- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
মাগুরা প্রতিনিধি “আল্লার আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই শ্লোগান নিয়ে- মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার উদ্যোগে অমুসলিম দ্বায়িত্বশীল সমাবেশ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা পরেশকান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়ের। অক্সিজেন সাপোর্ট ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (উচ্চতা ৮,১৬৩ মিটার) জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। শিখরে বাবরের সাথে ছিল দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং। অক্সিজেনের সহায়তা ছাড়া কোনো বাংলাদেশির আট হাজারি শৃঙ্গ জয় করার এটাই প্রথম নজির, যা করে দেখালেন বাবর। বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। গত মঙ্গলবার…
স্টাফ রিপোর্টার বরিশাল। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে র্যাবের টহল, গোয়েন্দা নজরদারি, ফোর্স রিজার্ভ এবং সাইবার মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারিও জোরদার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগজুড়ে ইতোমধ্যে শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে। দুর্গোৎসবকে ঘিরে বরিশাল মহানগরীতেও কঠোর নিরাপত্তা…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া খানবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। কাউলজানী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক আইরিন সাবিহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল পৌর মহিলা দলের সভাপতি রোকসানা খান, কাউলজানী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশযাত্রা বাধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।…
আন্তর্জাতিক ডেস্ক ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশপথ এড়িয়ে গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার সরকারি বিমান ‘উইংস অব জিয়ন’ একটি অস্বাভাবিক রুটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, বিমানটি সাধারণভাবে ব্যবহৃত ফ্রান্সসহ মধ্য ইউরোপের আকাশপথ এড়িয়ে ভূমধ্যসাগর, গ্রিস ও ইতালির সীমান্ত ঘেঁষে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিকে প্রবেশ করে। এভাবে অতিরিক্ত প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নভেম্বর মাসে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটিই এড়াতে তিনি এই বিকল্প রুট বেছে নিয়েছেন। তাদের বিরুদ্ধে গাজায়…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তারা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালন করে কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। তিনি বক্তব্য বলেন, “দেশকে বাঁচাতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নই হবে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌর শহীদ মিনার মাঠে উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে, যেখানে শোষণ, বৈষম্য ও জুলুমের কোনো স্থান থাকবে না।” পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর…
বিনোদন ডেস্ক মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। শেষ পর্যন্ত দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে অবশেষে ধরা দিল কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন রানি। এ সম্মাননা হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। পুরস্কারটি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য। একজন মা হিসেবে এ সিনেমাটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ…
ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি শুক্রবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্যবঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা…