- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসাইন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন ওসি জালাল উদ্দীন। গত অগাস্ট মাসে বাসাইল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আসামী গ্রেফতার,মামলা তদন্তে সফলতা সহ সকল ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় বাসাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দীন কে মঙ্গলবার (১৬ অগাস্ট ) জেলা পুলিশের মাসিক অপরাধ ও পুরস্কার বিতরণী সভায় তাকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসাবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার জনাব,মো. মিজানুর রহমান। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন। বাসাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ…
রাশেদ রাসু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার কোলা গ্রামের অন্ধ ও অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগমের (৫১) পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ওই অন্ধ ও অসহায় বৃদ্ধার হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেন লোহাগড়া পৌর বিএনপির নেতা-কর্মীরা। প্রসঙ্গত : উল্লেখ্য যে, সম্প্রতি অন্ধ ও অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি নেতাকর্মীদের দ্রুত ওই অন্ধ ও অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টুর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের দরবার হলে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল, পলাতক আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিনকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, প্রজাতন্ত্রের…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০টায় সম্পন্ন হয়েছে। তিন দিনে (১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর) সর্বমোট ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে চাকসুতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৮৮ জন এবং ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল সংসদের জন্য ৬০০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে বিপুল সংখ্যক শিক্ষার্থীর আগ্রহ দেখা গেছে। প্রাথমিকভাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কার্যক্রম চলার কথা থাকলেও শেষদিন মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আগ্রহ দেখে তাদের সুবিধার্থে সময়…
মাগুরা প্রতিনিধি আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার মাগুরা জেলার সদর উপজেলার শত্রুজিৎপুর বৈরাগীপাড়ায় এক পরিবারের সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরিবারের সবাই এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, আজ সন্ধ্যা ৭টার দিকে শত্রুজিৎপুর বৈরাগীপাড়ার প্রতাপ সাহা ওরফে সেন্টু সাহার বাড়িতে কে বা কারা ঘরের পাশে টিউবওয়েলের ভিতরে কোন চেতনা নাশক পদার্থ ফেলে যায় যা কারো দৃষ্টিগোচর হয়নি। পরিবারের সবাই রাতের খাবার খাওয়ার জন্য টিউবওয়েল থেকে পানি এনে সবাই যখন সেই পানি পান করেছে সবাই অজ্ঞান হয়ে পড়ে। সৌভাগ্যবশতঃ প্রতাপ সাহার ছোট ছেলে সাগর তখন বাড়িতে ছিলনা, বাজারে ছিল। সে বাড়ি এসে দেখতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেনছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না,দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতনের স্বীকার হয়েছি,আমরা ক্যাম্পাসে কাজ করতে পারি নাই,আপনারা দেখেছেন একটা গুপ্ত সংগঠন তারা গুপ্তভাবে কাজ করেছে এবং জিএস পদপ্রার্থী নিষিদ্ধ সংগঠনে তার পদ ছিলো হাইকোর্টে রিটও হয়েছে এই ব্যাপারে কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই অনিয়মের পথ বেছে নেয়। বুধবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় টুকু আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো কারচুপির নির্বাচন হোক কোন পর্যায়ের মানুষ এটা মেনে নিতে পারেনা,বাংলাদেশের মানুষ ১৪ সালে ভোট দিতে পারে নাই ১৮ সালে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার ‘সংবিধান আদেশ’ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করতে বলেন। বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারসমূহকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা এজাহার দায়ের, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট এবং মিথ্যাভাবে মানববন্ধন করার প্রতিবাদে জনৈক লাক সাব্বির ওরফে রাব্বি নামের এক ব্যক্তির বিরুদ্ধে পাল্টা মানববন্ধন করেছেন গাইবান্ধার আসির ফয়সাল লেলিন। তিনি তার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার, ব্লাকমেইল, ফেসবুক হ্যাক ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সঠিক তদন্ত এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের দাবি করে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেন। ১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সচেতন গাইবান্ধাবাসীর আয়োজনে জেলা নাট্য সংস্থার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে আসির ফয়সাল লেলিন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার সচেতন নাগরিক মোঃ…
কয়রা (খুলনা) প্রতিনিধি: ফরহাদ হোসেন খুলনার কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম তার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক আয়োজিত মিথ্যা মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। ১৭ সেপ্টেম্বর কয়রা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় ডালিম সরদার ও তার চাচা গোলাম মোস্তফা সরদারের নেতৃত্বে ভিন্ন গ্রাম থেকে লোক জড়ো করে মানববন্ধন করা হয়। পরে তার ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। তিনি অভিযোগ করে বলেন, এর আগে জুন মাসে খুলনায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সম্প্রতি ১৩ সেপ্টেম্বর তার বাড়িতে…