Author: admin

মোঃ নিজাম উদ্দিন বিলাস রাজধানীর আদাবর-১০ এ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। বেলচা মনির (২৬) ২। রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব (২২) ৩। মোঃ গোলাম রব্বানি সাহস (২৩) ৪। মনির হোসেন ওরফে গুজা মনির (৩০) ও ৫। মোঃ আকাশ খাঁ (২২)। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৪:৩০ ঘটিকায় ভিকটিম রিপন ওরফে নিপুকে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছে।…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ‘টাংগাইল জেলা অ্যাসোসিয়েশন অব জাস্ট’ এর আয়োজনে নবীন বরন ও প্রবীণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৫, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের টাংগাইল জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির শুরুতেই ২০২৪-২৫ শিক্ষা বর্ষে যবিপ্রবিতে নবীন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। নবীনদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগতম জানান। নবীনদের উদ্দেশ্যে গঠনমূলক কথা বলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা, এবং তাদের এই নতুন যাত্রায় সাফল্য কামনা করেন। নবীনদের একত্রিত হওয়ার মাধ্যমে টাংগাইল জেলার শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ়…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করে আসছে রাবেয়া বেগম। জোরপূর্বক দখলের চেষ্টায় প্রতিপক্ষের বাড়ি ঘর ভাংচুর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী সামাদ মিয়া ও তার স্ত্রী রাবেয়া বাদী হয়ে প্রতিপক্ষ মৃত্যু মালেক খা ছেলে রুহুল আলামিন খা (৫০) আবুতালেব ধাইনা (৪৫) মো: মোবারক মো: আবুতালেবের স্ত্রী বুলবুলি,আজাহারের স্ত্রী হাফিজা মো:লাল মিয়া স্ত্রী মুক্তা, মো মোবারকের স্ত্রী জরিনা, মো : মোকলেস সহ ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। উপজেলার মালাউড়ী থানা পাড়া পৌর এমন ঘটনাটি ঘটেছে। অভিযোগ ও সরেজমিনে গিয়ে ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন তথ্যই…

Read More

স্টাফ রিপোর্টার গৌরনদী(বরিশাল) জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গৌরনদী উপজেলার কলেজ মসজিদ ময়দানে এক সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি গৌরনদী পৌরসভা সভাপতি ইউনুস মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির বহির্বিশ্ব সদস্য মাসুম এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি রিয়াজ মোর্শেদ জামান খান, সহসভাপতি হাজী মাস্টার মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক বাচ্চু শরীফ, মহিলা ফ্রন্ট বরিশাল জেলা সাধারণ সম্পাদিকা হাসিনা বেগম লিপি, বরিশাল জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শামীম মীর, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, জাকের পার্টি ছাত্র…

Read More

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে রোববার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। “প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস” শীর্ষক এ আয়োজনকে ঘিরে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ‎ ‎সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‎ ‎মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক এর সভাপতিত্বে ও ইএসডিএম অনুষদের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের মেয়ে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ৪০ নম্বর পেয়ে প্রথমে তিনি বিজ্ঞান অনুষদের একটি বিভাগে ভর্তি হন, পরে মাইগ্রেট হয়ে জীববিজ্ঞান অনুষদের একটি বিভাগে সুযোগ পান। এ বছর এই বিভাগে মেধাতালিকায় সর্বশেষ ৫০৩৫ সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে বলে জানা গেছে।কিন্তু উক্ত বিভাগে ৩২ হাজার সিরিয়াল নিয়ে উপাচার্যের মেয়ে ভর্তি হওয়ায় ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় মোট তিনজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। উপাচার্যের মেয়ে ছাড়াও বাকি…

Read More

মোঃ সজিব সরদার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে—শিক্ষার্থীরা দিন দিন পড়াশোনার প্রতি বিমুখ হয়ে মোবাইল গেমস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অকারণে সময় নষ্ট করছে। পাশাপাশি ভয়াবহ মাদকের ফাঁদে জড়িয়ে পড়ছে অনেক তরুণ-তরুণী। এর ফলে নষ্ট হচ্ছে শিক্ষাজীবন, ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ। ‎ ‎অভিভাবক মহল জানাচ্ছেন, দিনের বড় অংশজুড়ে তাদের সন্তানরা এখন বইয়ের পরিবর্তে স্মার্টফোনে ডুবে থাকে। রাত জেগে গেম খেলা, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা ঘোরাফেরার কারণে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে। অপরদিকে, কিছু শিক্ষার্থী আবার কৌতূহল থেকে বা বন্ধু মহলের প্রভাবে নেশাজাতীয় মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ‎ ‎শিক্ষাবিদরা মনে করছেন, এই প্রবণতা যদি এখনই নিয়ন্ত্রণ করা না…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী শিউলী বেগমকে (৩৫) নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরিদ উদ্দীনের (৪৫) বিরুদ্ধে। হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে রেখে অভিযুক্ত ফরিদ উদ্দীন পালিয়ে যায় বলে জানা গেছে পরে রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনকে আটক করে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার টাওয়ার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদের বাড়ির পাশে কলাবাগান থেকে শিউলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিউলী বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফরিদ উদ্দীনের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  অন্যায়-অনিয়মে জড়িত বিএনপি নেতাকর্মীদের নাম আসলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশী জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, খুব পরিকল্পিতভাবে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন, সেই কোরাস এখন গাইছে একটি রাজনৈতিক দল। সেই দলের নেতারা গতকালও চাঁদাবাজি, রাহাজানি নিয়ে কথা বলেছেন; সেখানে…

Read More