-১ (টেকনাফ) এর একটি বিশেষ দল লেদা এলাকায় অভিযান চালায়। এসময় জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের সময় তার সহযোগীদের…

Read More

স্টাফ রিপোর্টার(বরিশাল) জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করা, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশহিসেবে বরিশালের দশ উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট ও বাকেরগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশহিসেবে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন-জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য হয়নি বরং দেশ থেকে স্থায়ীরুপে স্বৈরতন্ত্রকে বিলুপ্ত করার বাসনা থেকেই ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলো এবং অকাতরে জীবন দিয়েছে। তাই জুলাই পরবর্তী বন্দোবস্ত…

Read More

মাগুরা প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার ১ নং ও ২ নং ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মাগুরা স্টেডিয়াম গেট এলাকায় এ কর্মী সভার আয়োজন করে ১ নং ও ২ নং ওয়ার্ড পৌর যুবদল। কর্মী সভায় যুবদল পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মহসিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি অ্যাড ওয়াসিকুর রহমান কল্লোল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ,সদর থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন রানা, সদর থানা শ্রমিক দলের আহবায়ক শাওন হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কামরুজ্জামান।…

Read More

ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক  হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করা হবে রোববার (২৮ সেপ্টেম্বর)। শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেল ৫টায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী বছরের জন্য সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করবে। এর মধ্যে প্রথম প্যাকেজে হারাম শরিফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল। দ্বিতীয় প্যাকেজে হারাম শরিফ থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা থাকবে। এটি আগের প্যাকেজ-১-এর মতো হলেও খরচ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এ দুর্গাপূজা। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। ধূপধুনো, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের সুরে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মাধ্যমেই শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা অনুযায়ী আজ রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধ্যায় দেবীর বোধন সম্পন্ন হবে। এদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সুরে দেবীকে বরণ করার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভক্তরা। পুরাণ…

Read More