
আক্তারুজ্জামান।
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহোদয়ের সাথে ভাঙ্গা উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার এম এ জলিল, ভাঙ্গা থানার সার্কেল অফিসার মোঃ আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন, ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, ভাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মোল্লা আল মামুন, ভাঙ্গা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ইলা রানী কুন্ড, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ তানসিভ জুবায়ের প্রমুখ। এছাড়া ও সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ভাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।