- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলা বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর উড়িয়ে দেওয়া হয়। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,…
বিনোদন ডেস্ক ৩৩ বছরের ক্যারিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন। যদিও বহু অভিনেতার মতোই ক্যারিয়ারের একটা সময়ে বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়ছিল তার সিনেমা। ‘জিরো’ ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। এরপর রাজকীয় প্রত্যাবর্তন, একেবারে বাদশাহর মতোই। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ পরপর সুপারহিট। এরপর ‘জওয়ানে’র হাত ধরেই এবার এল জাতীয় পুরস্কার। ক্যারিয়ারের ষোলো আনাই যেন এবার পূর্ণ হলো শাহরুখ খানের। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। জানা গেছে, মঙ্গলবারই পোল্যান্ডে…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা এবং রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ভাইস-চ্যান্সেলর বরাবর ২টি দফা পেশ করে আল্টিমেটাম দিয়ে আসেন। পেশকৃত ২টি দফা: ১.জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তালা খুলবে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস সংক্রান্ত সকল কার্যক্রম চলবে। ২. আগামীকাল সকালের মধ্যে কেন্দ্রীয়…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই শাহীন। স্থানীয়দের অভিযোগ, মামুন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা চালাতেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তাকে আটক করার খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। একাধিক জন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অনেক দিন ধরেই তার অপকর্মের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোর থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২শ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন এবং নগদ ৩…
মো.নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হাসনাবাদ কন্টেইনার সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং কেরানীগঞ্জ এর বেশ কিছু সামাজিক সংগঠন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার সড়ক এলাকায় একটি ঔষধ কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক, পরিবহন চালক ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,খানাখন্দ ও গর্তে ভরা এই সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে প্রায়শই অটো রিকশা উল্টে মানুষজন মারাত্মক ভাবে জখমের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে প্রেম করার চেষ্টা করছেন, তা তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আনবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার নেতাকর্মী, জুলাই আন্দোলনে আহত ও জটিল রোগে আক্রান্ত ২২ পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। রুহুল কবির রিজভী বলেন, আজ যারা মনে করছেন গোপনে-গোপনে তাদের (আ. লীগের) সাথে আঁতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারাও কেউ রেহাই পাবেন না।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পদ্ধতিতে)। আগের নির্বাচনগুলো বিএনপি-জামায়াত একসঙ্গে নির্বাচন করলেও ত্রয়োদশ নির্বাচনে এমনটি হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। এখানে রয়েছে আসন নিয়ে নানা হিসেব নিকাশ। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি। সম্প্রতি ঢাকার গুলশানে বসে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জামায়াত…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যান্সার অ্যাওরনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিচার্স (আইআইইআর) ভবনে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি শহীদ উল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। এসময় ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি রাবেয়া খাতুন ও ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মিন্টু হাসান, কোষাধ্যক্ষ আকিবুল হোসেন, আইটি সেক্রেটারি শোভন মাহমুদ নাহিদ ও অফিস সহকারী শামীম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্ধ শতাধিক নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন আজ কয়রা উপজেলা প্রাণিসম্পদ অফিসে স্থানীয় কসাইদের জন্য জরুরি ভিত্তিতে এক প্রশিক্ষণ ও পরামর্শমূলক সভার আয়োজন করা হয়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আমিষ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার, খুলনা। বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা নির্বাহী অফিসার, কয়রা। সভায় বক্তারা কসাইদের সঠিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া, স্বাস্থ্যসম্মতভাবে জবাইয়ের নিয়ম, মাংস প্রক্রিয়াজাতকরণে পরিচ্ছন্নতা রক্ষা, এবং ভোক্তাদের নিরাপদ আমিষ সরবরাহের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে কয়রা উপজেলার বিভিন্ন এলাকার কসাইরা অংশগ্রহণ করেন। কর্মকর্তারা জানান, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কসাইদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ…