- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মাকিন এন্টারপ্রাইজ ও ইশতিয়াক সলিউশন নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের বিল উঠিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ-এর। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় চলছে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে মাকীন এন্টারপ্রাইজের একটি বিল রেজা শরীফ স্বাক্ষর করে তুলে নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিসের ওয়াশরুম এবং তৃতীয় তলার কয়েকটি রুম মেরামতের জন্য মেসার্স মাকীন ট্রেডার্সের নামে প্রায় ২২ লাখ ৫ হাজার ৫৩৭ টাকা-র একটি বিল পাশ করানো হয়েছিল। ভাইরাল হওয়া ছবিতে প্রথমে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সিল দেখা যায়নি, তবে পরে জানা…
ছবি সংগ্রহীত। ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আরও আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক…
সিলেট প্রতিনিধি আমি কাজ করছি, যার ফল ইতিহাসে থেকে যাবে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছে তা যদি পরবর্তী সরকার অব্যাহত রাখে তবে সাধারণ মানুষ সঠিক ন্যায়বিচার পাবে। তিনি বলেন, অনেক কাজ করা হয়েছে যার সুফল ভবিষ্যতে ধীরে ধীরে মিলবে। গতকাল বুধবার বিকালে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর আওতায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন অধ্যাদেশের মাধ্যমে পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়িভাড়া, অগ্রক্রয়,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন এবারের দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি।তাই দুর্গোৎসবকে সামনে রেখে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান এ আহ্বান জানান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘দুর্গাপূজা’ সমাগত। উৎসবের প্রাক্কালে আমি সনাতন ধর্মাবলম্বী সব ভাই বোনকে আমার আন্তরিক শুভ কামনা জানাচ্ছি। তারেক রহমান বলেন, ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এ দেশে ধর্মীয় সম্প্রতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। ‘কিন্তু সাম্প্রতিক অতীতে পলাতক বিগত…
নওগাঁ প্রতিনিধি নওগাঁয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ শহরের দাওয়াত কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জোবায়ের রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিল। এসময় বক্তব্য রাখেন- আইবিএফ ইসি’র চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আইবিএফ কমিটির সদস্য প্রফেসর ড. এম মাসুদ রহমান, নওগাঁয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের পরিচালক খন্দকার মুহা: আব্দুর রাকিব ও অ্যাডভোকেট হারুন অর রশিদ সহ অন্যরা। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন- নওগাঁবাসীর জন্য অল্প খরচে ভাল সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে।…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। জ্ঞানের আলো যেখানে আসে সেখানে অন্ধকার থাকতে পারেনা। বইয়ের মাধ্যমে বিকশিত হয় জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য থেকে শুরু করে নৈতিকতা ও জীবনবোধ। তাই জ্ঞান অর্জন ও সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মাঝে সমাজ পরিবর্তনে বই পড়ার ভূমিকা নিয়ে আলোচনা ও বই বিনিময় উৎসবের আয়োজন করে বিলকিছ-আলম পাঠাগার। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে করা হয় বই বিনিময়। বুধবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জামশেদুর রহমানের বাবা জালাল আহম্মেদ। বিলকিস আলম পাঠাগারের সভাপতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে ও কবি…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’এর উদ্যোগে “ফুড প্রজেক্ট সেপ্টেম্বর- ২০২৫” শীরোনামে এ প্রকল্প পরিচালিত করেন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের মাধ্যমে গাজার ২৫টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রেরণ করা হয়, যা থেকে প্রায় দেড় শতাধিক মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান কবির ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের পাশে দাঁড়াতে ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’ গঠন করেন। পরে তার বিভাগের বন্ধু ইয়াসিন আরাফাত, আলিনূর রহমান বাঁধন, জহিরুল ইসলাম, সজ্জাত হোসেন তামিম, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম, নাইম…
মাভাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশের টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে ইতিহাস ও সৌন্দর্যের অনন্য প্রতীক শাহজামান দিঘী। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশেই অবস্থিত এ দিঘী প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় মানুষদের বিনোদন, আড্ডা ও প্রশান্তির প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। তিন শতকের ইতিহাস ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৬৬৮ সালে স্থানীয় সুফি সাধক পীর শাহজামান (রহ.) মানুষের পানির চাহিদা মেটানো ও কৃষিকাজের সুবিধার্থে দিঘীটি খনন করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এ জলাশয় শুধু পানি সরবরাহের উৎসই নয়, বরং স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবেও পরিচিত। মাভাবিপ্রবি প্রতিষ্ঠার পর এটি নতুনভাবে আলোচনায় আসে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকে। এতে গাইবান্ধা ও বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে পড়ে করতোয়া এক্সপ্রেস, দোলনচাপা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসসহ অন্তত চারটি আন্তঃনগর ট্রেন। হঠাৎ এই বিপর্যয়ে কয়েকশ যাত্রী পড়েন চরম দুর্ভোগে। ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে আটকে পড়া যাত্রীদের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কান্নাকাটি শুরু হয়। বিশেষ করে শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। দুপুর গড়িয়ে বিকেল হলেও কোথাও থেকে খাবার কিংবা পানি না মেলায় যাত্রীরা হতাশায় ভুগছিলেন। অনেকেই বিকল্প পরিবহন খুঁজে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে উচ্চ রক্তচাপের প্রকোপ বাড়ছে। বর্তমানে দেশে প্রতি ৪ জনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপ সনাক্তের পর অধিকাংশ মানুষই রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারছেনা। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদান শুরু হলেও টেকসই অর্থায়নের অভাবসহ অন্যান্য কারণে ওষুধ সরবরাহে ঘাটতি থেকে যাচ্ছে। সংকট মোকাবেলায় প্রান্তিক পর্যায়ে সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। আজ (১৭ সেপ্টেম্বর) অনলাইনে আয়োজিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়”শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) কর্মশালাটির আয়োজন করে।…