- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাসমিন আরা নাজ (২৮) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে। তাসমিন আরা নাজ গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। নদী হতে ভাস্যমান অবস্থায় তার মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার শিক্ষক সমাজের মধ্যে আতংঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলার শিক্ষক সমাজ ও সচেতন মানুষ ক্ষোভ জানিয়ে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক পোস্ট করছে। এ ঘটনায় রহস্য উৎঘাটনে আইন শৃংখলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় কামনা করছেন তারা। জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া সংলগ্ন ১৬ সেপ্টেম্বর…
মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ৫২ দফা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেছে। সংগঠনটির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম স্বাক্ষরিত প্রস্তাবনা সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। এতে বলা হয়, জুলাই বিপ্লব ও গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানানো হয়েছে। ফাইনাল পরীক্ষার পর ৬–৮ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি চালু, পরীক্ষায় ইউনিক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। নির্বাচনী গণসংযোগে অংশ নিতে গিয়ে বিভিন্ন এলাকায় তিনি যেন হয়ে উঠেছেন জনআকাঙ্ক্ষার প্রতীক। চলতি সপ্তাহে তিনি করটিয়া, কাতুলী, হুগড়া, দাইন্যা, গালা, কাকুয়া, সিলিমপুর, মাহমুদনগর, ঘারিন্দা ও পোড়াবাড়ি ইউনিয়নে গণসংযোগ করেন। প্রতিটি এলাকায় তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও আবেগঘন পরিবেশেরও সৃষ্টি হয়। এক প্রবীণ নারী তাকে আশীর্বাদ জানাতে মাথায় হাত রেখে দোয়া করেন। এ দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ফরহাদ ইকবাল বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুরের ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম এ তল্লাশি অভিযান চালায়। এ-সময় কুড়িগ্রাম থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনক এক নারী যাত্রীর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম শাবানা (৩৬)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের মৃত আকবর আলীর মেয়ে এবং রবিউল ইসলামের স্ত্রী। এ ঘটনায় মাদকদ্রব্য…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ পদত্যাগপত্র জমা দিয়েছেন মেজবাউল হক। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে। তবে, সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসরণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মেজবাউল হকের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন। কিন্তু মেজবাউল হককে কল করলে তিনি ফোন ধরেননি। সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ…
স্পোর্টস ডেস্ক ইসরায়েলের সাথে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল ম্যাচের টিকিট বিক্রির অর্থ গাজা অধিবাসীদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। গাজাবাসীদের সহায়তা করতে এই অর্থ নোবেল জয়ী এনজিও ‘ডক্টরস উইদাউট বর্ডারস’কে দেবে নরওয়ে ফুটবল ফেডারেশন। ফিলিস্তিনের গাজায় মানবিক সাহায্য দেয় এই স্বাধীন সংস্থাটি, যারা ১৯৯৯ সালে শান্তিতে নোবেল জয় করে। গত ২৬ বছরের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক আসরের মূলপর্বে খেলার কাছাকাছি রয়েছে নরওয়ে। আগামী ১১ অক্টোবর রাজধানী অসলোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে লড়বে দেশটি। তার আগে গাজার মারাত্মক মানবিক বিপর্যয় নিয়ে সোচ্চার হলো নরওয়ে ফুটবল ফেডারেশন। ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সব অর্থ গাজাবাসীর সহায়তায় দেয়ার ঘোষণা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর অগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে…
স্পোর্টস ডেস্ক আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডব। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২ বলে দুটি ছক্কার আর ৪টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন তানজিদ। তখন ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৯ রান। এরপর আফগানিস্তান স্পিন আক্রমণ শুরু করলে বাংলাদেশের রানের গতি স্লথ হয়ে যায়। ওপেনার সাইফ হাসান আউট হওয়ার পর; আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লিটন দাস, শামিম হোসেন ও তাওহীদ হৃদয়। ইনিংস ওপেন করতে নেমে ১২.৫ ওভারে দলীয় ১০৪ রানে আউট হন তানজিদ। তার আগে ৩১ বলে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেরেন তানজিদ। এদিন তিনটি ছক্কা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন। সূত্র: বাসস
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের জন্য চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে উপদেষ্টা লিখেন, আগামী কয়েক মাসের মধ্যে সরেজমিন তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা লেখেন, গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় এ তথ্য জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের…