- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পাগলা শিয়ালের আক্রমণে পাঁচজন মানুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর (সোমবার) ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে । জানা যায় শহিদুল তালুকদার ফজর নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় রাস্তায় একটি শিয়ালকে দেখে ধাওয়া দিলে শেয়ালটি উল্টো এসে তাকে কামড়ায় তারপর শিয়ালকে ধাওয়া দেওয়ার সময় আরো তিন জনকে কামড়িয়ে আহত করা হয় পরবর্তীতে একটি অটোচালক রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোতে লাফ দিয়ে সেই চালককে কামড়িয়ে আহত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই একটি পাগলা শিয়াল গ্রামে প্রবেশ করে। এসময় শিয়ালটি ধারাবাহিকভাবে পাঁচজনকে কামড়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে দু’জনের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা শাপলা প্রতীক। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২)-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।
ইবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী নেতাকর্মীদের হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী ও ইয়াশিরুল কবির সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সঠিকাভাবে গণহত্যাকারীদের বিচার করতে না পারার ফলস্বরূপই জুলাইয়ের অগ্রপথিকদের উপর হামলা হচ্ছে। পতনের পর ফ্যাসিস্ট গোষ্ঠী…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের পাঁয়তারা চলছে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী সাঁওতালরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে নারী-পুরুষরা তীর-ধনুক হাতে দীর্ঘ মিছিল করে উপজেলা সদরে আসেন। পরে সাঁওতাল-বাঙালি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে সহযোগীরা স্কুলে যাওয়া-আসায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। এমনকি শিশুদের মাঠে খেলাধুলাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকি দিচ্ছে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। স্মারকলিপিতে ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার,…
গোবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে এ ছুটি। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও উপ-রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রদান করা হয়। এতে বলা হয়, ২৩/০৯/২০২৫ তারিখ অনুষ্ঠিত ৩৬তম একাডেমিক কাউন্সিলের ৩৬/৭সিদ্ধান্ত মোতাবেক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূর্বঘোষিত ২৬/০৯/২০২৫ থেকে ০৪/১০/২০২৫ তারিখ পর্যন্ত ছুটি ০৬/১০/২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ০৭/১০/২০২৫ তারিখ শুধুমাত্র একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ০৭/১০/২০২৫ থেকে প্রশাসনিক এবং ০৮/১০/২০২৫ তারিখ একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে। এ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি,…
জয়পুরহাট প্রতিনিধী জয়পুরহাট জেলার কালাই উপজেলার বহুতি গ্রামে অবস্থিত বহুতি গোলজারে উলুম আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার দীর্ঘ ৭৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নগদ অর্থ অনুদানের মাধ্যমে আজীবন দাতা সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এলাকার কৃতি সন্তান গোলাম গাউস সরকার। তিনি মরহুম গোলাম মওলা সরকারের নাতি এবং মরহুম গোলাম কিবরিয়া সরকারের সুযোগ্য সন্তান। শিক্ষা ও সমাজসেবার প্রতি গভীর আগ্রহ থেকে তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিত হয়ে মোটা অংকের টাকা পে-অর্ডারের মাধ্যমে মাদ্রাসার উন্নয়ন কাজে যুক্ত হন। তাঁর এই মহৎ উদ্যোগকে স্থানীয়রা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। উক্ত পে-অর্ডারের কপি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাত আলী ও সম্মানিত শিক্ষকবৃন্দের নিকট হস্তান্তর করা হয়। শিক্ষানুরাগ ও…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি) মনিরের নেতৃত্বে সদর উপজেলার বৈল্যা হাটে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকদল নেতা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ মনির…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরিকালে আটক হয়ে আদালত থেকে জামিনে আসার পর চোরাই মোটরসাইকেলসহ আটক হয়েছে সেই আজাদুল। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাপমারা ইউপির নরেঙ্গাবাদ মেরী এলাকায় এক অভিযানে মিলন মিয়া ও মমিন মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এস.আই নজরুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই তাহসিনুর রহমান, তফিজ উদ্দিন, আখতারুজ্জামান, মমিনুল ইসলাম, এএসআই সোহেল রানা, আতাউল গণিসহ অন্যান্য ফোর্সরা। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নরেঙ্গাবাদ মেরী এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে ৩/৪ মাস পূর্বে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন ও মনগড়া। রিজভী আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন জাতীয় নেতা। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সভায় গিয়েছেন। তার নামে বিভিন্ন অপপ্রচার চলছে বলে দাবি করেন রিজভী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন,…