Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বরদৈন সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাস সিও লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ তাহমিদ ইসলাম, উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। টুনু কর্মকার ও…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত। ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এবং বরিশাল -২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু । এ সময় উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম মাষ্টার, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ রাকিব…

Read More

টেকনাফ প্রতিনিধি  কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় ২ জন অপহরণকারীকে আটক করা হয়।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে শরিফুল ইসলাম রাজা (৩৫) এক আইনজীবী মঙ্গলবার নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছে। সে বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে সে স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে গেছেন। জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় আশের পাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা শান্তার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দেশের অন্যতম শীর্ষস্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি দেশটির শীর্ষ বেসরকারি বিমান সেবাদানকারী সংস্থা ইউএসবাংলা এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ট্রাভেল জোনকে “বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত ইউএসবাংলা পার্টনার রিট্রিট ২০২৫-এ ৩০০-এরও বেশি ট্রাভেল এজেন্সির অংশগ্রহণে এই সম্মাননা প্রদান করা হয়। ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোঃ মোজাহেদ হোসেন মিঠু ট্রাভেল জোনের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। এ অর্জনে ট্রাভেল জোন পরিবার গর্বিত এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দেশে ও বিদেশে এয়ার টিকেটিং, ভিসা প্রসেস, ওমরা ও…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ৪২ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ একাডেমিক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. মো. মহসিন উদ্দিন ফকির। প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এটিএম আব্দুল্লাহেল কাফি (কমিউনিটি মেডিসিন বিভাগ ও একাডেমিক সমন্বয়ক) এবং সহকারী পরিচালক ও ডিরেক্টর ইন-চার্জ ডা. মো. রোবিউল ইসলাম। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই (ইন্টার্ন ডাক্তারদের সমন্বয়ক, মাগুরা মেডিকেল কলেজ)। পণ্য উপস্থাপন করেন রেনাটা পিএলসি’র মেডিকেল অ্যাফেয়ার্স…

Read More

আমতলী(বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক , দশম শ্রেনীতে পড়ুয়া ১৫ বছর বয়সের এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে । জানা গেছে আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিস পাড়ার আমতলী এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মো: মজিবর রহমান ও আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক নার্গিস বেগম দম্পতির ছেলে নাদিম (৪০) গত ১৭ সেপ্টেম্বর ,বুধবার .আমতলী এম,ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে । মেয়ের বাবা মান সন্মানের ভয়ে থানায় গোপনে সাধারণ ডায়েরী করেছেন। মেয়ের বাবা ,মা তাদের মেয়েও পরিবারের মান সন্মানের দিকে তাকিয়ে কোন মামলা করেন নি । নাদিমের স্ত্রী ,০৮…

Read More

মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়। ‎বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।‎‎ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ বলেন, “একটি কার্যকর…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানাযয এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, নবীনদের স্বপ্নপূরণে এই কলেজ সর্বদা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। তারা শুধু পড়াশোনায় নয়, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চায়ও সমৃদ্ধ হয়ে সমাজে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে সম্মানিত হয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের এক হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রণী অবদান এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। ড. ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা জানানো হয়। তবে ইউনূসের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণভিত্তিক কাজ এবং শিক্ষাকে মিশনের অংশ…

Read More