- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে শোলাগাড়ী ঈদগাহ্ আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করে অনলাইন ক্যাসিনো কিংবা জুয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া যাবে না। এতে করে শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আগামী ১২ অক্টোবর থেকে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুব্রত চন্দ্র গোপ (৩৮) মারা গেছেন। বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিখিল চন্দ্র গোপের ছোট ছেলে। পূজা উদযাপন পরিষদের নেতা সুব্রত গোপ দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। বুধবার দুপুরে নারান্দিয়া শ্মশানঘাটে তার সৎকার সম্পন্ন করা হয়। মৃত্যুকালে পিতা-মাতা, ভাই, স্ত্রী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। সুব্রত’র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো দেখার জন্য ছুটে আসেন সর্বস্তরের মানুষ। মৃত্যুতে গভীর…
ইসলাম ডেস্ক মানুষ আল্লাহর তৈরি সবচেয়ে সম্মানিত সৃষ্টির নাম। কিন্তু এই মানুষই মাঝে মাঝে নিজের অন্তরে এমন সব চিন্তা লালন করেন, যা পাপের দিকে ধাবিত করে। আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই, কারণ শয়তান মানুষের অন্তরে নানা ধরনের কু-চিন্তা ঢুকিয়ে দেয়। নামাজের মধ্যে হোক বা নিরিবিলি সময়ে, কখনো এমন ভাবনা আসে যা নিজের কাছেই লজ্জাজনক মনে হয়। তখন মনে প্রশ্ন জাগে, শুধু মনে মনে খারাপ কোনো চিন্তা এলেই কি গোনাহ হয়ে যায়? আল্লাহ কি এর জন্য আমাদের পাকড়াও করবেন? চলুন তাহলে শরিয়তের ভাষ্য জেনে নিই— ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, মনে মনে খারাপ চিন্তা করলে গোনাহ হবে কি না— এমন…
ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক আমরা অনেক সময়ই ভাবি হার্ট অ্যাটাক হঠাৎ করে ঘটে। অথচ চিকিৎসকরা বলছেন, হৃৎপিণ্ড আমাদের আগেই নানা সতর্ক সংকেত পাঠায়; কিন্তু আমরা সেগুলো উপেক্ষা করে যাই। একটা হালকা ব্যথা, একটুখানি দুর্বলতা বা হঠাৎ মাথা ঘোরা—এসবকে আমরা ছোটখাটো সমস্যা মনে করি। অথচ ঠিক সময় চিকিৎসা না পেলে এই ছোট উপসর্গগুলোই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। চলুন জেনে নিই, হার্ট অ্যাটাক হওয়ার আগেই শরীর যেসব ইঙ্গিত দেয়—আর আপনি কীভাবে সেগুলো চিনে নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারেন। হার্ট অ্যাটাকের আগাম ৮টি সতর্ক সংকেত বুকে চাপ বা অস্বস্তি বুকে ভারী লাগা, চাপ ধরা বা পুড়েপুড়ে ব্যথা—এটাই সবচেয়ে সাধারণ লক্ষণ। ব্যথা…
বিনোদন ডেস্ক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অনেক দিন ধরেই সিনেমার পর্দা ও জনসমক্ষে অনুপস্থিত। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তার গর্ভধারণের খবর জোরালো হচ্ছে। গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। যদিও এই দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। কয়েক মাস ধরেই ক্যাটরিনা আলোচনার বাইরে রয়েছেন। তিনি কোনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সক্রিয় নন। সম্প্রতি তাকে আলিবাগে দেখা গেছে, যেখানে তিনি ঢিলেঢালা পোশাকে ছিলেন। এই দৃশ্য আরও বাড়িয়ে দিয়েছে তার গর্ভধারণের গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে যে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা এবং…
শার্শা (যশোর) প্রতিনিধি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে সৌহার্দ্য বাড়াবে বলছেন ব্যবসায়ীরা। তবে সংকটের বাজারে ইলিশ রপ্তানিতে দাম বাড়বে বলছেন সাধারণ ক্রেতারা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করে। জানা গেছে, ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানান অন্তবর্তীকালীন সরকারকে। এতে সরকার দেশের ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ টন ৪৬০…
আন্তর্জাতিক ডেস্ক গত দুই বছরের বেশি সময়ের মধ্যে বর্তমানে গাজায় আরও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। গাজায় বৃষ্টির মতো বোমা হামলা চালানো হচ্ছে। হামলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি। তাদের আশঙ্ক হয়তো আর কখনো তারা নিজ বাড়িঘরে ফিরতে পারবেন না। জাতিসংঘের প্রধান এ ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। খবর আলজাজিরা গাজাবাসী যখন ইসরায়েলি হামলার মুখে তাদের শেষ সম্বলটুকু নিয়ে উপকূলীয় আল রশিদ সড়ক ধরে পালিয়ে যায় তখন পেছনে থাকা শহর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এক্স পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, ‘গাজা জ্বলছে।’ শুরুতে ইসরায়েলি দখলদারিত্বের মধ্যেও অনেক ফিলিস্তিনি তাদের ভূখণ্ডে থেকে যাওয়ার…
নড়াইল প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এই মহলটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য তৎপর রয়েছে। এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। এর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে। তবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়া উপজেলা এনপিপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘অ্যারাবিক ক্লাব’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী ও অধ্যাপক ড. কাউছার মো. বাকী বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ০৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিভাগের সেমিনার লাইব্রেরিতে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি…
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে জাকির হোসেন ঢালী (৫০) নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে গ্রামের বাড়ির সামনে গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। নিহত জাকির হোসেন স্বল্পসেনা গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে। তিনি বরিশাল বিআরটিসি ডিপো অফিসে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাড়িতে যাওয়ার কথা জানিয়েছিলেন জাকির। তবে তিনি সেখানে না গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে নিজ বাড়ির সামনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান গ্রামবাসী। জাকির হোসেনের…