Author: admin

প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ ও বিদ্যালয়ের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর এবং পুড়িয়ে ধ্বংস করার অভিযোগ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিদ্যালয়টির মাঠ অবৈধ দখল করে চারপাশে চট দিয়ে বেড়া দেওয়ায় ছাত্রছাত্রী ও শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করতে না পারায় বর্তমানে বন্ধ আছে শিক্ষার কার্যক্রম। ‎ ‎শনিবার সকাল ১০টায় দুমকী প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ে সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নংওয়ার্ড চরবয়ড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ২০০৬ ইং সালে হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা…

Read More

ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য আজ সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাময়িক বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়াপাড়া, প্রেস ক্লাব,…

Read More

স্পোর্টস ডেস্ক  ভারতের দেয়া ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আমির কালেম ও হাম্মাদ মির্জার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮তম ওভার পর্যন্ত দারুণভাবে লড়াই করে ওমান। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা। ওমানকে ২১ রানে হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ভারত। অন্যদিকে, সবকটি ম্যাচ হেরে আসর শেষ করলো ওমান। আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারলেও ভারতের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্সটা দিয়েছেন জাতিন্দার সিং, আমির কালেম, হাম্মাদ মির্জারা। ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ওমানের প্রয়োজন ছিলো ৭৩ রান, হাতে ছিলো ৯ উইকেট। শক্তিশালী ভারতের বিপক্ষে এই কাজটুকু করা সহজ ছিলো না ওমানের জন্য। জাতিন্দার ৩২ রানের ইনিংস খেলে ফিরলেও…

Read More

বিনোদন ডেস্ক বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আল মুস্তফা মসজিদে এ অভিনেত্রীর বিয়ে হয়। বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তামনে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। ফারিয়া জানান, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, তিনি দেশের বাইরে আছেন। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বিগত সময়গুলোতে দেশে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এরা নতুন করে আবার ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। এখন পরিবর্তন প্রয়োজন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডায় এক সমাবেশ এই এসব কথা বলেন তিনি। রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। সেই নতুন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে ক্ষমতায় এসে জনগণের হারানো আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ। জানা গেছে, পারিবারিক ভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারী জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল কোনো জোটে যাবে না। নিজস্ব অবস্থানে থেকেই রাজনীতি করবে। জামায়াতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও তিনি নাকচ করেন। নাহিদ বলেন, ‘জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়। আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তবে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, ‘জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে…

Read More

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বৈষম্যের দেয়াল ভেঙে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচারের বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – এমন মন্তব্য করেছেন দিনাজপুর জেলা এবি পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে এবি পার্টির মনোনয়ন প্রত্যাশী। দিনাজপুরের বিরামপুরে উপজেলা এবি পার্টির আয়োজনে পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্টচাঁদপুর এলাকার সর্বস্তরের মানুষের সাথে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শহিদুল ইসলাম আরও বলেন, আমাদের সমাজে এখনও বহু মানুষ অবহেলিত, বহু মানুষ তাদের ন্যায্য অধিকার…

Read More

মোঃ নিজাম উদ্দিন বিলাস  রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ হেনা আক্তার (৪৪) ২। মোঃ সৈকত ইসলাম (২০) ৩। মোঃ সিরাজ আহমেদ রিফাত (২১) ও ৪। মোঃ খায়রুল ইসলাম (১৯)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান থানাধীন নর্দা এলাকার একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সেপটিক ট্যাংকের নিরাপত্তা ঝুঁকি এবং দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি টাঙ্গাইল ময়মনসিংহ রোডের সাফ মায়াকুঞ্জে অনুষ্ঠিত হয়। ​প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা সেপটিক ট্যাংকের ঝুঁকির বিভিন্ন দিক, যেমন বিষাক্ত গ্যাস জমা হওয়া এবং অক্সিজেন স্বল্পতার কারণে সৃষ্ট বিপদগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, একটু সচেতনতা এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করলে এই ধরনের দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয় যে, সেপটিক ট্যাংক তৈরির সময় যথাযথ নকশা অনুসরণ,…

Read More