Author: admin

বিশ্ব ফুসফুস দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে মৃত্যুর ১০টি প্রধান কারণের মধ্যে ৪টিই ফুসফুস ও শ্বাসতন্ত্র সংক্রান্ত, যার অন্যতম প্রধান কারণ তামাক। ফুসফুস ক্যানসারে আক্রান্ত পুরুষ রোগীদের প্রায় ৮০ শতাংশই ধূমপায়ী। ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত জরুরি। বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষ্যে আজ (২৭ সেপ্টেম্বর ২০২৫) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন’ শীর্ষক এক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরেন ক্যানসার ও বক্ষব্যাধি চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ, সাংবাদিকসহ বিশেষজ্ঞগণ। প্রতিবছর ২৫ সেপ্টেম্বর উদযাপিত হওয়া দিবসটির এবছরের প্রতিপাদ্য “হেলদি লাংস, হেলদি লাইফ”। ওয়েবিনারে জানানো হয়, তামাক ব্যবহার এবং পরোক্ষ ধূমপান…

Read More

ইবি প্রতিনিধি : ‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ এবং একইসঙ্গে কেক কেটে বিভাগটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন…

Read More

ছবি সংগ্রহীত।  লাইফস্টাইল ডেস্ক অনেকে খুব গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করেন। তবে এই গাঢ় শেডের লিপস্টিক ঠোঁট রাঙাতে গিয়ে ঠোঁটের ক্ষতি হয়ে থাকে অনেক সময়। অনেক সময় দেখা যায়, নামি কোম্পানির লিপস্টিক ও লিপগ্লস ব্যবহার করলেও সবার ত্বকে সব কিছু খাপ খায় না। তাই সে দিকেও নজর রাখা জরুরি। ঠোঁটের কালচে দাগের যে শুধু গাঢ় শেডের লিপস্টিক ব্যবহারের কারণে হয়ে থাকে এমন নয়। অনেক সময় আর্দ্রতা হারালেও ঠোঁট বিবর্ণ ও ঠোঁট কালো হয়ে যায়। তাই ত্বকের মতো ঠোঁটেরও সমান যত্ন নেয়া জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি ও ধূমপানের অভ্যাসও ঠোঁট কালো হয়ে থাকে। কারণ সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব বিশেষ অতিথির বক্তব্য দেন। সিইসি নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেব, কিন্তু বেআইনি কোনো নির্দেশনা আমরা দেব না। কাউকে ফেভার করার জন্য নির্দেশনা দেব না। আমাদের নির্দেশনা হবে সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক। আমরা নিশ্চিত করতে চাই যে আপনারা কাজটা সঠিকভাবে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সেন্টমার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। সেন্টমার্টিনের স্থানীয় মানুষ হোটেলগুলোর মালিক নয়। আন্দোলন যারা করেন, তাদের বেশির ভাগই হচ্ছে বাইরের ব্যবসায়ী। সেন্টমার্টিন ব্যবসায়ীদের নয়, সেন্টমার্টিন সবার। তিনি বলেন, সেন্ট মার্টিনকে রক্ষা করতে পারলেই পর্যটন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলায় আয়োজিত ওই সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। কারণ ৪৬ জনকে আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’ (TVK)-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং বিজয়ের জন্য প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু সমাবেশে তার আগমন দেরি…

Read More

পঞ্চগড় প্রতিনিধি  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন বলছে— ‘তারা শাপলা প্রতীক দেবে না’। কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে। যা নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় সারজিস আলম বলেন, যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করি, তখন সব আইনকানুন যাচাইবাছাই করে আবেদন করেছি। শুরুতে অনেকে বলার চেষ্টা করেছে শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি বরাদ্দ দেওয়া যাবে না। কিন্তু আইনগতভাবে বিষয়টি সঠিক নয়। শাপলা জাতীয় প্রতীকের একটি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান, সেই পরিবেশ গত অর্ধশতাব্দীতেও গড়ে তোলা সম্ভব হয়নি বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়। তিনি বলেন, এমন শিক্ষা আর দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয়। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেন, আর এ…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় আয়োজিত গ্লোবাল হাই-টেক ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক (GHAN) শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় যোগদান করেছেন। তিনদিনব্যাপী এই কর্মশালা আজ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কর্মশালার জিএইচএএন গোলটেবিল প্যানেল আলোচনা অধিবেশনে অধ্যাপক ড. ভূঁইয়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাবের জন্য বাকৃবির প্রার্থী হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে উচ্চ-প্রযুক্তি নির্ভর টেকসই কৃষি এবং জলবায়ু-স্মার্ট কৃষি বিষয়ক শিক্ষা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই গবেষণার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় আরো অংশগ্রহণ করেন বাকৃবির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. শামসুল আলম ভূঞা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমান। এই আন্তর্জাতিক কর্মশালায়…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর নেতা মো: কবির হোসেনের সভাপতিত্বে ও তারেক রহমান মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন হাওলাদার এম এম মহিউদ্দীন,মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা এডভোকেট মো: দেলোয়ার হোসেন, এডভোকেট সাইদুর রহমান,ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, মাসুদ রানা নান্নু,মো: জহিরুল…

Read More