- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
কয়রা খুলনা প্রতিনিধি: ফরহাদ হোসাইন খুলনার কয়রায় জামাতের সদর ইউনিয়নের আমির মিজানুর রহমানের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কয়রা সদরের এক নং কয়রা গ্রামে জামায়াতের সদরের আমির মিজানের বাড়ি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই যুবকের নাম তরিকুল ইসলাম (২৮)। তরিকুল শ্যামনাগরের ১২নং গাবুরা ইউনিয়নের মধ্যম খসিয়া বুনিয়া এলাকার মো: আব্দুল কাদেরের সন্তান। তরিকুল কয়রা সদরের জামায়াতের আমির মিজানের বাড়িতে ভাড়া থাকতো। সে কয়রা বাজারের চায়ের দোকাদার ছিলেন। পুলিশ জানায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নামান। পুলিশ খবর পাওয়ার ১৬-২০ ঘণ্টা আগে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সভায় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোজাফফর হোসেন, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলুসহ…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে তরুন প্রজন্মের ভুমিকা এবং সামাজিক সচেতনতা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী ডিবেটিং সোসাইটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুস্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্রভাষক জিনাত জাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো.…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে হেনস্তাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্কতা জারি করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। বৃহস্পতিবার (১৮সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা গুলো হলো:- * সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে…
গোবিন্দগঞ্জে র্যাবের উপর হামলা: আদালতে আত্মসমর্পণ, ১৪ আসামি কারাগারে , জামিন পেলেন ৩ জন রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব সদস্যদের উপর সংঘবদ্ধ হামলার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করেছেন মামলার ১৭ আসামি। শুনানি শেষে আদালত ১৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং ৩ জনকে জামিন দিয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় নতুন মোড় নিল মামলার কার্যক্রম। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ১৭ আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ১৪ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় ৩ জন আসামির জামিন মঞ্জুর করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। প্রসঙ্গত, গত…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা জানান, সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং পাঁচ-সাতজনকে ধরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে,…
মাভাবিপ্রবি প্রতিনিধি: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে এ বিশেষ যাতায়াত সুবিধার ব্যবস্থা করা হয়েছে। শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে-একটি ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে যাবে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই ফ্রি সার্ভিসের আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের সুবিধা…
ছবি সংগ্রহীত। বিনোদন ডেস্ক বলিউডের অভিজাত পরিবারে জন্ম, তবুও ব্যক্তিগত জীবনে নানা ঝড় পেরিয়েছেন তিনি। বরেণ্য অভিনেত্রী তনুজার কন্যা তানিশা মুখার্জি আবারও আলোচনায়। প্রেম-প্রণয়, বিচ্ছেদ আর অবিবাহিত জীবন—সব কিছু নিয়েই খোলামেলা স্বীকারোক্তি দিলেন এই অভিনেত্রী। উদয় চোপড়া থেকে আরমান কোহলি, প্রেমের নানা অধ্যায়ে বহুবার শিরোনামে উঠে এসেছেন তানিশা। এবার ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের না বলা কথাগুলো শেয়ার করলেন ভক্তদের মধ্যে। সাক্ষাৎকারে আরমান কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর মন খারাপ হয়েছিল কি না? এই প্রশ্নের উত্তরে তানিশা মুখার্জি বলেন, ‘এটা এতটা হৃদয়ভাঙা ব্যাপার ছিল না। অনেকে বিষয়টিকে হৃদয়বিদারক ঘটনা মনে করলেও, আমার জন্য এটি অতটা গভীর ছিল না।’ উদয় চোপড়ারর সঙ্গে…
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোনা বিজিবি ক্যাম্প মোড়ে ঘোনা ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘোনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন,বৈকারী ইউনিয়ন জামায়াতের আমির মো.…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়ক খানা-খন্দে এখন মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। প্রতিদিনই এ মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রাস্তার অসংখ্য গর্তে একটু অসাবধানতায় গাড়ি উল্টে আহত হচ্ছেন অসংখ্য যাত্রী। স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় হাজারো মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন এ ভগ্নদশা মহাসড়কে। যাত্রীরা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে টানা বর্ষণে এসব গর্তে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা ও পণ্যবাহী গাড়ি উল্টে আহত-নিহত হওয়ার ঘটনাও বেড়ে অনেক। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, “প্রতিদিনই এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি।” এদিকে যাত্রী ও চালক অভিযোগ…