Author: admin

নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) ইউরোপে স্বপ্নের জীবনের খোঁজে লিবিয়ার উপকূল বেনগাজী থেকে সাগরপথে গেমিং বোর্ডে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নিখোঁজ হয়েছেন বরিশালের ৩৮ জন যুবক। গত এগারোদিন থেকে তাদের কোন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম হতাশা ও কান্নার রোল পরে যায়। অবশেষে তাদের সন্ধান মিলেছে লিবিয়ার জেলখানায়। নিখোঁজের পর দালাল চক্রের বিভিন্ন এজেন্টদের সাথে যোগাযোগের করে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইতালি প্রবাসী বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জামাল মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা। তিনি আরও জানিয়েছেন-এজেন্টরা তাকে জানিয়েছেন একইদিন রাতে ওই ৩৮ জনের গেমিং বোর্ডের পাশাপাশি লিবিয়ার উপকূল বেনগাজী থেকে আরেকটি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মৌনির সাতুরি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।তিনি বলেন, এ ধরনের নির্বাচনের ফলাফলকে সবাই সম্মান করতে হবে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য শর্ত। সম্প্রতি ঢাকায় সফরকালে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মৌনির সাতুরি বলেন, ‘ক্ষমতা পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, জনপরিসর ও সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অপরিহার্য।’ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।’ তিনি আশা প্রকাশ করে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আপনার সম্পাদিত ভোরের বাংলা নিউজ পত্রিকা পত্রিকায় ‘নিজের নাম্বারে ফেইক আইডি,জানেন না মানবজমিনের সাংবাদিক’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে আমি ‘afnan Raj’ নামের একটি ফেইক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে নানা সময়ে বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্য করে অশালীন ও আক্রমণাত্মক মন্তব্য করি। কোনো ধরণের প্রমাণ কিংবা অভিযোগ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গ্রুপের ইন্ধনে আমার নাম দিয়ে এই ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার মানহানি করা হয়েছে। সম্প্রতি আমাকে ঘিরে বিভিন্ন ধরণের গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের অংশ হিসেবে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে।…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এবং ডাক্তার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে এ ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রহমান মাস্টারের মেয়ে বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রুবিনা আফছানা রিংকি এক সাজেকে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দূঘটনায় পাহাড়ের খাদে পড়ে নিহত হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে খাগড়াছড়ির সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জীপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিংকি মারা যায়। এসময় তার সাথে থাকা আরও ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিাবর বিকেল সাড়ে ৫ টায় রিংকি’র মরদেহ হেলিকপ্টার যোগে প্রথমে উপজেলার হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে।…

Read More

এনইউবিটিকে প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবীপক্ষের সূচনা অনুষ্ঠান। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হবে এই অনুষ্ঠান। “প্রথমবার মঞ্চে মহালয়ার পূর্ণাঙ্গ নাট্যরূপ” শিরোনামে এবারের বিশেষ পরিবেশনা দর্শকদের কাছে ভিন্নমাত্রার অভিজ্ঞতা এনে দেবে। শ্যামা জুয়েলার্সের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার সনাতনী শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, শ্রবণ নয়, এবারে দর্শন ও থিয়েটারের মহালয়ার অভিনবতা দর্শকদের নতুনভাবে মাতিয়ে তুলবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে চলছে উৎসবের প্রস্তুতি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দেবীপক্ষকে স্বাগত জানাতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার সম্মানে গণসংবর্ধনা ও নারী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তিনি মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পদকে ভূষিত হন। শুক্রবার বিকেলে কাতুলী স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। উদ্বোধক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রৌফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সদস্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারে এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। জানা গেছে, গ্রেপ্তার ইম্পেরিয়াল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আব্দুল আজিজ দুদকের এজাহারভুক্ত আসামি ও আরামিট পিএলসির এজিএম উৎপল পাল নতুন করে মামলায় অন্তুর্ভুক্ত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  গণ-অভ্যুত্থানের পরেও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে- এমন উদাহরণ খুবই বিরল। এখনো দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা- এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। এই তিন শক্তির টানাপড়েনের মধ্য দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ নিয়ে আত্মসাৎ এর গণ অভিযোগ। বরিশাল জেলার উজিরপুর খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে মোটা অংকের ঘুষ আদায় করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক আবেদনকারীর কাছ থেকে ঘুষ নিয়ে ডিলারশিপ না দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘুষের টাকা ফেরত পেতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে গণ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এই কর্মকর্তার বিরুদ্ধে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত মাশহারা না দেওয়ার কারণে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা পারভীন কর্তৃক হয়রানি সহ বিভিন্ন নির্যাতনের অভিযোগ করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। অভিযোগের বিষয়টি টের পেয়ে এ কর্মকর্তা দীর্ঘদিনের ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন। ঘুষের টাকা…

Read More