- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আল মামুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরহাদ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদল টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ। এছাড়া জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২) ২। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মনির (৪৮) ৩। কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। সংসার ভাঙনের বেদনা সইতে না পেরে এক কৃষক প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে। এই কৃষক লিটন ফারাজি (৪৫)। তার স্ত্রী লাভলী আকতার বিয়ের ২৫ বছর পর অন্যের সঙ্গে চলে যাওয়ার তিন মাস পর আনুষ্ঠানিকভাবে তাকে তালাক দেন। আর এ আঘাতেই ভেঙে পড়া লিটন এক অদ্ভুত সিদ্ধান্ত নেন,নিজেকে দুধ দিয়ে গোসল করান। লিটন ফারাজি আবেগঘন কণ্ঠে বলেন ২৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলাম লাভলীকে। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি, সে আমাকে ছেড়ে যাবে। কয়েক…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন। প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কদমতলা মোড় এলাকায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন— গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সদর উপজেলার যুবদলের আহ্বায়ক ইউনুস দুখু, গাইবান্ধা ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদাউস, এছাড়া সাধারণ শিক্ষার্থী ,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজসেবক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গাইবান্ধা জেলায় শিক্ষার্থীরা উচ্চতর কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।দ্রুত পলিটেকনিক ইনস্টিটিউটটি সদরে খোলাহাটি ইউনিয়নের টিটিসি…
কেরানীগঞ্জের আটিবাজারের বাদশার মোড় এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল। মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর ইলেকট্রনিক্স সামগ্রীর গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম (৪৮)। রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেলের আটি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগী রফিকুল অভিযোগ করেন, আটি বাজার বাদশারমোড়ে তাঁর ন্যাশনাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নামের ব্যবসা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের হয়রানির শিকার। রফিকুলের ভাষ্য, গত ৯ সেপ্টেম্বর এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরদিন জামিনে ছাড়া পাওয়ার পর প্রতিপক্ষ তাজিম উদ্দিনসহ কয়েকজন গুদামে তালা ঝুলিয়ে দেয়। পরে…
কয়রা (খুলনা) প্রতিনিধি :ফরহাদ হোসাইন সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক খুলনার কয়রা থানাধীন ছোট অংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পাকিস্তানের জনপ্রিয় ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে পোস্টে লেখা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’ ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন আহমাদ শাহ। তার সুবাদে ছোট ভাই উমর শাহও জনপ্রিয়তা পান। রমজানের বিশেষ ট্রান্সমিশন ও বিভিন্ন গেম শোতে বড় ভাইয়ের সঙ্গে টেলিভিশনে উপস্থিত হয়ে তিনি দর্শকদের কাছে পরিচিত হন। পরিবার জানিয়েছে, এটি তাদের…
আন্তর্জাতিক ডেস্ক নেপালে আবারও রাজপথে নেমেছে জেন-জি বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াটারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনকারীদের একটি শক্তিশালী অংশ। তরুণদের আইকন সুদান গুরুংয়ের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ শুরু হয়েছিল মন্ত্রিসভার সদস্য নিয়োগ নিয়ে ক্ষোভ থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ—গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টনের আগে তাদের মতামত নেওয়া হয়নি, অথচ এই আন্দোলনের জোরেই কার্কি প্রধানমন্ত্রী পদে এসেছেন। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখায় এবং স্লোগান দিয়ে কার্কির পদত্যাগ দাবি করে। তাদের ভাষ্য, ‘আমাদের আন্দোলনের ফলেই এই সরকার গঠিত হয়েছে—তাহলে সিদ্ধান্তের সময় আমাদের পরামর্শ কেন নেওয়া…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না। আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটিই আমাদের জাতির চালিকাশক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুবসমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান…
প্রধান উপদেষ্টার সঙ্গে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের বৈঠক। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর কৌশল, পাশাপাশি তুলো ও সয়াবিনের…