Author: admin

স্পোর্টস ডেস্ক দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবার ইতিহাস রচিত হতে যাচ্ছে। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রোববার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে হতে যাচ্ছে এই মহারণ। এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে। ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে পাঁচবার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে…

Read More

স্পোর্টস ডেস্ক ফাইনালের হাতছানি। মাত্র ১৩৬ রানের লক্ষ্য, আরাধ্য শিরোপার পথে আরেকটি জয়ই ছিল যথেষ্ট। দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী হলেও ম্যাচের অবস্থান ছিল বাংলাদেশের নাগালে। শুধু ধৈর্য ধরে খেললেই হতো। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আর উইকেট হারানোর প্রতিযোগিতায় স্বপ্নটাই ভেঙে গেল। ১১ রানের হার নিয়ে বিদায় নিতে হলো টাইগারদের, আর ফাইনালের টিকিট পকেটে পুরল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের কার্যত সেমিফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ। বোলাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন। তাসকিন আহমেদ চার বলের মধ্যেই ফারহানকে ফেরান। পরে রিশাদ, শেখ মাহেদি আর মুস্তাফিজ মিলে পাকিস্তানের টপ অর্ডার গুটিয়ে দেন। এক পর্যায়ে ৪৯ রানে ৫…

Read More

মহাসিন আলম সোহাগ ওমান প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৩৮) স্বামী-সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পালিয়ে গেছেন। ২০০৩ সালে বিয়ে হওয়া এ দম্পতির দুই ছেলে সন্তানের একজন প্রতিবন্ধী ও অন্যজন স্কুলপড়ুয়া। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রেমিক মাসুদ রানার সঙ্গে রেহেনার অবৈধ সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে গোপনে চলে যান। ঘটনায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে এবং স্থানীয়রা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন।

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদয়ালয়ে কলা ও মানবিক স্কুলের আয়োজনে সহকারী রেজিস্টারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে কলা ও মানবিক স্কুলের আয়োজনে এই অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহাজান কবির বলেন, “ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন সফল অফিসার,পিতা হিসাবে একজন সফল পিতা, সামগ্রিকভাবে বলা যায় তিনি ছিলেন একজন সফল মানুষ। আমরা সবাই তার সুস্বাস্থ্য কামনা করি”। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রধান শিক্ষক ড.মাহমুদ আলম বলেন, “আবু তাহের ভাই কথা কম বলতেন কিন্তু কাজ করতেন। সহকর্মীদের চোখের জলই প্রমাণ করছে তিনি সহকর্মীদের প্রতি কতটা সহানুভূতি…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় আকবর মুন্সি (৬৫) নামের এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহটি বাঁশ বাগানের ভেতরে গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।” এ…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী  মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতিকুর রহমানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও সাধারণ ভূমি মালিকদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি ইউনিয়নের সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত কাজে নানা অজুহাতে হয়রানি করে আসছিলেন। ভূমি উন্নয়ন করের অনুমোদন কিংবা নামজারি কেসের রিপোর্ট দিতে গড়িমসি করতেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর একাধিক ভূমি মালিক জমি-জমা সংক্রান্ত কাজে অফিসে গেলে তিনি নামজারি কেসের রিপোর্টসহ অন্যান্য সেবা দিতে ব্যর্থ হন। এ সময় সাধারণ মানুষ তার কাছে কাজ সম্পন্ন না হওয়ার কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এসময়…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৪ সেপ্টেম্বর) বুধবার আসরের নামাজ বাদ আমতলী একে স্কুল বকুলনেছা মহিলা কলেজ রোডস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, বরগুনা জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন, প্রভাষক কবির হোসেন, মাহবুবুর রহমান মঈন পহলান, মো. আবুল হাসান মৃধা ও আবদুল খালেক প্রমুখ। যোগদান উপলক্ষে ননী গোপাল শিকারী বলেন, আমি অনেক আগে…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (মূখ্যপরিচালক) আ. ন. ম. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মনোয়ার হোসেন খান সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাগুরার জনাব মোহাম্মদ অহিদুল ইসলাম। কর্মশালায় ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অমিতাভ মণ্ডল। কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীর উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ…

Read More

নওগাঁ প্রতিনিধি   :নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুস্থ সেবা সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, উপজেলার চারটি বিদ্যালয়ের মোট ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং অস্বচ্ছল পরিবারকে সহযোগিতা করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা পারভীন। বক্তারা বলেন, অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। শিক্ষা…

Read More

মাগুরা প্রতিনিধি জরুরি বিভাগে রোগীদের প্রয়োজনে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে হুইল চেয়ার প্রদান করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহসিন উদ্দিন ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ডাক্তার মেহেদি হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিম। জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে প্রচুর মানুষ। সেখানে জরুরি বিভাগে মাত্র একটি হুইল চেয়ার দিয়ে দিনের পর দিন কাজ চালানো হচ্ছিল। যা প্রয়োজনের চেয়ে অনেক কম। সে কারণে চারটি…

Read More