- শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
- ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন
- কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
- কেশবপুরে যাত্রীবেশে ছিনতাই, বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা
- চৌদ্দগ্রামের সোনাপুরে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার
- মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
- টাঙ্গাইলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
Author: admin
মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে আয়োজিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সোমবার( ৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ আয়োজনে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয় বিশেষ রাতের খাবার, উপহারসামগ্রী প্রদান এবং পুরো হলজুড়ে আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানের শুরু থেকেই হলের প্রবীণ ও নবীন শিক্ষার্থীরা মিলেমিশে এক পরিবারে পরিণত হয়। নবীনরা নিজেদের অনুভূতি ভাগাভাগি করে জানায় নতুন পরিবেশে নিজেদের আগ্রহ ও স্বপ্নের কথা। অন্যদিকে, প্রবীণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনকে সফলভাবে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানে বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং…
ঝালকাঠি প্রতিনিধি :: জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি শহরের ফায়ার সার্ভিস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুফ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, সদস্য অনিকা দাসসহ জেলা, পৌর ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ। এছাড়াও রাজাপুর উপজেলা সভানেত্রী মাহমুদা বেগম, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ র্যালিতে যোগ…
জহিরুল ইসলসম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ সৌরভ হোসেন(১৮) দূরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। মাত্র ৮ লাখ টাকা হলেই অপারেশন করা হবে তার। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাঁর চিকিৎসাসেবা থমকে আছে। সৌরভ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের আবদুল হান্নান মিয়াজী ও কামরুন নাহার লাভলী দম্পত্তির প্রথম সন্তান। সৌরভ কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী। সৌরভের মা কামরুন নাহার লাভলী জানান, ২০২৪ সালে বিজয়করা সুফিয়া রহমান দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পড়ালেখায় ছিল অত্যন্ত মেধাবী। আগামীর স্বপ্নকে বড় করতে কুমিল্লা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হয়। তারপরই সে অসুস্থ্য হয়ে পড়ে। বিভিন্ন…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার রাকিব রিফাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ। ক্লাবের সভাপতি হাফিজুল…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে এক গাঁজা ব্যবসায়ী ও চার সেবনকারীকে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলার পৌরসভাধীন কাইতকাই গ্রাম থেকে গাঁজা সেবনরত অবস্থায় এক গাঁজা ব্যবসায়ী ও ৪ জন সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়৷ এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে ১ বছর এবং অন্য চার সেবনকারীদের প্রত্যেককে ৩ মাস কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। কারাদণ্ডাদেশ প্রাপ্ত সকলেই একই গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। তিনি জানান ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে যাতে কোন মাদক কারবারি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধায় আদালতে ভুয়া জন্মনিবন্ধনে শিশু দেখিয়ে জামিন লাভে পলাতক হ্যাক্যারদের মাস্টার মাইন্ড পলাশের সহযোগী ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানা কর্তৃক তাদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সিংজানি গ্রামের আজম ইসলামের ছেলে রনি মিয়া (২৩), রাঘবপুর গ্রামের মরহুম আ. জলিলের ছেলে রায়হান (৩০), একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে জাকিল হোসেন (২৩) ও দুর্গাপুর গ্রামের আ. রহমানের ছেলে জিহাদ মিয়া (১৯)। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নিজে কোনো দলের নন এবং কখনো রাজনীতি করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এদিকে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েছিল ছাত্রদল নেতারা। তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তোলেন। এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে জড়ো হওয়া লোকদের জামায়াত-শিবিরের নেতাকর্মী দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও তারা তা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই কেন্দ্রের সামনে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা অভিযোগ করেছেন, ‘মব’ সৃষ্টি করে কেন্দ্রের সামনে গোলমাল বাধানোর চেষ্টা করেছে ছাত্রদল। এই কেন্দ্রের সামনে অবস্থানরত তিনজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, রাত আটটার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ কেন্দ্রের সামনে আসার পর হঠাৎ করে এখানকার এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা হৈ চৈ শুরু করেন এবং ‘ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় আগে থেকে এই…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করে। মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। শেষে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালে যারা চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেন, ডাকসু নির্বাচন আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষার মৌলিক ইস্যু। এ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে শিক্ষার্থীরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের থানায় পাঠাতে হবে। তাদের যারা এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির…