Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে জমিতে রোপণকৃত ইক্ষু কর্তন ও চুরির অভিযোগ উঠেছে। রাতের আঁধারে জমির ইক্ষু কেটে চুরি আর অবশিষ্ট ইক্ষু জমিতেই ফেলে গেছেন প্রতিপক্ষ। উপজেলার দরবস্ত ইউনিয়নের খানসাপাড়া মৌজায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক আবু বক্কর সিদ্দিক। অভিযুক্তরা হলেন – উপজেলার তালুকরহিমাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের বড় ছেলে দেছার উদ্দিন (৫৫) ও ছোট ছেলে কয়ছার আলী (৫০), দেছার উদ্দিনের ছেলে শ্রাবন (২০), মৃত চয়ন উদ্দিন শেখের ছেলে ছেলে মধু শেখ (৪৬) এবং নুরু মিয়ার ছেলে মজনু মিয়া…

Read More

সরকার, মাভাবিপ্রবি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি উচ্চতর কমিটি গঠন করা হয়। গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তোহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ৮ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিনকে। রিজেন্ট বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। শিক্ষার্থী কল্যাণ ও…

Read More

ইবি প্রতিনিধি: আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আজকে আমরা যে সামাজিক অস্থিরতা দেখতে পাচ্ছি, যে অবিচার দেখতে পাচ্ছি, যদি রাসূল (সা.) কে চর্চা করা হয়, তাকে অনুসরণ করা হয়, তাহলে সকল অস্থিরতা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব। মক্কার যে মানুষগুলো রাসূল (সা.) কে চরম অপমানিত করে, লাঞ্ছিত করে ও কষ্ট দিয়ে বিতাড়িত করেছিলেন, মক্কা বিজয় করার পর তিনি সেই সব লোকদের উপর কোন প্রতিশোধ গ্রহণ করেননি; বরং সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছিলেন। ধৈর্য এবং সহিষ্ণুতার যে উদাহরণ তিনি রেখেছেন, সেটা শুধুমাত্র তার কথার মধ্যে নয়, তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন।’ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অডিটোরিয়ামে সিরাতুন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পুলিশ সুপারের কার্যালয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায়, সাময়িকভাবে সাসপেন্ড হয়ে তদন্তাধীন অবস্থায় রয়েছে ৪ কর্মকর্তা। এ কারণে ভুঞাপুর উপজেলার ওই এলাকায় পরবর্তীতে কোন অভিযান না হওয়ায় মাদকের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ছালেহা বেগম (৫৭) ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে, ২০২৪ সালের ১১ আগস্ট এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করা হয়। ওই অভিযোগ থেকে জানা যায়, এলাকায় হেরোইন, ফেনসিডিল ও ইয়াবা বিক্রির কারণে কিশোর কিশোরী’সহ যুবসমাজ সহজেই মাদকের চক্রে জড়িয়ে পড়ছে।…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফিল্মি কায়দায় অপহরণের দুই দিন পর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে ঘটনার প্রধান আসামি সুমন হোসেন (২২)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আটককৃত আসামীকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে উদ্ধারকৃত ভিকটিমকে আইনগত প্রক্রিয়া শেষে নিরাপদ হেফাজতে প্রেরণের জন্য আদালতে পাঠানো হয়েছে। আটককৃত সুমন বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছিল সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বেনাপোল কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা শিখা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮০০ পিস বিক্রয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – কৌচাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মৃত আহসান আলীর ছেলে ইদ্রিস আলী (৪৭) এবং ইদ্রিস আলীর ছেলে ফুয়াদ হাসান (২৭)। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এছাহাক আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে মাদক কারবারি ফুয়াদের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক কারবারি…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ দুই তরুনীর প্রেমের বাধার জেরে উজিরপুরে খ্রিস্টান ১ তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ০৯ সেপ্টেম্বর সকাল সাতটার সমায় ধামসর গ্রামের মাইকেল পান্ডের বসত ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মাইকেল পান্ডের ভাগ্নি ন্যান্সি মন্ডল (১৮) তিনি মৃত মিন্টু মন্ডল ও অঞ্জু মন্ডল এর কন্যা। বিষয়টি নিশ্চিত করেন তার অপর মামা সুমন পান্ডে। পুলিশ জানান মাইকেল পান্ডের বসত ঘরে রুমের ভিতর ঘরের কাঠের আড়ার সাথে গলায় রশি লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় যে, মৃত প্রতিদিনের ন্যায়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বিক্ষোভকারী জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে তার পরও অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন। নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশজুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও…

Read More

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে লিয়াকত আলীকে আনার আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মামলার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ঢাকার পল্টন থানায় বিএনপির কার্যালয়ে হামলার একটি মামলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার দেখায়। এর আগে ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায়ও তাকে আসামি করা হয়। লিয়াকত আলীর পক্ষের আইনজীবী…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে ভিপি হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেখা গেছে, ১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন দুই হাজার ৫৪৯টি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮টি, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৮১৫টি ভোট পেয়েছেন। জিএস পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪, শেখ তানভীর বারী হামিম ৫২৮৩, বৈষম্যবিরোধী…

Read More