- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারক মৃধার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
- শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত কেশবপুরের গাছিরা
- মধুপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
- দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক”
- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম মন্ডল, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌসী, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিক, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি…
মোঃ নিজাম উদ্দিন বিলাস, ক্রাইম রিপোর্টার, ঢাকা গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ’র ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: কামাল হোসেন (৪৮) ২। কদমতলী ৫৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো: মনির হোসেন (৪৬) ৩। আওয়ামী লীগ কর্মী মো: জামাল হোসেন (৪০) ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রনি (৩৫) ৫। নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ৬।…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জে শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, মেজর রাকিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আল আমিন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ইলিয়াস, উপজেলা ট্রাফিক ইন্সপেক্টর শাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাইবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার…
লালমনিরহাট প্রতিনিধি পাট উৎপাদন আশানুরূপ হলেও উৎপাদন খরচ অধিক হওয়ায় লালমনিরহাটের পাট চাষিদের মাঝে হতাশা। পাটের ব্যবহার বাড়াতে প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি উপদেষ্টার। বাংলাদেশের সোনালী ফসল পাট, সুনামের সহিত বিশ্বজুড়ে নাম ডাক থাকলেও এ বছর উৎপাদন খরচ অধিক হওয়ায় চাষিরা দিন দিন এই পাট চাষ থেকে হাত গুটিয়ে নিচ্ছে। জেলার ঐতিহ্যবাহী চাপারহাট, শিয়ালখোওয়া, বড়বাড়ী হাটসহ অন্য হাটে চোখে পড়ার মত উপস্থিতি লক্ষ করা গেছে পাট চাষিরা ও ব্যবসায়ীদের। রিকশা, ভ্যান আর ছোট ছোট যানবাহনে করে আনা সোনালি আঁশে পরিপূর্ণ হয়ে ওঠে জেলায় হাটগুলোতে। চলতি মৌসুমের পাট বেচাকেনায় রয়েছে সরগরম ঐতিহ্যবাহী হাট সহ ছোট ছোট গ্রামের হাট ও বাজারে…
খাগড়াছড়ি প্রতিনিধি।।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন। পূজা উদযাপনকে আরও আনন্দমুখর ও তাৎপর্যমণ্ডিত করে তুলতে রিজিয়নের পক্ষ থেকে আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন। এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উদ্যোগ পাহাড়ে পারস্পরিক সৌহার্দ্য ও…
দুমকী প্রতিনিধি দুমকি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ জালাল আহমেদ,…
ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ প্রতিবেদন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমনটি জানান। রাশেদ খান লিখেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই। তারুণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে। এই উপলব্ধিবোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে থাকা উচিত। প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে। এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয়। তিনি আরও লেখেন,…
ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক ভোজ্যতেলের বাজারে কয়েকদিন ধরে চলা ‘অস্থির’ অবস্থার মধ্যেই বোতলজাত ও খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কত বাড়ানো হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ভোজ্যতেলের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছিলেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য হ্রাস-বৃদ্ধি থাকলেও বাংলাদেশে তার প্রভাব সব সময় উল্টোভাবে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেছেন, দেশে বেকারত্বের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেকারত্ব ছিল ২০ শতাংশ, বর্তমানে তা দাঁড়িয়েছে ২৮ শতাংশে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজিত ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, ব্যাংকের ঋণ সংকটসহ নানামুখী সমস্যা প্রধান। তবে এ অবস্থা কাটিয়ে উঠতে মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে ৭১টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এসব সেন্টারে বেকার যুবকদের প্রশিক্ষণ…
লক্ষ্মীপুর প্রতিনিধি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘১৭ বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় বেইমান : এ্যানি হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল। এমন কোনো দালালি পাখা মার্কার ছিল না, যা তারা করেনি। এ বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে তারা। চরমোনাই পীর, পীর নয় ভণ্ড। ২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের কাছে আরেকটি চিহ্নিত জাতীয় বেইমান।’ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা…