Author: admin

(নীলফামারী) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে নীলফামারীর ডিমলা উপজেলায় চলছে সাজসজ্জার রঙিন আয়োজন। ভক্তি, শ্রদ্ধা আর আনন্দের মেলবন্ধনে গড়ে ওঠা উপজেলার ৭৬টি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রতিটি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সভায় পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউএনও অফিসের সহকারী মঞ্জুরুল…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১৭টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাসাইল উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম আবরার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বাজার ও দরিদ্র পরিবারের মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। এসময় ইউনিয়ন জামায়াতের আমির মমতাজুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ খোকা মিয়া, সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “এটি অত্যন্ত মহৎ উদ্যোগ। বিত্তবানরা যদি…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এমএমচালা বিট কার্যালয়ের প্রহরিদের ওপর হামলার ঘটনায় সখীপুর থানায় মামলা হয়েছে। বিট কর্মকর্তা রুমিউজ্জামান বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, স্থানীয় ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলীসহ ৭ জনকে আসামি করে শনিবার রাতে এ মামলাটি করা হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিটের বন প্রহরি আব্দুল মোতালেব ও ওয়াসার খসরু মিয়া গত শনিবার দুপুরের দিকে উপজেলার ছাতিয়াচালা এলাকা থেকে এক ভ্যান শাল গজারি গাছের লাকড়ি জব্দ করে বিট কার্যালয় নিয়ে আসেন। ওইদিন বিকেলের দিকে ওই দুইজন বন প্রহরি দায়িত্ব পালন কালে ছাতিয়া বাজারে গেলে…

Read More

বরগুনা প্রতিনিধি।। ১০৯ বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল হারুনুর রশিদ খান পিএসসি এমএসসি ইউএনবিএম (অব) সোমবার (২২ সেপ্টেম্বর) ১১টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কর্নেল হারুনুর রশিদ খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটি যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি আশাবাদী এতদাঞ্চলের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। মতবিনিময়ে সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের,…

Read More

কয়র (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। গতকাল ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক ঘট অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী ২৯ শে সেপ্টেম্বর মহা সপ্তমী ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী পহেলা অক্টোবর মহানবমী এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা উৎসব শেষ হবে। খুলনার কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর উপজেলার সাতটি ইউনিয়নে ৫৪ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্দিরে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল অনুদান…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার প্রশাসক মিঠুন মৈত্রসহ পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত ২১ সেপ্টেম্বর যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদটিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক মিঠুন মৈত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিটি অভিযোগ ভুয়া ও কাল্পনিক। গ্রামের কাগজের প্রতিনিধি বারবার আমাদের কাছে অনৈতিক সহযোগিতা চাইতেন। আমরা তা প্রত্যাখ্যান করায় তিনি ক্ষুব্ধ হয়ে বিভ্রান্তিকর, মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা উজ্জ্বল সরকার বলেন, …

Read More

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি ‎ ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কর্মকর্তা এবং মজলুম জননেতা মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী তার বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ‘উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে আখ্যা দিয়েছেন। ‎ ‎গত ২১ সেপ্টেম্বর কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে তাকে ঘিরে তদবিরে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় অবসর গ্রহণ না করে দীর্ঘ ছুটিতে থাকার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে আজাদ খান ভাসানী লিখিত বিবৃতিতে প্রতিবাদ জানান এবং দাবি করেন, রিপোর্টার ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করেছেন। ‎ ‎আজাদ খান বলেন, “আমি প্রায় ১৩ বছর ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। দেশের বৃহত্তর স্বার্থে…

Read More

নওগাঁ প্রতিনিধি: রবিবার ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে মনিরা হক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল আউয়ালকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মনিরা হক দায়িত্ব গ্রহণ করলে তিনি নওগাঁর দ্বিতীয় নারী ডিসি হিসেবে ইতিহাসে স্থান করে নেবেন। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম নওগাঁ জেলার প্রথম নারী জেলা প্রশাসক ছিলেন। তিনি পরবর্তীতে সিলেটের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত কয়েদি সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা এবং কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অন্যদিকে পরিবারের অভিযোগ, দীর্ঘদিন…

Read More

স্টাফ রিপোর্টার,গৌরনদী(বরিশাল) ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বরিশালগামী মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়।খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Read More