- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
শার্শা উপজেলা প্রতিনিধি : যশোর-খুলনা মহাসড়কের মুরলীর মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আবু বকর সিদ্দিককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার (যার ওজন ৬৯৭ গ্রাম) উদ্ধার করা হয়। আটক আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল বিএনপির নেতা কর্মীদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায় চিকলি রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খাগড়াছড়ির সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি (২১ ব্যাচ, ফিজিক্স বিভাগ) নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিক্ষকসহ আরও ১২ শিক্ষার্থী আহত হন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহত শিক্ষার্থী রুবিনা আফসানার মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় পরিবারের কাছে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন বলেন,…
দুমকী প্রতিনিধি পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে। মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়ার পশ্চিম মুরাদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুরাদিয়া নদীর (বর্তমানে খাল) ওপর স্থানীয়দের সহযোগিতায় নির্মিত এ বাঁশের সাঁকোটি। বর্তমানে সাঁকোটি জরাজীর্ণ ও নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা জানান, পশ্চিম মুরাদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সালামপুর মাইনুল উলুম মাদ্রাসা, লতিফ মোহসেনা মাধ্যমিক বিদ্যালয়, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়,দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। এছাড়া স্থানীয় এলাকাবাসী বিভিন্ন প্রয়োজনে উপজেলা শহর সহ পার্শ্ববর্তী জামলা ও কলবাড়ী…
কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাশিমপুরে শ্মশান মন্দিরে দুর্বৃত্তদের হামলায় অস্থায়ীভাবে তৈরি ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানায়, প্রতিমা তৈরির কাজ চলছিল। এ সময় দুর্বৃত্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। এতে প্রতিমার উল্লেখযোগ্য ক্ষতি হয়। কাশিমপুর যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি অরুণ দত্ত জানান, “প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। দুর্বৃত্তরা এসে প্রতিমাগুলো ভেঙে দেয়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।” তিনি ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপুজা ২০২৫ উদযাপন উপলক্ষে পুজামন্ডপসমুহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে, ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল খালেক, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে পরদিন শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পৌরসভার ৯ নং ওয়ার্ড ভাল্লুক কান্দি এয়ারপোর্ট এলাকাবাসী ও সুধীজনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি ও ভাল্লুক কান্দি এয়ারপোর্ট এলাকাবাসীর উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) মতবিনিময় সভা ও অফিস উদ্বোধনের আয়োজন করা হয়। টাঙ্গাইলে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব কে, এম তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, টাঙ্গাইল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায় আদালত দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের রিমান্ডপ্রাপ্তরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম এবং গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দ। পুলিশ জানায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে কলেজ ছাত্র স্বাধীন প্রধানকে অচেনা একটি নাম্বার থেকে এক তরুণীর মাধ্যমে ফাঁদে ফেলা হয়। ওই তরুণীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গত ২৯ আগস্ট সন্ধ্যায় স্বাধীন তার চাচাতো ভাই কে. এম. স্বপন আলীকে সঙ্গে নিয়ে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় গেলে ওত পেতে…
যবিপ্রতি প্রতিনিধিঃ আল আমিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থীরা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা তাদের একাডেমিক কার্যক্রম, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ এবং ভবিষ্যত ক্যারিয়ারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদের কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন। তাদের দাবীগুলো একসাথে তুলে ধরেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্যের প্রতি অনুরোধ জানিয়েছেন। ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবী সম্বলিত একটি আবেদন পত্র উপাচার্যের কাছে পেশ করেন। পরবর্তীতে এই আবেদনটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়। শিক্ষার্থীরা দাবি করেন যে, তাদের একাডেমিক কার্যক্রম এবং প্রশিক্ষণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং এই…