Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আড়াই বছরের কারাদণ্ড ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আব্দুল মালেককে দুই বছরের কারাদন্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কষ্টাপাড়া ও ভালোকুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এসময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মালেক উপজেলার ভালোকুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও শুক্কুর আলী কষ্টাপাড়া গ্রামের সমেশের ছেলে।…

Read More

মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান-২০২৫, বিতর্ক প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা প্রাণবন্ত পরিবেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় জীবনে যাত্রা শুরু করে। ‎ ‎পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে অনুষ্ঠিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে সরকারি ও বিরোধী দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে বিরোধী দল বিজয়ী হয়। ‎ ‎অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংস্কারের জন্য দেওয়া দাবি বাস্তবায়ন ও সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও অতিদ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে সংগঠনটির নেতা-কর্মীরা। মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক আবসার নবী হামজা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না ওলিসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ৫৩ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তার হত্যা মামলা এখনও কোনো তদন্ত সংস্থার হাতে হস্তান্তর করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জন্ম ও মৃত্যু নিবন্ধনে বাংলাদেশ সম্প্রতি কিছুটা সাফল্য অর্জন করলেও বৈশ্বিক ও আঞ্চলিক অগ্রগতির তুলনায় এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। বর্তমানে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার যথাক্রমে ৫০ শতাংশ এবং ৪৭ শতাংশ। অথচ বৈশ্বিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় হার ৭৭ শতাংশ এবং ৭৪ শতাংশ। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে হাসপাতাল কর্তৃপক্ষকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব প্রদান করা হলে এই লক্ষ্য অর্জন সহজ হবে বলে মতামত জানিয়েছেন বিশেষজ্ঞগণ। এটি একইসাথে, এসডিজি’র ১৬.৯ লক্ষ্যমাত্রা-জন্ম নিবন্ধনসহ সবার জন্য বৈধ পরিচয়পত্র প্রদান অর্জনেও সহায়ক হবে বলে…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সামাজিক এবং আচরণগত পরিবর্তন যোগাযোগ (এসবিসিসি) কৌশল ও প্রচার অভিযান উন্নয়ন কর্মশালা’। এ কর্মশালার উদ্দেশ্য হলো কীটনাশক ব্যবহারের ঝুঁকি হ্রাস, সমন্বিত বালাই দমন (আইপিএম) প্রসার এবং কৃষি সম্প্রদায়ে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে ন্যাসেন্ট গার্ডেনিয়া স্যুটস হোটেলে ক্যাব ইন্টারন্যাশনাল (ক্যাবি) কর্তৃক প্ল্যান্টওয়াইজ প্লাস কর্মসূচির আওতায় ‘পেস্টিসাইড প্রকল্প’-এর অংশ হিসেবে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যাবি বাংলাদেশের প্রতিনিধি ড. সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই মহাপরিচালক মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএআরসি-এর প্রশাসন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সরকারকে বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না, শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না, শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিষ গুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না।যারা ২৪শে বিজয়ী হয়েছেন,তারা যদি এখন এই ভাবে বর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয়। আমি আগেও বলেছি এখনও বলছি আমার বাড়ি ধ্বংস করে দিলে…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি-সাধারন প্যানেল সহ ক্লাবটির মোট ১৭ টি বিভাগে ৫০ জন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী আরেফিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উক্ত সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ৫০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এই কমিটিতে সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের রাসেল বিশ্বাস । সাধারণ সম্পাদক আরমান…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নষ্ট করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম-খুনের রাজনীতি চালিয়েছে। লাখ লাখ গায়েবি মামলা দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরিয়েছে। তিনি আরও বলেন, দেশে তিন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। শিগগিরই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনাসদর।’ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, ‘কমিশন থেকে আমরা অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করব। ইতোমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কেবল সেনাবাহিনীর কাজ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য বিষয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপানুষ্ঠানিক শিক্ষা বুরো টাঙ্গাইলের আয়োজন ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সঞ্জয় কুমার মহন্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Read More