- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। তিনি বলেন, জনগণই নির্বাচনের মূল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তা কেউ আটকাতে পারবে না। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই বিষয়ে কিছু আলোচনা হয়েছে। বিভিন্ন ধরনের পরামর্শও এসেছে। এসব বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার এক চতুর্থ শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, ওই কর্মচারী ওসমান গনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। প্রতিদিন সকালে স্বাক্ষর করেই চলে যান নিজের মতো। পৌরসভার কাজে তাকে খুঁজে পাওয়া যায় না বলেই জানিয়েছেন সহকর্মীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর ভবনের নিচতলায় ওসমান গনি নিজেই আরেকটি অফিস খুলেছেন। সেখানে তিনি কথিত টেন্ডারবাজি, টিসিবি ডিলারশিপ এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি পৌর কর্মকর্তাদের হুমকি-ধামকি দেন। এমনকি কর্মকর্তারা তার অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা না করলে তাদের বিরুদ্ধে ভুয়া তথ্য তৈরি করে কিছু সাংবাদিকের মাধ্যমে সংবাদ প্রকাশ করান।…
মহসিন আলম সোহাগ! রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় খড়িতলা মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে সম্প্রতি প্রায় ৫০০টি বিভিন্ন জাতের ফলের চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সাহেবের নিজস্ব দান করা জমিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ফর যাকাত ম্যানেজমেন্টের (CZM) খড়ি তলার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেডএমের নেতৃবৃন্দ এবং রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের অতিথিবৃন্দ। তারা সকলেই এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। এ সময় রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, এই উদ্যোগ শুধু এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না,…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসেন খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী কর্তৃক চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজের টোলপ্লাজা চত্বরে এ চেকপোস্ট পরিচালিত হয়। কন্টিনজেন্ট কমান্ডার কয়রা লে. আদনান রাকিব (এক্স), বিএন (পি নং-৩৫১৬) এর নেতৃত্বে ১০ জন নৌসদস্য বিশিষ্ট একটি সেকশন এবং আমাদি পুলিশ ফাঁড়ির ৪ জন সদস্য এতে অংশগ্রহণ করেন। চেকপোস্ট চলাকালীন সময়ে ট্রাক, মোটরসাইকেল (হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স), ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। তল্লাশীকৃত যানবাহনের পরিসংখ্যান অনুযায়ী— মোটরসাইকেল: ২৫টি ট্রাক: ১টি কাভার্ড ভ্যান: ১টি ইজিবাইক:…
মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা রেজিস্ট্রার অফিসে তালা দেন। পরে তারা ভাইস-চ্যান্সেলর বরাবর ২ দফা দাবি উত্থাপন করে আল্টিমেটাম দেন। পেশকৃত ২ দফা: ১. জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত শিক্ষার্থীরা তালা খোলবেন না। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস-সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। ২. বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ ঘোষণা না করা হলে শিক্ষার্থী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেন। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান আলেম ও ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারাল। ইসলাম ও জ্ঞানচর্চায় তার আজীবন নিষ্ঠা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে। শেখ আবদুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান…
খুলনা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার উত্তর ডুমুরিয়ার ৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) শাহপুর বাজার বটমূলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি আলী আজগার লবি। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। একতরফা নির্বাচন ও দিনে-রাতে ব্যালট বাক্স ভরে ফলাফল ঘোষণা করেছিলো। এ সময়ে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বা শক্তি-সামর্থ্য মাপার কোনো সুযোগ ছিলো না। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তির সম্ভাবনার বিরুদ্ধে গাজার যুদ্ধ দাঁড় করিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি টেলিভিশন সাক্ষাৎকারে মাখোঁ বলেন, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প এ পুরস্কার পেতে পারবেন না। খবর শাফাক নিউজের। তিনি মন্তব্য করেন, আমেরিকার প্রেসিডেন্ট যখন গাজার সংঘাতে সরাসরি জড়িত, তখন শান্তি পুরস্কার পাওয়া অসম্ভব। এই সংঘাত বন্ধ না হলে নোবেল শান্তি পুরস্কারের প্রশ্নই ওঠে না। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জাতিসংঘের কড়া সমালোচনা করে অভিযোগ তোলেন। তার অভিযোগ, সংস্থাটি বিশ্বব্যাপী সংঘাতগুলোর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করেন, ট্রাম্প একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ ২৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকার হিন্দু পাড়া ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়। মৃত সুমন মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের ইসলাম মাঠের পার গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। স্থানীয়রা জানায়,সুমন মিয়ার মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত পবিত্র কুমার সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। নিহত সুমনের পিতা আবুল কালাম জানান,সুমন মাদকে আসক্ত ছিল। স্থানীয়রা আরও জানায়,মৃত সুমন মাদকে আসক্ত ছিল,প্রায়ই সে চোয়ানি মদ…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : : কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ উদ্যোগে ‘গৃহ কৃষকের সন্ধানে’ সামাজিক কর্মসূচির আওতায় বিনামূল্যে পাঁচ হাজার সবজি চারা ও সাড়ে তিন হাজার প্যাকেট বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ারের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেমিটেন্সযোদ্ধা কাজী এনামুল হকের নেতৃত্বে বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল জলিল, গ্রাম বাংলা ট্রান্সপোর্ট চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, ব্যবসায়ী কামাল উদ্দিন পাটোয়ারী, মোঃ সুমন, সমাজসেবক কাজী সবুজ প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী, বাজারের ব্যবসায়ী, পথচারীসহ আশ-পাশের মানুষ…