- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
ইবি প্রতিনিধি: সাত কার্যদিবসের মধ্যে ইকসু’র রোডম্যাপ ঘোষণাসহ পূর্বঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ‘ইবি সংস্কার আন্দোলন’ ব্যানারে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের হাতে, ‘আমরা আশ্বাসে নয় বাস্তবায়নে বিশ্বাসী’, ‘ফ্যাসিবাদের বিচার চাই নিপীড়নের হিসাব চাই’, ‘ক্যাম্পাসে নিরাপত্তা চাই বহিরাগত মুক্ত পরিবেশ চাই’, ‘শিক্ষার্থীদের ১৫ দফা দাবি অবিলম্বে মানতে হবে’, ‘চিকিৎসায় অবহেলা নয় মেডিক্যালে পর্যাপ্ত ওষুধ চাই’, ‘ছাত্রী কমনরুম ফেরত চাই’, ‘নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চাই’, ‘লক্কর ঝক্কর বাস আর নয়’, ‘নিজস্ব ফিটনেসযুক্ত বাস চাই’, ‘এনালগের শিকল ভাঙ্গো ডিজিটাল ক্যাম্পাস…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “চলো যাই নৌকা ভ্রমনে,সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে”- এই শ্লোগানকে সামনে রেখে ব্যপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ ভাবে টাঙ্গাইলে বাউলিয়ানা শিল্পগোষ্ঠী ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যমুনা নদীতে হয়ে গেল নৌ বিহার ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ নৌবিহারটি সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড় যমুনা নদীর তীরবর্তী ঘাট থেকে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টের উদেশ্যে নৌ যাত্রাটি শুরু হয়। পরে নৌকায় বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীরা টানা গান পরিবেশনে যমুনা নদীর মাঝে ভ্রমণকারীরা এক অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দে মেতে ওঠেন। চমৎকার এ আয়োজনে বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর প্রধান ও বাংলাদেশ টেলিভিশনের লোক সঙ্গীত শিল্পী রুহুল আমীন খোকনের কণ্ঠে…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে গুনবতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্বেগে নির্বাচনীয় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে পর্দার আড়ালে থেকে জামাত ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গুণবতী ইউনিয়ন জামাত ইসলামের আমির মো: ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি। প্রোগ্রাম সঞ্চালনা করেন গুনবতী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ। এতে আরও উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হয়েছে। এর মধ্যে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। জাকসু নির্বাচনের ২৫টি পদের মধ্যে জিএস ও দুই এজিএসসহ ২০টিই ছাত্রশিবিরের দখলে। শিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে বিজয়ীরা হলেন- জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস পদে ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) দশম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। । শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তাদের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা। পাশাপাশি শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য আউটসোর্সিং পদ্ধতিতে ৪টি পদে ১২ জনকে অস্থায়ী ভিত্তিতে ৫ বছর মেয়াদে জনবল নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে পৌরসভার সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান, আকাশ, হিমেল, সোস্যাল এক্টিভিস্ট মাকসুদ রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, ৭ মাস আগে গত ১২ ফেব্রুয়ারি একটি আঞ্চলিক সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ। এতে ২০ জন চাকুরী প্রত্যাশী আবেদন করলে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ। কলেজটির উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার ইতিহাসে সূচিত হলো এক গৌরবময় অধ্যায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কামারজানী বন্দরের প্রাণকেন্দ্রে গোঘাট কলেজ রোডে কলেজ মিলনায়তনে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ মোনাজাত। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ওস্তাদ আইয়ুব আলী সরকার। মূখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল হক, কামারজানী ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, মালিবাড়ী ইউপি চেয়ারম্যান সোয়েব মো.…
অধ্যাপক মো. মনিরুজ্জামান। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা নিয়ে নাটকীয়তার ইতি টানলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় জাকসু ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিন দুপুরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। এর আগে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানান দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিহ হয়েছে। আমাদের অভিজ্ঞতাও কম। তবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না।…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়। মামলার তদন্তভার হস্তান্তর প্রসঙ্গে বলা হয়, সাজিদ হত্যার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি, কুষ্টিয়া) থানার মামলা নম্বর-০২, ৪ আগস্ট কার্যবিধির ৩০২/২০১/৩৪ ধারা মোতাবেক মামলাটির তদন্তভার নির্দেশক্রমে সিআইডির নিকট হস্তান্তর করা হলো। থানা সূত্র জানায়, সাজিদ হত্যা ইস্যুতে গত ৪ আগস্ট তার বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় একটি মামলা দায়ের করে। তিনি সিআইডির মাধ্যমে তদন্ত…
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সুশীলা কার্কির পা ধরে আশীর্বাদ নেন নেপালের জেন-জি বিপ্লবের নায়ক সুদান গুরুং। আন্তর্জাতিক ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬…