Author: admin

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি  বরিশালের বানারীপাড়া উপজেলার বন্দরবাজার সংলগ্ন সন্ধ্যা নদীর তীরবর্তী বাইপাস সড়কটি স্থানীয়দের কাছে “মিনি কুয়াকাটা” নামে পরচিত। যেখানে প্রতিদিন বিকেলে স্থানীয় ও পর্যটকদের আনাগোনা দেখা যায়। এটি বরিশাল জেলার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে সন্ধ্যায় সূর্যাস্ত ও নদীর শান্ত পরিবেশ উপভোগ করা যায়। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামতেই নদীপাড়ে জমে ওঠে ভ্রমণপিপাসু মানুষের মিলনমেলা। প্রকৃতির শান্ত পরিবেশ আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়কটি দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বানারীপাড়া ফেরিঘাট পর্যন্ত বিস্তৃত। এই সড়কের মিডেল পয়েন্টে হাসপাতালে যাওয়ার বিলুপ্তপ্রায় খালের…

Read More

মোঃ নিজাম উদ্দিন বিলাস, ক্রাইম রিপোর্টার, ঢাকা । মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় গুলশান থানা এলাকার একটি বাসা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গুলশানা থানা সূত্রে জানা য়ায়, মঙ্গলবার রাতে গুলশানা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একাধিক হত্যা মামলায় সন্দেহভাজন আসামি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তিনি বলেন, “ঘটনা সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” দলীয় সূত্র ও স্থানীয়দের দাবি, কবিরুল হক মুক্তির বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। কবিরুল হক মুক্তি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নড়াইল-১ আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৮ সালের…

Read More

কক্সবাজার প্রতিনিধি   কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১৯৩০ ঘটিকায় বালুখালী ও পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে আঞ্জুমানপাড়া পোস্ট নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২০০০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি নৌকাযোগে দুই জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বিকনা এলাকার একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর নামের ৩০ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাস দেয় সে। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছে। নিহত পলাশ বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন পলাশ। বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।…

Read More

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম উজিরপুর বরিশাল প্রতিবেদক  উজিতপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী কমিটির ২০২৫ হইতে ২০২৭ এর কমিটির অনুমোদন দিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও নিবন্ধক এ কে এম আখতারুজ্জামান। ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির সভাপতি হলেন মোঃ নূর আলম, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ইকবাল, কোষাধাক্ষ মোঃ ইউনুছ আহমেদ সজল মৃধা,ক্রীড়া সম্পাদক মোঃ আব্বাস আলী তালুকদার, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ টুপুর মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ হারুন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ আসিকুজ্জামান সরদার…

Read More

মোঃ সারোয়ার হোসেন অপু  অনিয়ম ও দূর্নীতির আতুড়ঘরে পরিনত হয়েছে বদলগাছী উপজেলা সাবরেজিস্ট্রার অফিস। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ জনগণ। টাকার নেশায় এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে অফিসে কর্মরত প্রায় সকলের চোখের সামনেই জমি রেজিষ্ট্রেশন করতে আসা জনসাধারণের কাছে থেকে টিপ সহির নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এ যেন ওপেন সিক্রেট। আর এই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত নৈশপ্রহরী উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে। নৈশপ্রহরী পদে চাকুরী করেও অনায়াসে দিনের বেলায় অফিস চলাকালীন সময়ে একজন কর্মকর্তার ন্যায় চেয়ারে বসে চালান এই অবৈধ সিন্ডিকেট। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায়…

Read More

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “সর্পদংশনে ওঝা ও বিজ্ঞানের আলোকে প্রতিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবাশীষ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন, ডক্টর আফজাল হোসেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন, মোহাম্মদ জিল্লুর রহমান সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক মাগুরা প্রেসক্লাব। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বন্যপ্রাণী ও পরিবেশ…

Read More

‎পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি ‎ ‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজজাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. সাজজাদ ওয়াহিদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়। ‎ ‎গত ২৩ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল—বিচার কমিটি গঠন না হওয়া এবং রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারী শিক্ষার্থীদের শারদীয় শুভেচ্ছা কার্ড এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে ছাত্রী হলে অবস্থানরত হিন্দু ধর্মাবলম্বী দুই শতাধিক নারী শিক্ষার্থীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করা হয়। জানা যায়, ছাত্রদলের এই কর্মসূচিটি শুধুমাত্র উৎসবের আনন্দ ছড়ানোর মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রসার ঘটানোও তার লক্ষ্য। এ প্রসঙ্গে হিন্দু ধর্মাবলম্বী একজন নারী শিক্ষার্থী বলেন, “আমরা সবাই দুর্গোৎসবের জন্য অনেক আনন্দিত ও সারা বছর…

Read More