Author: admin

হাটহাজারী প্রতিনিধি ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির “ক” শাখার বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র প্রান্ত দে (১৫) চলমান প্রাক-নির্বাচনীর রসায়ন পরীক্ষা শেষে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। তার এই অকাল প্রয়াণে সমগ্র বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শোকবার্তায় বিদ্যালয় প্রধান বলেন_” একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বিদ্যালয়। প্রান্তের প্রাণবন্ত উপস্থিতি, তার আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের সবার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সর্বশক্তিমান এর কাছে প্রার্থনা করছি—তিনি যেন প্রান্তের আত্মাকে চিরশান্তি দান করেন এবং তার প্রিয়জনদের এই অসহনীয় দুঃখ-বেদনাকে সহ্য করার শক্তি প্রদান করেন। বর্তমান সময়ে পুকুরে পানির…

Read More

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার কাঠাতলীতে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম জুথি, বয়স ২২। তিনি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়েছিল গাজীপুরের তানভীরের সঙ্গে। বিয়ের কয়েক মাস পর জানতে পারেন স্বামীর আগেই আরেকটি স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে বাবার বাড়িতে চলে আসেন জুথি এবং আদালতে মামলা দায়ের করেন। আজ ছিল মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার পথে কাঠাতলীতে ওঁত পেতে থাকা তানভীর ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন জুথি। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে…

Read More

ইবি প্রতিনিধি:ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘ডাকসু নির্বাচনে বাম, রাম এবং ভারতপন্থীদের কবর হয়েছে, ইসলামের উত্থান হয়েছে। নবাব সলিমুল্লাহ (র.) মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। তার ওয়াকফকৃত জমিনে দীর্ঘদিন যাবৎ আমরা মুসলিমরা কোনঠাসা ছিলাম। সেখানে মুসলমানদের যেখানে ঠিকভাবে চলতে দেওয়া হয়নি, মুসলমানরা বুক ফুলিয়ে হাটতে পারেনি। এই নির্বাচনে ভারতপন্থীদের কবর হয়েছে এবং ইসলামপন্থীদের বিজয় হয়েছে। এখন মুসলিমরা তাদের অধিকারী ফিরে পাবে।’ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ‍দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটো চুরি করতে এসে গণপিটুনির মুখে পড়ে এক চোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে হলুদিয়া গ্রামে চোরটি ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজন তাকে সন্দেহ করে উত পেতে থাক। রাতে সে এক পর্যায়ে হলুদিয়া গ্রামের জসীম উদ্দিনের ছেলে দুদু মিয়ার একটি ব্যাটারি চালিত অটো নিয়ে পালাতে গেলে তার ডাক চিৎকারে ওত পেতে থাকা জনতা এগিয়ে এলে নিহত ব্যক্ত হাতেনাতে ধরা পড়ে। এবং সেখানেই তাকে গণপিটুনির মুখে পড়তে হয়। এবং ওই সময় আরো দুজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। সে সময় জনতার…

Read More

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: সাউথইস্ট ব্যাংক পিএলসি উপস্থাপিত আইপিই লেগাসি ১৫ এডভিশন – এ ১ পলিমার কর্তৃক পরিচালিত প্রোগ্ৰামে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি তাদের দল হিসেবে উপস্থাপন করেছে “মধুখালার চা” এবং তাদের ক্লাব এই প্রতিযোগিতায় ২য় পুরস্কার অর্জন করেছে । উক্ত প্রোগ্ৰামটি অনুষ্ঠিত হয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ১১ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবারে‌ । উক্ত ভিডিওতে অভিনয় শিল্পী হিসেবে ছিলেন তীর্থ পাল, মেহেরুন নেসা হিতৌষী এবং সাইদা সুলতানা । এই ভিডিওটি প্রযোজনা করেছেন – আবিদ সৌরভ প্রোডাকশন। উক্ত ভিডিওর পরিচালক হিসেবে ছিলেন– রায়হান এস মাহমুদ এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন– নীতুন কৃষ্ণ বিশ্বাস।ভিডিওর চিত্রনাট্যের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, আমি আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি আসলে দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো. শিহাব রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, ডিস্ট্রিক্ট ম্যানেজার ও জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ এবং ১২০টি ইউনিয়নের চেয়ারম্যান/ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ। সমাজে…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে এবং উক্ত কাজ পুনরায় চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ৩৮ নং এল.এল. গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী। সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা, সাংগঠনিক সম্পাদক…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানাকে দ্রুত গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ী বর্মতট গ্রামে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বিক্ষোভ মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে আওয়ামীলীগ নেতা মতিউর রহমান রানার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী রফিকুল মুন্সি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে মতিউর রহমান রানা আমার নামে থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানী করেন।পরে সেই মামলায় তিনি বেকসুর খালাস পান। আরেক ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, আওয়ামীলীগের প্রভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে তার ৮৪ শতক জমি মতিউর রহমান রানা দখল করেন। সেই সময় থানা সহ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে সাবেক উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রুবেল সরকারসহ তিনজনকে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Read More