Author: admin

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীর একে স্কুল ফায়ার সার্ভিস এলাকায় বুধবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে নৌবাহিনী, পুলিশ ট্রাফিক (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ এম আর এস সাইদ বিএন এবং আমতলী থানার এস আই নাসরিন এসআই ওয়ালি উল্লাহ ও , আমতলী ট্রাফিক ইনচার্জ সোয়েইব ইসলাম,টিএস আই কামাল,নুরজামাল সহ নৌবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা। অবৈধ যানবাহন চলানোর অভিযোগে বাস, ট্রাক সিএনজি মোটর সাইকেল যানবাহন থেকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন, ও ৮ টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছেন। নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ এম আর এস সাইদ বিএন বলেন অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ…

Read More

বেনাপোল প্রতিনিধি : অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে কায়বা সীমান্তে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার। আটকরা হলো, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩),সাতক্ষীরা জেলার তালা থানার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়– বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের নানকরা পূর্বপাড়া গুচ্ছগ্রামে অতিবৃষ্টির কারণে ভেঙে যায় চার সন্তানের জনক হতদরিদ্র অটোরিকশা চালক মোঃ রতনের মাটির দালানের বসতঘর। নতুন ঘর নির্মাণের টাকা নেই তাঁর। এক পর্যায়ে নানকরা ফাউন্ডেশনের কাছে সহায়তা চায় রতন। পরবর্তীতে নানকরা ফাউন্ডেশনের সদস্যরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিত্তবান ও প্রবাসীদের নিকট অর্থ পাঠানোর আহবান জানায়। প্রবাসী ও মানবিক মানুষের দেয়া অর্থায়নে রতনের নতুন বসতঘর নির্মাণ করে দেয় নানকরা ফাউন্ডেশন। গতকাল ঘর হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আইয়ুব আলী পাটোয়ারী। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোঃ হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নপূরণ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশে অসংক্রামক রোগের প্রকোপ মারাত্মক হারে বাড়ছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্যই দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বর্তমানে প্রতি ৪ জনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। তবে নিয়মিত ওষুধ গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রনে রাখতে পেরেছে প্রতি ৭ জনে মাত্র ১ জন। টেকসই অর্থায়নের মাধ্যমে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। আজ (১০ সেপ্টেম্বর) অনলাইনে আয়োজিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়”শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ভিক্ষুক পুনর্বাসন ও তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য সুবিধা ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( ১০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে সুবিধাভোগীদের মাঝে মধুপুর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপহার সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক শরিফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ব্যাটারি চালিত অটো রিক্সা, এছাড়াও গ্রাম পুলিশদের কার্যক্রমিত করার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাফেরার জন্য যানবাহন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর…

Read More

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন ভিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) এর ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, ভাইস-চ্যান্সেলর, বরিশাল বিশ্ববিদ্যালয় (অন্তর্বতীকালীন)-কে শর্ত সাপেক্ষে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো । শর্তগুলো হলো: ক. ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৭ম ব্যাচের নবীনদের বরন অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও তথ্যবহুলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে নবীনদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তাদেরকে ফিজিওথেরাপি পেশাগত নীতিমালা শপথ বাক্য পাঠের মাধ্যমে পেশাগত দায়িত্ব ও নৈতিকতা সম্পর্কে অবহিত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘ফিজিওথেরাপি একটি অত্যন্ত সম্মানজনক পেশা, যা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করার মাধ্যমে সামাজিক ও স্বাস্থ্যখাতে বিশাল অবদান রাখে।’’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে…

Read More

দুমকী প্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন— “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি সতর্কবার্তা। তাই অতীতের ভুলগুলো সংশোধন করে চোখ কান খোলা রেখে সামনে এগিয়ে যেতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করতে হবে। ‎বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি ইউনিভার্সিটি স্কয়ারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উপজেলস বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে আজ বুধবার কাতলামারী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত রোববার সকালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি সরকারি নীতিমালা মেনে উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরের বাসিন্দারা। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় “ফুলছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” সরকার কর্তৃক নির্ধারিত স্থান কাতলামারীতে স্থাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিরোধীতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ কাতলামারীর সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি কাতলামারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিতর্কের ব্যাক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এসময় কেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রভাষক হাফিজুল ইসলাম এবং বিচারকের দায়িত্বে ছিলেন প্রভাষক মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ফজলুল করিম ও সহকারী শিক্ষক শামীমা আক্তার। খ গ্রুপে চ্যাম্পিয়ন নজরুল হাউজ…

Read More