Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলার এ কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি। আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক নিয়ে ওই মতবিনিময়ের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওএফএর…

Read More

গাজীপুর প্রতিনিধি  গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে সভাপতি পদে মোঃ আবুল কাশেম (যুগান্তর) এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস) নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বাসন থানা সংলগ্ন সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত নেতৃবৃন্দ সভাপতি: মোঃ আবুল কাশেম (যুগান্তর)কার্যকরী সভাপতি: জাকির হোসেন চৌধুরী কামাল (কালবেলা)সহ-সভাপতি: নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা), আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার)সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস)সহ-সম্পাদক: জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন…

Read More

হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি-রামগড় আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মোহাম্মদ ইলিয়াস ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুল আজম রাশেদ ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ রাজামিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল এবং কোষাধ্যক্ষ মোঃ আবু তৈয়ব নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ আকবর আলী, মোঃ মহিউদ্দিন, ও সাইদুল ইসলাম, মোঃ মহিউদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোহাম্মদ রফিকুল ইসলাম (সদস্য) এবং মোহাম্মদ হারুনুর রশিদ…

Read More

সুলতান আহমেদ  নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই উপজেলায় দিনে-দুপুরে ছুরিকাঘাত করে এক সেলসম্যানের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ওই সেলসম্যানকে উদ্ধার করে স্থানীয়রা, এ সময় তার শরীরে জখমের চিহ্ন দেখতে পাওয়া যায়। আহত ইমন(২৫) পিতা- মোঃ আব্দুল মান্নান,সাং-পৌওতা টিকরি, সান্তাহার, জানান- তিনি ব্রিটিশ অ্যান্ড টোব্যাকো কোম্পানিতে কর্মরত আছেন। কোম্পানির কাজে কোম্পানির মালামালসহ আত্রাই উপজেলার সাহাগোলা স্টেশন থেকে আনুমানিক ৩ টার দিকে ঝিনাতে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা যুবক একটি লাল রঙের টিভিএস ৪ভি গাড়ি থেকে নেমে আমার পথ আগলে ধরেন, তারপর আমার মালামাল সব ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আমি তাদেরকে বাধা প্রদান করি, আমি বাধা…

Read More

বড়াইগ্রাম (নাটোর ) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভোর রাতে একটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১৩ সেপ্টেম্বর দিন গত রাতে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাভার ভ্যানের চালক মিজান শেখ। তিনি নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের মোবারক শেখের ছেলে ও নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫-৮৫৫০) চালক। অভিযোগে চালক জানান, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তার সহকারী মো. ওয়াসিমকে (২৪) সঙ্গে নিয়ে ঢাকার বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল (টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন) নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। দিনগত ভোর…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : দাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর- বৈকারী, উপজেলা ও জেলা- সাতক্ষীরা। অত্র বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য ‘দাতা’ সদস্য হতে আগ্রহী ব্যক্তিদেরকে ইং ২৯/০৯/২০২৫ তারিখের মধ্যে বিদ্যালয়ের সঞ্চয়ী হিসাব নং ২৮৯৯০১০০০১০০৯ রুপালী ব্যাংক সাতক্ষীরা শাখায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এক মেয়াদের জন্য অথবা ৩,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আজীবন দাতা সদস্য হওয়ার জন্য জমাদান করে জমা রশিদ প্রধান শিক্ষকের নিকট জমা প্রদানের জন্য অনুরোধ করা গেল।

Read More

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে ১৩ তারিখ শনিবার রাত ৮টায় নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রাণবন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা শাখার সভাপতি বারীউল আলম বাবু এবং জাসাস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.কে.এম ইকবাল। এছাড়াও জেলা জাসাস এর কর্মী সহ উপস্থিত সাংস্কৃতি প্রেমী জনতা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জাতীয়তাবাদী দল বিএনপির অংঙ্গসংগঠন। এই সংগঠন বা সংস্থা মূলত জাতীয়তাবাদী আর্দশে বাংলাদেশের জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে সংস্কৃতিকে ধারণ করে সাংস্কৃতির মাধ্যমে মানুষের মাঝে পৌছে দেওয়া।…

Read More

‎ রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‎রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধন আয়োজন করে। ‎মানববন্ধনে এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানসহ সামিউল ইসলাম, মোহাম্মদ আলী, এম এ রিপন রবি, জুয়েল রানা, আব্দুল করিম, দুলাল মিয়া ও আব্দুল খালেক বক্তব্য রাখেন। ‎বক্তারা বলেন, প্রতিবছর ব্রহ্মপুত্র নদের ভাঙনে শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তা-ঘাটসহ জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। অবিলম্বে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া ভাঙন থেকে মুক্তি সম্ভব নয়। ‎মানববন্ধন শেষে ভুক্তভোগী এলাকাবাসীর…

Read More

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির ৩য় সভা ও ওয়েবিনার আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল মোঃ আজীম আখন্দ। ওয়েবিনারে কিউএস র‌্যাঙ্কিং পদ্ধতি ও এতে আবেদনের কৌশলগত দিক নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে মূল আলোচনা উপস্থাপন করেন সংস্থাটির আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজার মিস্টার রামি আওয়াদ। ১৪ সেস্টেম্বর ২০২৫ দুপুর দুই টা থেকে ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত সভা ও ওয়েবিনারে বিভিন্ন অনুষদের ডীনসহ, কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সদস্যগণ যোগদান করেন।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পন অনুভূত হয়েছে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় এ কম্পন অনুভূত হয়েছে। সিলেটেও ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটের সময় এ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানের…

Read More