- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার আবু সাঈদ মিয়া নামের এক ব্যক্তির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ওইসময় হঠাৎ করে পুকুরের পানিতে অপরিচিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। লাশটির পিঠে মাটিসহ বিবস্ত্র অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানতে পারেনি এলাকাবাসী। নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফর বলেন, ওইস্থানের পুকুরে একটি ভাসমান লাশের খবর পেয়েছি। বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম । তিনি ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে, উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আব্দুল হালিম আরও বলেন, “জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। জামায়াতে ইসলামীর সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমান সময় নির্বাচনী কাজে ব্যায় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে…
ঝালকাঠি প্রতিনিধি:: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে যে নতুন দিগন্তের সূচনা করেছিলেন, তারই ধারক-বাহক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আজও রাজপথে সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতীক। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সাহসী কণ্ঠস্বর।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতিয়া মাহফুজ জুয়েল আরও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া মৌসুমি বায়ু…
দক্ষিণ আফ্রিকায় কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী খুন হয়েছেন। নিখোঁজের তিন দিন পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উইটব্যাংকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তারা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানায়, নিহত পলাশকে তার দোকানের কর্মচারী দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিক হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে। পরে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। হত্যার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট বাসা থেকে শরীফ মীর (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের একটি ফ্ল্যাট বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরীফ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর মীরবাড়ির মৃত আব্দুল কাইয়ুম মীরের ছেলে৷ তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী এবং কান্দিপাড়ার সিরাজিয়া ট্রেইলার্সের মালিক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, দুই দিন আগে রাতে তিনি নিজ ভাড়া বাসায় প্রবেশ করার পর আর বাইরে বের হননি। এদিকে তার স্ত্রী সিজারিয়ান অপারেশনের জন্য শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি থাকায় ফ্ল্যাটে তিনি একাই ছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে…
মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সে জন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।…
ঝালকাঠি প্রতিনিধি:‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবারের নিয়োগে শূন্য পদ অনুযায়ী ৯ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং আরও ২ জনের নাম অপেক্ষমান তালিকায় ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে জানান, তারা কৃষক, দিনমজুর, অটোচালকসহ নানা পেশার সঙ্গে জড়িত। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ নিয়োগ হওয়ায়…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের সাদিয়া তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহিদুল হোটেলের সামনে মহাসড়ক দখল করে প্রায় ৩০ থেকে ৩৫ টি ট্রাক পার্কিং করে রাখে, বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর চড়াও হয়। একটি ট্রাক এসআই মনজুর মোর্শেদের সংকেত অমান্য করে পুলিশের গাড়িকে চাপ দিয়ে পালিয়ে যওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের আরেকটি টহল টিমকে অবগত করলে সেখানে থাকা পুলিশ সদস্যরা ওই গাড়িকে আটক করে। এক পর্যায়ে আটক ট্রাকের ড্রাইভার,…
উজিরপুর বরিশাল প্রতিবেদক : বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উজিরপুরে আইন শৃঙ্খলা, উপজেলা পরিষদের মাসিক সভা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা মহিলা…