Author: admin

কুবি প্রতিনিধি: এশিয়া কাপ ক্রিকেটের সুপার-৪ পর্বে বাংলাদেশ-পাকিস্তানের খেলা বড় পর্দায় উপভোগ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার। বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক । খেলা চলাকালে শিক্ষার্থীদের করতালি, উল্লাসধ্বনি ও সমর্থনের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশ। কেউ পতাকা হাতে সমর্থন জানান, কেউ আবার গুরুত্বপূর্ণ মুহূর্তে স্লোগানে মাতিয়ে তোলেন পরিবেশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাবছর ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন, এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকে। তাদের মানসিক রিলাক্সের কথা চিন্তা করে শিক্ষার্থীদের জন্য একসাথে খেলা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের’ সঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ‘যারা ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য চিন্তা করছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন; তারা কী ইতিহাস থেকে কোনও শিক্ষা নেননি।’ জামায়াত ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে আমাদের দেশের ইসলামপন্থি একটি রাজনৈতিক দল বরাবরই আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ জিয়াউর রহমানের কাছ থেকে। তারা ছিল নিষিদ্ধ দল।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  আইনগত বাধা না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক চাপের কারণে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আইনগত বাধা না থাকা সত্ত্বেও ইসি সাহস দেখাতে পারছে না। এটা তাদের ব্যর্থতা। যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি। সারজিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) ভবিষ্যতের কোনো…

Read More

বিনোদন ডেস্ক মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, জমি রেজিস্ট্রি করতে আগে ঘুস লাগত ১ লাখ এখন ৪ লাখ টাকা ঘুস। ঘুস বাণিজ্য নিয়ে ফেসবুকে খোলামেলা স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। বৃহস্পতিবার তিনি এ স্ট্যাটাস দেন। অভিনেত্রীর ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।  ‘আমার একমাত্র ভাই জার্মানি থাকে। প্রায় ৬ বছর ধরে। দেখি বাবা মার জন্য ভালোই টাকা-পয়সা পাঠায় সে। রেমিটেন্স যোদ্ধা। আব্বা-আম্মা সেই টাকা জমিয়ে একটা জমিও রাখলেন। খুবই ভালো কথা তারা জমি রেখেছেন। কারবারটা হল জমি রেজিস্ট্রেশনের দিন যখন গেলাম… সরকারি পে অর্ডারের খরচ ব্যতীত রেজিস্টার বিশাল অংকের একটা টাকা নানান অজুহাতে বের করে নিলেন আমার…

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎ গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎আর মাত্র ২ দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পূজা। উৎসবকে ঘিরে গাইবান্ধা জুড়ে বইছে আনন্দের হাওয়া। ‎শহরের ভি এইচ রোড কালী মন্দিরে এক অন্যরকম দৃশ্য। প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড়ে। দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমায় রঙের পরশ পড়তেই যেন প্রাণ ফিরে পেয়েছে মূর্তিগুলো। দূর থেকে ভেসে আসছিল ঢাক-ঢোলের শব্দ, চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ‎জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর গাইবান্ধা জেলায় ৫৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা…

Read More

আক্তারুজ্জামান। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহোদয়ের সাথে ভাঙ্গা উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার এম এ জলিল, ভাঙ্গা থানার সার্কেল অফিসার মোঃ আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন, ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, ভাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মোল্লা আল মামুন, ভাঙ্গা উপজেলার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ীগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইসহ ৩ জনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। অপর দুজন হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক পলাতক এই আসামিদের গ্রেফতারে নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ করে…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়া পৌরসভার এক চুক্তিভিত্তিক কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারী ওসমান গনি দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতি, ব্যক্তিগত স্বার্থে পৌরসভার সম্পদ ব্যবহার, টেন্ডারবাজি, টিসিবি পণ্যে অনিয়মসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পৌরসভার স্থায়ী কর্মচারীরা পৌর প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়ে তার অপসারণ দাবি করেছেন। স্থায়ী কর্মচারীদের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওসমান গনি পৌরসভায় যোগদানের পর থেকেই উন্নয়নমূলক কাজে অনীহা প্রকাশ করছেন এবং দায়িত্ব পালনে গাফিলতি করছেন। অফিসের গোপনীয়তা রক্ষা না করায় পৌরসভার কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা তৃতীয় শ্রেণীর পৌরসভার জন্য ‘বিপজ্জনক’। সহকর্মীদের অভিযোগ, তিনি নিয়মিত অফিসে উপস্থিত…

Read More

মোঃ পলাশ শেখ শরতের নীল আকাশ, সাদা মেঘ আর তার নিচে দিগন্তবিস্তৃত কাশফুল—এ যেন এক স্বপ্নলোকের দৃশ্য। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চল এখন শুভ্র কাশফুলে ঢেকে গেছে। চরগিরিশ, খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুরনগরসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে কাশফুলের স্নিগ্ধ সাদায় মোড়া প্রকৃতি মুগ্ধ করে দিচ্ছে পথচারী থেকে শুরু করে পর্যটকদের। প্রতি বছর শরৎকাল এলেই যমুনার তীরে জন্ম নেয়া এসব কাশফুল নতুন করে প্রাণ এনে দেয় চরে। নদীর ধারে দাঁড়িয়ে দোল খায় সাদা কাশফুল, বাতাসে দুলে দুলে জানান দেয় ঋতুর আগমনবার্তা। সূর্য আলো ছড়িয়ে পড়তেই কাশফুলগুলো ঝলমল করে উঠে এক অপার্থিব সৌন্দর্যে। তেকানী বাসিন্দা এরশাদ আলী বলেন, “এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি।…

Read More

স্টাফ রিপোর্টারঃ- বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা আইএইচটিতে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ রতন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কমিশনার জনাব আবুল কালাম আজাদ, এম ট্যাব-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব এবং আইএইচটি শিক্ষক সমিতির মহাসচিব জনাব মোঃ আইনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও ঢাকা আইএইচটি ছাত্রদলের সভাপতি আসাদুল শিকদার, ২০ নং ওয়ার্ড…

Read More