Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় নাগরিক পার্টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশ প্রদানের পরও আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাহা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এতে বলা হয়, এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক জনাব মো. নাহিদ…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই শুভেচ্ছা, মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান প্রাং-এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আনিসুর রহমান বুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন…

Read More

 ছবি : সংগৃহীত পিরোজপুর প্রতিনিধি  আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ডাকসু-জাকসুতে দেখলাম আমাদের কিছু বন্ধু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমরা বলতে চাই, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। তাহলে আর ভোট বর্জন করতে হবে না। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারটাকে পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করেছে। দেশ বা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫ টাকা কেজি দরে এ চাল বিতরণ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আওতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই কার্যক্রম শুরু হয়। গত ১৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা। তবে সম্প্রতি কিছু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাতুরিয়া ইউনিয়নের ডিলার মো. নাসির উদ্দীন। তিনি বলেন, “পুরুষ…

Read More

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। এর আগে, একই দিন সকাল ১০টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আমিরুল ইসলাম, সঙ্গে ছিলেন এএসআই সাহাবুদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন: বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন ( ৪০) । তিনি সান্তাহার পৌর…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা, ১৫ সেপ্টেম্বর ঝাউডাঙ্গা কলেজে আজ নবীন বরন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে। এরপর একে একে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, সংগীত ও শিক্ষামূলক আলোচনা। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রতি উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষক মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। নবীনদের অভিভাষণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল। সভাপতির বক্তব্যে অধ্যাপক খলিলুর রহমান বলেন, “নবীন শিক্ষার্থীদের জন্য কলেজ শুধু শিক্ষার স্থান নয়, বরং এটি একটি পরিবার। নিয়মিত অধ্যয়ন, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমই সফলতার…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃউজিরপুরে শাপলার বিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত। বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটারা ইউনিয়নের বাগরারপাড় নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে এক নববধূ নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ১৫ সেপ্টেম্বর রাত ৯.৩০ মিনিটের সময় নববধূ ও তার স্বামী মোটরসাইকেল যোগে সাতলা থেকে উজিরপুর ফেরার পথে বাগরার পাড় নামক স্থানে ইজিবাইকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থেকে গৃহবধূ মোসাম্মৎ খাদিজা বেগম (১৯) ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এই নববধূকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদ। নববধূর শ্বশুর বাড়ির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় শহরটিতে বোমা হামলায় ৫১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইল সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করেছে। এই তীব্র হামলার কারণে লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরাইল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ‘অস্বাভাবিক তীব্র হামলা’ চালানো…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে…

Read More

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা এখনো রাষ্ট্রীয় সংস্কারে গড়িমসি করছেন তাদের জনগণ ছেড়ে দেবে না। সোমবার বিকালে রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা শপিং মলের সামনের সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত স্বৈরাচার সরকারের আমলে হাজারো মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই সরকারের যারা এসব অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এর পাশাপাশি মৌলিক সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী…

Read More