- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
বাকৃবি প্রতিনিধি: ব্র্যাকের সহযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টারের (এইচ এইচ সি) উদ্যোগে তরুণীদের জন্য ৮ দিনব্যাপী মার্শাল-আর্টস আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মহোন কলেজ এবং নাসিরাবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ জন তরুণী অংশ নিয়েছে। আট দিনব্যাপী ওই প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণীরা আত্মরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্বের অনুশীলন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। চীনা ও জাপানি মার্শাল-আর্টসের কৌশল নিয়ে সাজানো ওই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন প্রশিক্ষক ইসরাত জাহান ও ইব্রাহিম খালিল। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের জেলা ইয়ুথ মোবিলাইজার নুসরাত জাহান এবং হোপস অফ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে থানা-পুলিশ।জানা যায়,জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবে কর্মরত ছিলেন আমিনুল ইসলাম।গত ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন।গুলশান থানায় দায়িত্ব পালনকালে অভিযুক্ত এক আসামিকে ধরে নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।পরে ভুক্তভোগী তাঁর নামে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন।তবে মামলার বাদীর নাম জানাতে পারেনি মির্জাপুর থানা-পুলিশ।বুধবার ওই মামলার ওয়ারেন্ট মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।পরে…
মোঃ নিজাম উদ্দিন বিলাস ঢাকার প্রতিনিধি । রাজধানীর গুলশান এলাকা থেকে আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠু (৫৫) কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোতাজ্জরুল ইসলাম মিঠু স্বাস্থ্য খাতে টেন্ডার জালিয়াতি, সিন্ডিকেট গঠন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‘প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন-‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌর শহরের শুভ উদ্বোধন হলো ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানববন্ধন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আনুষ্ঠানিক ভাবে এ মুক্ত মঞ্চ মানববন্ধনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ…
খাগড়াছড়ি প্রতিনিধি।।তারুণ্যের উৎসবকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে কাবাডি প্রতিযোগিতা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হাই স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“কাবাডি আমাদের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মেধা ও মননের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে…
ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভালুকা সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। তিনি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ৫নং বিরুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের সময় দেশের অনেক ইউপি চেয়ারম্যান দায়িত্ব থেকে সরে গেলেও তিনি তখনও…
পটুয়াখালী প্রতিনিধি সুস্থ জীবন পেতে হলে মাদককে না বলতে হবে। সময়কে গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। মোবাইল, মাদক ও খারাপ বন্ধুত্ব থেকে দূরে থাকতে হবে”—এসব কথা বলেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। আজ বুধবার সকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশের অন্যান্য জেলার মতো পটুয়াখালীতেও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানায় প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’। সকাল ৯টা থেকে শিল্পকলা একাডেমি চত্বর মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণায়। নাচ-গান, হাসি-আনন্দ আর…
ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে মহাসড়ক অবরোধ করে ফরিদপুর-বরিশাল, মাদারীপুর-ভাঙ্গা-ঢাকা মহাসড়কে বন্ধ করে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় অর্ধশতাধিক এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় শতাধিক মানুষ মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায়…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর জন্য ইতোমধ্যে প্রণীত খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা আজ (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে (চাকসু ভবন, ২য় তলা) অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড.…
বেনাপোল প্রতিনিধি:- যশোরের শার্শা উপজেলায় ১২ (বারো) কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর ) ভোর ভোর ৫ টার সময় শার্শা উপজেলায় রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে রামচন্দ্রপুর গ্রামের কওছার মোড়লের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ (বারো) কেজি গাঁজা সহ থাকে আটক করে পুলিশ। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।