Author: admin

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সামগ্রিক শৃঙ্খলা অবনতি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক কাজে লিপ্ত করে বিশ্ববিদ্যালয় পাঠদান পরিস্থিতির বিঘ্ন ঘটানো এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর কাজে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) ১৯ জন নেতাকর্মী। এদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও। অভিযুক্তদের মধ্যে ৪ জনকে আজীবন, ১ জনকে ৫ সেমিস্টার, ৭ জনকে ৪ সেমিস্টার ও ৭ জনকে ৩ সেমিস্টার করা করে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহা: তৌহিদুল ইসলাম রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকালে বিষয়টি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে দি টাঙ্গাইল শিক্ষা পরিবার এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বটতলা দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের নিজ কার্যালয়ে উৎসবমুখোর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ সাংবাদিক খান মোহাম্মদ খালেদ।অনুষ্ঠানে দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট ফরহাদ ইকবাল।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক, উদ্যোক্তা ও ভিসতা ইলেকট্রনিক্স এর পরিচালক উদয় হাকিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরকারী সা’দত কলেজের…

Read More

বিনোদন ডেস্ক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের লাশ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এক ঘণ্টা সেখানে তার মরদেহ রাখা হবে। ফরিদা পারভীনের পরিবারের সদস্যরা জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। তার শেষ ইচ্ছে অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে কিংবদন্তি এই শিল্পীকে দাফন করা হবে। বরেণ্য এই সংগীত শিল্পীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল বিভিন্ন রাজনৈতিক দলের…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার সর্বস্তরের সচেতন জনগণ, গোবিন্দগঞ্জ হকার ব্যবসায়ী সমিতি, অটোবিকশা শ্রমিক ইউনিয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী সমরায় সমিতি, জেলা হিউম্যান হিলার শ্রমিক ইউনিয়ন ও কৃষক সমাজসহ পাঁচটি সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। গোবিন্দগঞ্জ মৎস্য সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মতিউর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। বক্তারা অভিযোগ করেন, ধানক্ষেতে শুটিং ও বালু–পাথর সিন্ডিকেটের কাছ…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের উদ্যোগে চান্দরা মৌজায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশের দোকানপাট এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা দোকান ও বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অসাধু ব্যক্তিরা সংরক্ষিত বনভূমি দখল করে পাকা ও আধাপাকা বসতঘর নির্মাণ করে রেখেছিল। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর এ অভিযানের মাধ্যমে বনভূমি পুনরুদ্ধার করে বনায়নের আওতায় আনা…

Read More

মাগুরা প্রতিনিধি আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ শুভ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে আছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, শুভ সাহার হাত ধরেই বিনোদপুরে অধিকাংশ অপকর্ম সংঘটিত হয়ে আসছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ” আর্থিক মুক্তি বয়সে নয়, জ্ঞানেই হয়” এ শ্লোগানে ” টাংগাইলের মধুপুরে ”তারুণ্যের উৎসব ২০২৫ এর আর্থিক মুক্তির পথে আর্থিক সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে এনসিসি ব্যাংক পিএলসি, মধুপুর শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের সভাপত্বিত করেন মধুপুর এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরিফুল হক সজিব, প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড, ফাইন্যান্সিয়াল ইনক্লুসন সেল, এনসিসি ব্যাংক পিএলসি, আনিসুর রহমান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওরিজিওনাল হেড ময়মনসিংহ, এনসিসি ব্যাংক পিএলসির এ.কে.এম. বদরুল হাসান, মধুপুর শাখার অপারেশন ম্যানেজার, কবির আহম্মেদ হীরা, মধুপুর সরকারি…

Read More

ঢাকা প্রতিনিধি রাজধানীর বনানী এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় চুরি হওয়া ২৪ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা ও চুরির টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ কাউছার আহমেদ (২২)। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চুরি হওয়া ২৪,৮৪,৫০০ টাকা, চুরির টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বনানী থানা সূত্রে জানা যায়, ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম একজন ব্যবসায়ী। তিনি বানানী থানাধীন রোড নং-১৮, হাউজ নং-৩৮/বি স্ব-পরিবারে বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর…

Read More

বরগুনা প্রতিনিধি পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার, গণহত্যা,শাপলা চত্বরে হত্যা, পিলখানা হত্যাসহ বিভিন্ন দাবীতে বরগুনায় জনসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরগুনার সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই, যারা পিআর বোঝেনা তারা মুর্খ, পৃথিবীর উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনে নিহত ও আহত করার বিচার, শাপলা চত্বর ও পিলখানা হত্যার বিচারসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবী জানানো হয় সমাবেশ অনুষ্ঠানে। ইসলামি আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

নওগাঁ প্রতিনিধি  বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের হলরুমে ‘পঞ্চকবির প্রভা: আলো ও সুরের সন্ধ্যায়’ শিরোনামে এ মনোজ্ঞ আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। এই অনুষ্ঠান উপচে পড়া দর্শক-শ্রোতায় মুখরিত হয়ে ওঠে। একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী অনুষ্ঠানের সূচনা বক্তব্য রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রাণবন্ত সঞ্চালনা করেন এম এস এম আহনাফ নূর রাহী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল। তবলায় সহযোগিতা করেন রণজিৎ কুমার পাল, সঞ্জয়…

Read More