- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আইসিসিবি ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ‘ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি’ হিসেবে পরিচিত। আজকের অনুষ্ঠান সেই মর্যাদাই পুনরায় দৃঢ় করলো। শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ায়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ‘পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না’ এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর কমিটির সমাবেশ ও পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন, বাস্তবে কোনো অগ্রগতি নেই। জুলাই সনদ বাস্তবায়নও সীমাবদ্ধ রয়ে গেছে টেবিল আলোচনায়। তিনি বলেন, দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে গিয়ে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। আসন্ন জাতীয় নির্বাচন যদি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাল্লাপাড়া চৌরাস্তা মন্ডল প্লাজায় দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও আইয়ুব ইসলাম (বুলবুল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীম। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার-নাগরপুর এর এমপি প্রার্থী মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির…
স্টাফ রিপোর্টার বরিশাল। বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ার পার এলাকার সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালক মোঃ কবির…
ইবি প্রতিনিধি:প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কার (EV) উদ্বোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশরাফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। জানা গেছে, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক এলাকায় ফের বসানো অবৈধ দোকান উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট সরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি চাঁদাবাজি ও যানজটও সৃষ্টি হচ্ছিল। তবে প্রায় প্রতিদিন বিকেলেই এসব অবৈধ দোকান ফের বসানো হচ্ছিল। এতে শিক্ষার্থী ও…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সমাবেশ করেছে আদিবাসী সাঁওতালরা। অভিযোগ রয়েছে, ভূমিদস্যুরা বিদ্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র নষ্ট করেছে এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে তাদের স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া তারা মাঠ দখলেরও চেষ্টা চালাচ্ছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) জয়পুরপাড়া (বাগদাফার্ম) এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, আতাউর রহমান সাবুর নেতৃত্বে একদল ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সাঁওতাল শিশুদের স্কুলে যেতে বাধা দিচ্ছে। এতে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে খেলাধুলা করতেও বাধা সৃষ্টি করছে। শুধু তাই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক :ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (BSF) ২০২৫–২৬ মেয়াদের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ফ্রান্সের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও এলামনাই শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী এক বছর বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও পেশাগত উন্নয়নে কাজ করবে। নেতৃত্বে নতুন মুখ: ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম সবুজ, সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নূর জাহান শরীফা পূর্ণতা এবং সাধারণ সম্পাদক হয়েছেন তোফাজ্জল হোসেন রাসেল। অন্যান্য পদে মনোনীতরা হলেন: মুখপাত্র চৌধুরী আল ফারাবী, প্রধান সমন্বয়কারী ঢালিয়া নিশাত, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন, প্রশাসক মিজানুর রহমান,পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শামীম বিন শহীদ,তথ্যপ্রযুক্তি ও…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। মেয়াদোত্তীর্ন গাইবান্ধা জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। সেইসঙ্গে এসময় বিএনপিতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পকেট কমিটি গঠনের অভিযোগ করেছেন তারা। ‘গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’র ব্যানারে আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক তামাক বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে একটি বাধা হিসেবে কাজ করছে। বিশেষ করে অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা তামাক। দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে হৃদরোগ, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ মারা যায় তামাকের কারণে। এই ব্যাপক মৃত্যু হ্রাস, এসডিজি অর্জন এবং তামাকমুক্ত সুস্থ প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থনীতিবিদ, ডাক্তার, জনস্বাস্থ্যবিদ ও সাংবাদিকসহ বিশেষজ্ঞগণ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাকমুক্ত প্রজন্ম: আইন শক্তিশালীকরণে…