- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে সাগর নামের এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে নিহতের পরিবার, এলাকাবাসী ও তার সহপাঠীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেনÑ নিহতের মা পারভীন বেগম, বোন সিনহা আক্তার, খালা বিউটি আক্তার, সাগরের সহপাঠী ফাহাদ ও খাইরুল প্রমুখ। বক্তারা বলেন, ‘এলাকার ৯০ জন মিলে নৌকাভ্রমণে গিয়ে এদের মধ্যে সাগর নিখোঁজ হয়। তারা গিয়েছিল বাসাইল ও সখীপুর উপজেলার সিমান্তবর্তী বংশাই নদীর পাথরঘাটা এলাকায়। কিন্তু সাগরের লাশ পাওয়া গেছে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের লৌহজং নদীতে। সাগরকে পরিকল্পিতভাবে হত্যার পর তার…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ইমন ও তার বন্ধু রাজ্জাক মোটরসাইকেলযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজ্জাকের অসুস্থ ভাগ্নিকে দেখে লাহুড়িয়ার ডহরপাড়ায় ফিরছিলেন। পথে ধোপাখোলা এলাকায় রাস্তা পার হতে যাওয়া একটি বাইসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় ইমনের মাথায় মারাত্মক আঘাত লাগে এবং রাজ্জাক সামান্য আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল…
মোঃ নিজাম উদ্দিন বিলাস ক্রাইম রিপোর্টার , ঢাকা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ মোজাম্মেল হক (৬৭) কে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গুলশান থানা সূত্রে জানা যায়, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। এছাড়া তার কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের নিকট প্রচারের তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মোঃ সজিব সরদার পটুয়াখালীর দুমকিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপি ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সরকারি জনতা কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের সর্বশেষ ইভেন্ট বালকদের ফুটবল ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম, বশিরুল আলম, সাইফুল ইসলাম পাভেল, মোসা: খাদিজা বেগম, অরুন চন্দ্র দাস, মনিরুল ইসলাম, মনোয়ার হোসেন প্রমুখ। এসময় ফুটবল বালক ফাইনাল খেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়…
বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে সিজারিয়ান অপারেশনের সময় পেট কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শহরের তালতলী এলাকায় ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালে এঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি মো. হৃদয় ও সীমা আক্তার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাসিন্দা। প্রসূতির মা রেবা বেগম বলেন, বুধবার প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় তার মেয়ে সীমা আক্তার। রাতে ডাক্তার নুসরাত জাহান আল্ট্রাসনোগ্রাম করার পর দ্রুত সিজার করার পরামর্শ দেন। আমরা তখন টাকা সংগ্রহ করতে গেলে অনুমতি ছাড়াই তিনি সিজার করেন এবং নবজাতককে কাপড়ে পেঁচিয়ে হাতে তুলে দেন। এর কিছুক্ষণের মধ্যেই তার…
পানছড়ি প্রতিনিধি (খাগড়াছড়ি) ; আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে লোগাং জোন ৩ বিজিবি-র ব্যবস্থাপনায় পানছড়ির পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে জোন সদরে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এর সভাপতিত্বে পানছড়ির ১০টি পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য সমস্যা সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপস্থিত প্রতিনিধিগণ পাহাড়ের দুর্গম এলাকায় পূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব বলে তুলে ধরেন। এছাড়া স্থানীয় বিভিন্ন বিষয়াদি ও সমস্যা উপস্থাপন করেন। জোন অধিনায়ক…
স্পোর্টস ডেস্ক ম্যাচটি যেভাবে শুরু করেছিল বাংলাদেশ তাতে মনে হয়েছিল পাকিস্তান গোলেই ভেসে যাবে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের বয়স ৪ মিনিট হতে না হতেই বাংলাদেশের নামের পাশে দুই গোল। তৃতীয় মিনিটে নাজমুল হুদা ও চতুর্থ মিনিটে অপু রহমানের গোলে শুরুতেই পাকিস্তানকে কোণঠাসা করে রাখে বাংলাদেশের কিশোররা। তবে বাকি ৮৬ মিনিটে ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ২-০ গোলের জয়েই উঠে যায় ফাইনালে। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ লিড নিয়েছিল পাকিস্তানের ডিফেন্স আর গোলরক্ষকের ভুলে। ডান দিক থেকে অপু রহমানের বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি পাকিস্তানের রক্ষণের কেউ। বল চলে গিয়েছিল দলটির গোলরক্ষকের কাছে। ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানের গোলরক্ষক। রাখতে পারেননি। বল ছুটে গেলে…
আমতলী (বরগুনা) প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্হাপনা প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বরগুনার আমতলী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম সহকারী কমিশনার (ভুমি),আমতলী থানার সাব ইন্সপেক্টর মোঃ শওকত হোসেন। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মোল্লা, সাইফুল্লাহ নাসির, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, জাতীয়তাবাদী মৎস্যজীবি…
ফরফাদ নওরোজ নাহিন, নীলফামারী: নীলফামারীতে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে জেলা বিএনপি। এরই অংশ হিসেবে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন একযোগে ৭০০ জন ভোটার। মঙ্গলবার ইউনিয়নের মোহাব্বত বাজিদপাড়া দোলা পাড়ায় ভবোতরণী দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোলা পাড়া ভবোতরণী দুর্গামণ্ডপের সভাপতি গজেন্দ্রনাথ রায়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা বিএনপির সাবেক সভাপতি আবু…
প্রতীকি ছবি সংগ্রহীত। কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। নদী ভাঙন তীব্র আকার ধারণ করলেও মূল বালু দস্যুরা এখনও অদৃশ্য রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এই ভাঙনের জন্য বালু খেকো হারুন গাজী, কালাম মেম্বার ও শফিকুল ইসলাম সরাসরি দায়ী হলেও প্রশাসন অজানা কারণে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে, কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী সাহসিকতার সাথে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে আটক করেছেন। তার এই উদ্যোগে সচেতন মহল ধন্যবাদ জানিয়েছে। তবে একইসাথে প্রশ্ন তুলেছেন—“যারা মূল হোতা, তাদের কেন ধরা হচ্ছে না?” নদীপাড়ের বাসিন্দারা জানান, কপোতাক্ষের ভাঙনে প্রতিনিয়ত ফসলি…