Author: admin

কালিহাতী প্রতিনিধি : “দেশকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিকল্প নেই। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর এলাকায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো। তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে এক মহাসংগ্রাম অপেক্ষা করছে। এই সংগ্রাম হবে…

Read More

রাজশাহী প্রতিনিধি   দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় আদেশে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে মাত্র ২০–২৫ দিনের মধ্যেই রাজশাহী মহানগরের প্রতিটি থানা ও ৩০টি ওয়ার্ডের কমিটি সফলতার সাথে গঠন করেছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল। অতি অল্প সময়ে এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহানগর দপ্তর সম্পাদক সৈকত পারভেজের আয়োজনে নগরীর ২৪/২৫ নম্বর ওয়ার্ডের কর্মীসভা রামচন্দ্রপুর বাসার রোডে অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ডের বিভিন্ন প্রার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক…

Read More

রাজশাহী প্রতিনিধি “এসো দেশ বদলেই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে ১২ই সেপ্টেম্বর ২০২৫ইং রোজ শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত হয় বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫। শুক্রবার সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত কৃতি ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৩০০ প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী এবং তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা তায়কোয়ানডো খেলাকে সারাদেশে আরো জনপ্রিয় করে তুলবে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে শনিবার (১৩ সেপ্টেম্বর)। পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সিলেট নগরীর ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এ সময় ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের সব ১১ কেভি ফিডারসমূহের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাক্কাতুরা উপকেন্দ্রের আওতায় কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), বঙ্গ বাজার, লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ি গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা…

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি: বরগুনা আমতলী ঢাকা কুয়াকাটা- মহাসড়কের মানিকঝুরি নামক স্থানে দুটি সিএনজিকে সাকুরা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার( ১২সেপ্টেম্বর)বিকাল সারে ৫.০০টায় মানিকঝুড়ি নামক স্থানে আক্কাস বয়াতীর বাড়ির ঢাকা কুয়াকাটা মহাসড়কে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, শামীম (৩৮) পিতা : মনুমিয়া গ্রাম : বান্দ্রা আমতলী, বরগুনা। আবু সালে (৪০) পিতা: সাত্তার খান। গ্রাম: নিশানবারিয়া, মহিপুর, পটুয়াখালী। মোসা:জেসমিন (৪০)স্বামী :মোঃ হানিফ হাওলাদার।ফেরদাউস (১৮) পিতা: হানিফ হাওলাদার। এনি (২০) স্বামী: আসাদুজ্জামান। আজিজ (৮০) পিতা:মৃত নবাব আলী।ইউসুফ (৬৫) পিতা:মৃত তারা মিয়া।কালাম (৪০) পিতা: নুর মোহাম্মদ। মোশারফ (৪৫) পিতা: আব্দুল লতিফ।বাবুল (৫০)পিতা মৃত আবুবকর,পকিয়া,কলাপাড়া পটুয়াখালী। স্থানীয় সূএে জানা…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা ব্যাটালিয়ন-২১। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি বিশেষ টহল দল সকাল ৭টা ৩০ মিনিটের দিকে শার্শা উপজেলার গোগা গ্রামস্থ হরিশচন্দ্রপুর সীমন্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে প্রবেশের সময় ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল) জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- যশোরের…

Read More

মনোহরদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ দেলোয়ার হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার রাতে এসআই শাহিনূর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় শিবপুর সার্কেলের পুলিশ সুপার রায়হান সরকার ও মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ দুলাল আকন্দের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতিরদিয়া বাজার থেকে হাতিরদিয়া গ্রামের মৃত শেখ নূরুজ্জামানের ছেলে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে ঢাকা কোতয়ালী থানায় মামলা নং ৯২৭/২২ দায়ের ছিল। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল দায়রা নং ৫১৮৯/২৩ মামলায় তাকে এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওই মামলার রায় অনুযায়ী…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ন। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল সদর, আইসিপি, রঘুনাথপুর বিওপি এবং কাশিপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় বিদেশী মদ, চকলেট, ফুসকা, কাজু বাদাম, হরলিক্স, বিভিন্ন প্রকার কীটনাশক, চায়না দোয়ারী জাল, শাড়ি, পোশাক সামগ্রী ও কসমেটিক্স সামগ্রীসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়। এ ব্যাপারে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুর্ণবাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে মিছিলের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবরোধ করে। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন। বিক্ষোভ শেষে উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগের পুর্ণবাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা অমান্যের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমিতির সভাপতি ছাইদুল হক সাদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সদ্য গড়ে ওঠা পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির কোনো নিয়মনীতি মানছে না। প্রতিষ্ঠানটি বিভিন্ন…

Read More